চট্টগ্রাম নগরী পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ২৯ অক্টোবর দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো-২০২২ শিক্ষা মেলা-ভলিউম-২। BB360 এর উদ্যোগে আয়োজিত শিক্ষা মেলায় ইউ এস এ,কানাডা, ইউকে, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভার্সিটি ও প্রতিনিধি এবং দেশ সেরা পরামর্শক ফার্ম অংশগ্রহন করে।
উক্ত অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান “BB360” এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ড্যানিয়েল আলম এবং CSO এ আর শরীফ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শিক্ষা মেলায় নলেজ পার্টনার ছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্বিদ্যালয় চট্টগ্রাম।উক্ত অনুষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার্থে বিভিন্ন তথ্য ও সেবা নিয়ে উপকৃত হয় বলে জানা যায়।
রেডিসন ব্লুতে BB360’র আয়েজনে শিক্ষা মেলা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির কমিটি গঠন ও দোয়া মাহফিল
চট্টগ্রাম জেলার টিসিবি ডিলার কল্যাণ সমিতির কমিটি গঠন দোয়া ও মাহফিল নগরীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ এলেন উদ্দিন কে সভাপতি ও এ এম তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি তাপস চৌধুরী, সহ-সভাপতি মীর মুজিবুর হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অপু চোধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান সাদ্দাম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ছগির আলম, দপ্তর ও প্রচার সম্পাদ নাটু কুমার দে, সিনিয়র সদস্য মোহাম্মদ আবদুল রহিম,আবু নাসের, নুরুল আফসার, আব্দুল কাদের,মো জাহাঙ্গীর আলম, ইসমত পাশা,শুভ চক্রবর্তী, নজরুল ইসলাম,মোঃ ইউসুফ, তন্ময় দাশ,দক্ষিণ জেলা প্রতিনিধি এস এম গিয়াস উদ্দিন,উওর জেলা প্রতিনিধি বাবু তাপস পাল।
সভা শেষে টিসিবির অফিস প্রধান জামাল উদ্দিনের রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়
যুবলীগের “মানবিক সেবা’ কার্যক্রমে দেবাশীষ পাল দেবুর ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন-শিক্ষার্থীরা পাবে বিশুদ্ধ পানি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে “মানবিক সেবা’ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৭ অক্টোবর পশ্চিম মাদারবাড়ি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সির গোলাম মোহাম্মদ জুবায়ের, নগর যুবলীগ নেতা আবদুল হাই,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বড়ুয়া,শিক্ষক নাসিমা বেগম,মোঃ মাসুদ,নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, রাশেদ জোবায়ের, মন্জু, মাসুদ, রাহাত, সরোয়ার হোসেন,মারুফুল ইসলাম,সাজিবুল ইসলাম সজীব, সম্রাট,আরমান,ইফতেখার উদ্দীন ইফতি,আবিদ হাসান, রবিউল হোসেন রিফাত,রনি,ফয়সাল প্রমুখ।
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ
“ক্ষুদ্র প্রচেষ্টাই অবহেলিত শিশুদের মাঝে নিয়ে আসতে পারে অনাবিল আনন্দ” এই সত্যকে সামনে রেখে “স্নেহ ২০২২” শিরোনামে রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্ট কর্তৃক মানবিক পাঠশালায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সভাপতি মোঃশাকিলুর রহমানের সভাপতিত্বে এবং ট্রেজারার সাদাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন আইপিপি রিয়াদ হাসান, জয়েন্ট সেক্রেটারি ফারসাদ সাওম ও মানবিক পাঠশালার শিক্ষিকা তাসলিমা আক্তার মুক্তা।
সভায় বক্তাগণ অসহায় শিশুদের শিক্ষার গুরুত্ব ও সমাজের বিত্তবানদের দুঃস্থ শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর তানভীর নিহাল,হালিমা,নিশাত ও প্রমুখ।
সিটি কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ভেন্ডিং মেশিন প্রদান
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে “মানবিক সেবা’ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রী মিলনায়তনে ২৬ অক্টোবর বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সির গোলাম মোহাম্মদ জুবায়ের, ৩৪ নং পাথর ঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর,নগর যুবলীগ নেতা আবদুল হাই,আনিফুর রহমান লিটু,মোহাম্মদ ইমতিয়াজ,মোহাম্মদ রাশেদ চৌধুরী, সাজিবুল ইসলাম সজিব,মোহাম্মদ মাকসুদুর রহমান, মোঃ তাসিন,আবদুল মোনাফ,মোহাম্মদ ফয়সাল,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাসান,ইফতেখার ইফতি,মোহাম্মদ সামিউল, বিনয় দে,রুবিআক্তার, আফরোনা খানম সিনতি,মোহাম্মদ রিফাত,মামুন,সজীব কান্তি দাশ,মোঃ শহীদ,ফয়সাল,ইমদাদ প্রমুখ।
উত্তর পাহাড়তলীতে ইউনিট বিএনপির আনন্দ মিছিল
উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র অধীনস্থ ক,খ,গ ইউনিট বিএনপির নতুন কমিটি নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনসহ সদস্য সচিব আবুল হাশেম বক্কর আকবরশাহ থানা পুনর্গঠন চার্জ কমিটি প্রধান এস কে খোদা তোতন সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন ও ইকবাল চৌধুরী কে শুভেচ্ছা জানিয়ে নেছারীয়া মাদ্রাসা থেকে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর একেখান মোড়ে এসে শেষ হয় ।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ক ইউনিট বিএনপির সভাপতি আবু হানিফ সাধারন সম্পাদক পলাশ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আফসার খান মনি। খ ইউনিট বিএনপির নব নির্বাচিত সভাপতি জানে আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন সিনিয়র যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মিজান।
গ ইউনিট বিএনপির নব নির্বাচিত সভাপতি জনাব আলী আক্কাস সাধারণ সম্পাদক জামাল হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।
