Home Blog Page 36

৩৬ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের নির্দেশনায় রাস্ট্র নায়ক শেখ হাসিনার খাদ্য সহায়তার অংশ হিসেবে ১৩ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বারিক মিয়া স্কুল প্রাঙ্গনে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে পবিত্র রমজান উপলক্ষে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মোঃ ইমতিয়াজ বাবলার সভাপতিত্বে ও আলী নুর রুবেলের সঞ্চালনায় ৩৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিসু মল্লিক,নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল,গোসাইলডাঙ্গা ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ,১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুয়েল,নিমতলা আওয়ামী লীগ নেতা মোঃ দিদার উদ্দিন,সিজিকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল,সুফিউর রহমান টিপু,নূরনবী পারভেজ,নেসার বিন ফয়সাল রিমন,ফরহাদ আব্দুল্লাহ্, মাসুদুল আলম জিকু,জাহাঙ্গীর সৈয়দ,মোশারফ শাবলু,মোঃ রুবেল, মোঃ সোহেল,মোঃ সাজিবুল ইসলাম সজিব,,জাবেদ খাঁন জুয়েল,মোস্তফা মামুন ভুঁইয়া,মোঃ আরমান,নুরউদ্দিন জনি,শাহনেওয়াজ সাকিন,ইব্রাহীম খলিল,হোসনে মুরাদ,মোঃ সাইমন,মোঃ শামসু,মোঃ আরফাত,মোঃ লিটন,মোঃ শুভ,মোঃ আলতাব,রুহুল আলামিন,শাহরিয়ার রুবেল,নুর শরীফ রকি,সৈয়দ সুলতান ফাহিম,নুরুল ইসলাম রিয়াদ,মাইনুল হাসান সোহান,মোঃ ইয়াছিন আরাফাত,চৌধুরী আকিল, সালাউদ্দিন অনিক,মোঃ সামিউল,পলাশ মোঃ সজিব,মোঃ আলী,আব্দুল্লাহ্ আল হাসান,মোঃ রিয়াদ,মোঃ আরিফ প্রমুখ।

আমাদের আলোকিত সমাজ সংগঠনের উদ্যোগে (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ইফতার ও সেহেরীসামগ্রী উপহার পেলেন পাঁচশ দুস্থ ব্যক্তি।

মঙ্গলবার আমাদের আলোকিত সমাজ নামের একটি সংগঠনের উদ্যোগে নগরীর এক কিলোমিটার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর আমাদের আলোকিত সমজের নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থাভাবে যাতে কারো রোজা পালন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র জাবেদ নজরুল ইসলাম। এড. শাহরিয়ার তানিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এড. এ এস এম বজলুর রশিদ মিন্টু, মো. নজরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, শেখ সরওয়ার্দী, মিটুল দাস গুপ্ত।

বাকলিয়ায় দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবন প্রাঙ্গনে পবিত্র রমজান উপলক্ষে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাউল,আলু,ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

সাবেক যুবলীগ নেতা বখতিয়ার ফারুকের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক আবু ছালেহ নুর চৌধুরী রিমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া,১৭,১৮ ও ১৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রেজী।

মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মারুফ আহমেদসিদ্দিক,মোঃবাদশা,ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লা,জিৎকর বাবু,সাজিবুল ইসলাম সজীব,নুর শরীফ রকি,সৌড়েন বড়ুয়া রিও,ইফতেখার উদ্দিন ইফতি মনিরুজ্জামান মনির জয়নাল, আবেদীন জুয়েল, সেঙ্গাীস খান, ওমর ফারুক,আব্দুল্লাহ্ আল হাসান ইফতি প্রমুখ।

রাউজান পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল পূজা শুরু বৃহস্পতিবার

0

রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল পূজা শুরু বৃহস্পতিবার রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষেত্রপাল বিগ্রহ পূজা উপলক্ষে দু’দিনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন, বিকাল ৪টায় গীতাপাঠ ও প্রতিযোগিতা, বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ উত্তোলন ও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা ও রাত ১০ টায় মহাপ্রসাদ বিতরণ।

পরদিন ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৬টায় চণ্ডীপাঠ, সকাল ৭টায় পূজা গ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান ও ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।

আয়োজিত সকল অনুষ্ঠানে ভক্তদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।

জেসি

পতেঙ্গায় দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১০ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর উত্তর পতেঙ্গা মাইজপাড়া শহীদ আল্লাহুম্মা সোলাইমান আল কাদেরী হাফেজিয়া মাদ্রাসা এবং উত্তর পতেঙ্গা কাঠগড়”তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাউল, আলু পেয়াঁজ,ছোলা চিনি সেমাই ডিম,সয়াবিন তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ছিলেন উত্তর পতেঙ্গা মাইজ পাড়া শহীদ আল্লাহমা সোলাইমান আল-কাদেরী হাফেজিয়া মাদ্রাসার
পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদেরী,উত্তর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা পরিচালক হাফেজ শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, দিদার আলম ,ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজিব,হেললা উদ্দিন, আরফিন ইরফান,রানা মোতালেব, নুর শরিফ রকি,আবির ইন্তিসার ইকু,সম্রাট আকবর,রাহাত,
সজিব,জুয়েল আকবর, আবিদ হাসান,সুলতান ফাহিম,রবিউল হাসান,আল আমিন, জুনায়েদ, জালাল,রিয়াদ,মারুফ প্রমুখ।