শেখ রাসেল দিবস উপলক্ষে দেবাশীষ পাল দেবুর শিক্ষা সামগ্রী বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দুই দিন ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে ১৭ অক্টোবর সোমবার দুপুর ১ টায় প্রথম দিনে পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি রাশেদ জোবায়েরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।
আরও বক্তব্য রাখেন,নগর যুবলীগ নেতা আবদুল হাই,জসিমুলহুদা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বড়ুয়া,নগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,হাজী মোঃ মাসুদ,শফিউল আজম মন্জু,ফয়সাল আমির,রায়হান নেওয়াজ,মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা।
এ সময় উপস্থিত ছিলেন,ফরহাদ আবদুল্লা,মো.ইসমাঈল,সরওয়ার হোসেন, আবু নাসের জুয়েল, মো. আজাদ, তাজুল ইসলাম তাজু,এরশাদ, রুবেল, আবদুল মাজেদ, সম্রাট, রাসেল, আরমান রনি,মোস্তাফা মামুন ভুইঁয়া,তানভীর হাসান,জিৎকর বাবু,মোঃ সাজিবুল ইসলাম সজিব,মোঃ মাকসুদুর রহমান,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ,ইফতেখার উদ্দিন ইফতি ,রিমন, পলাশ চক্রবর্তী, রুবি আক্তার,সজীব কান্তি দাশ প্রমুখ।
চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন
নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সফল সিটি মেয়র, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ছিন্নমূল মানুষের পাশাপাশি এতিমখানার শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
চাটগাঁর সংবাদ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা
চাটগাঁর সংবাদ পত্রিকার ১০ম বর্ষপূর্তি পালন উপলক্ষে পত্রিকা কার্যালয়ে আজ শনিবার (৮ অক্টোবর) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামি নভেম্বরের মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য প্রস্ততি নিতে পত্রিকার কর্মী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
প্রস্তুতি সভায় উল্লেখ করা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামি ১৪ অক্টোবর (শুক্রবার) চাটগাঁর সংবাদ পত্রিকার আয়োজনে সাতকানিয়া উপজেলার মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে। এতে স্বেচ্ছায় চিকিৎসা সেবা প্রদান করবেন চট্টগ্রামের স্বণামধন্য চব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
নুরুল আবছার চৌধুরি বলেন, প্রতিষ্ঠার ১০ বছরে চাঁটগার সংবাদ পত্রিকা দেশ ও সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সুনাম অর্জন করেছে। এর ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও চাটগাঁর সংবাদ গণমানুষের মুখপত্র হয়ে সমাজ বিনির্মানে মুখ্য ভূমিকা রাখতে চায়।
হেলথ ক্যাম্পের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামীণ সমাজে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে দেশের স্বনামধন্য চিকিৎসকেরা চাটগাঁর সংবাদের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষও ইতোমধ্যে ব্যাপক সাড়া দিচ্ছে।
তিনি বলেন, এতে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপিং, চক্ষু, দাঁত পরীক্ষা করানো যাবে। এছাড়া খৎনা, কর্ণছেদন, গাইনী ও প্রসূতি, নবজাতক, শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ কিডনি, বাত-ব্যাথা,চর্ম ও যৌন, নাক-কান-গলাসহ ইত্যাদি রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। আগামি ১২ অক্টোবর বুধবারের মধ্যে চিকিৎসা প্রার্থীরা রোগের ধরণ জানিয়ে পাশ্ববর্তী স্কুল,মাদ্রাসা ও মসজিদের ইমামদের কাছে নাম রেজিস্ট্রেশন করে নেয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা হেলথ ক্যাম্পের কাজ শেষ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে পত্রিকার বর্ষপূর্তি পালনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নিজামী, বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, সংবাদ প্রতিনিধি এস কে সিদ্দিকী, শামীম আজাদ, এস এ নয়ন, মঈন উদ্দিন হাসান, মো: শরফুদ্দিন, তুহিব চৌধুরী, আমান উল্লাহ, বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ হাসান প্রমুখ।
পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটে ৫০ টি প্রতিমা বিসর্জন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনব্যাপী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ (অক্টোবর) বুধবার বিকেল ৩ টায় উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির উদ্যোগে প্রতিমা বিসর্জন শুরু হয়। এতে পতেঙ্গা থানা,ইপিজেড থানা ও বন্দর থানার ৮ টি পূজা মণ্ডপের প্রায় ৫০ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সভাপতি সোনাবাবু জলদাস,সহ-সভাপতি কাঞ্চন জলদাস,সাধারণ সম্পাদক শ্যামল জলদাস,অর্থ সম্পাদক রানা জলদাস, লক্ষন জলদাস,সদস্য পান্না জলদাস, হীরন জলদাস, বাপ্পী জলদাস, সুভ্রত জলদাস, বাদশা জলদাস, অরণ্য জলদাস প্রমুখ।
প্রতিমা বিসর্জনকালে উওর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া শ্রী শ্রী মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সভাপতি সোনাবাবু জলদাস বলেন, এবারের শারদীয় দুর্গা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও প্রসাশনকে আন্তরিক ভাবে অনেক অনেক ধন্যবাদ। পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাটে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

কমিটির পক্ষ থেকে আমরা চাই সবাই জানুক এ ঘাটের বিষয়ে। আগামীতে ব্যাপক পরিসরে সী বিচের পাশাপাশি আমাদের এই গঙ্গা স্নান ঘাটেও যেন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কারণ আউটার রিং রোড পুরোদমে চালু হলে যানজট থেকে শুরু করে সময় বাঁচানোর ক্ষেত্রে প্রতিমা বিসর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট।