আগ্রবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ৮ এপ্রিল শনিবার বিকাল ৩টায় নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড হাতে খড়ি স্কুল প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে চাউল, আলু,পেয়াঁজ,ছোলা চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা কাজী মোঃ আরিফের সভাপতিত্বে ও আরমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম।

আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা, আখতার হোসেন, নুরনবী পারভেজ, শাহীনুর আখতার, ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লা,জুয়েল, টিপু,মনির, সরওয়ার হোসেন,সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাকসুদুর রহমান, রনি নুর শরীফ রকি, নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সজীব কান্তি দাশ, আলাউদ্দিন, নবী,সাকিব, হিমেল, মারুফ, হৃদয়, ইরফান প্রমুখ।

উত্তর কাট্টলীতে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ”কর্নেল হাট” কর্নেল জোন্স সড়ক সংলগ্ন ইউনিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল আলু ডাল পেয়াঁজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা মোস্তাফা মামুন ভুঁইয়ার সভাপতিত্বে ও নুরুল ইসলাম রিয়াদ এবং মাইনুল হাসান সোহানের সঞ্চালনায় এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন মন্জু।

আরো উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, ইস্পাহানী জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইউনুছ আওয়ামী লীগ নেতা ,এ আর মোহাম্মদ বাদশা,যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু অভি, আবু নাসের জুয়েল, মোঃ আলী আকবর,হোসেন আহমেদ কিরন,নুরুল আজিম বাবুল, মাহামুদুর রহমান বাপ্পি, আরমাান,টিপু,জুয়েল, মনির,হাসান মুরাদ চৌধুরী রিমন,সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাসান, সজীব কান্তি দাশ, প্রান্তি ভট্টাচার্য, নজীর উদ্দিন, বিজয় রাব্বি, মোশাররফ হোসেন রিয়াদ,রায়হান, ইব্রাহীম রকি,রাহাত, ফয়সাল, রহমত,নোমান, রিমন,আরিফ প্রমুখ।

বাগীশিক পতেঙ্গা থানা সংসদের বার্ষিক গীতা পরিক্ষা অনুষ্ঠিত

0

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ৭ এপ্রিল সকাল ১০ টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিন্ন সিলেবাসে বার্ষিক গীতা পরিক্ষা অনুষ্ঠিত হয়।

বাগীশিক পতেঙ্গা থানা সংসদ ও ইপিজেড থানা সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন মন্দির কমিটির প্রায় ৩২০ জন গীতা শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ মজুমদার, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,উত্তম মহাজন নব,লায়ন মানিক রতন শর্মা, ইন্জিনিয়ার সন্জয় চক্রবর্তী মানিক, মহানগর সংসদের লায়ন প্রদীপ চক্রবর্তী, কেন্দ্র সচিব উত্তম শীল, বাগীশিক পতেঙ্গা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নগর সংসদের সিনিয়র সদস্য লিটন চৌধুরী,বাসুদেব সেনগুপ্ত।পতেঙ্গা থানার সভাপতি সুজন শীল,সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, ইপিজেড থানা সংসদের সভাপতি এডিসন দেব রিজভী, সাধারণ সম্পাদক স্বরুপ শীল,রিপন দাশ বাবু,সুজন মজুমদার মনি,মিলন দাশ, এডভোকেট অন্তু মহাজন।

পরিদর্শনকালে অজয় কৃষ্ণ মজুমদার বলেন,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর অভিন্ন সিলেবাস গীতা পরিক্ষায় চট্টগ্রাম মহানগরের ৭ টি কেন্দ্রে ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। বিভিন্ন মন্দির কমিটি, অভিভাবক ও আয়োজক কমিটির সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে গীতা প্রতিযোগীতা সম্পন্ন করায় তিনি সকলকেই আন্তরিক ধন্যবাদ জানান।

উত্তম মহাজন নব এর পৃষ্ঠপোষকতায় গীতা শিক্ষার্থী ও আয়োজক কমিটির জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।

পতেঙ্গা শ্যামা সংঘ গীতা শিক্ষালয়, সনাতনী কল্যাণ গীতা শিক্ষালয়, পতেঙ্গা উত্তরণ গীতা শিক্ষালয়, অমৃতালয় গীতা শিক্ষালয়,লোকনাথ ধাম গীতা শিক্ষালয়, ইপিজেড সচেতন সনাতনী গীতা শিক্ষালয়, পার্থ সারথি গীতা শিক্ষালয়, দর্শন গীতা শিক্ষালয় এর গীতা শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহন করেন।

শিক্ষক মন্ডলীর মধ্যে সুমন দেব, তপজিত দাশ, অপূর্ব সূত্রধর জয় উপস্থিত ছিলেন।

১৭ রমজান হালিশহর একাদশ ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

0


চট্টগ্রাম বন্দর নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী সংগঠন হালিশহর একাদশ ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আগামী ০৯ এপ্রিল রোববার ১৭ই রমজান বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা, কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও উপ-কমিটির সদস্য বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা ও মাঠ সমন্বয়কারক আমীর হোসেন।

শিশু কবরস্থান হবে মাদারবাড়ি সরকারি পরিত্যক্ত জায়গায়

0

শিশু কবরস্থান হবে মাদারবাড়িতে সরকারি পরিত্যক্ত জায়গায়। রবিবার নগরের পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি এবং আলকরণ ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র। এসময় বিভিন্ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাউন্সিলর এবং চসিক কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন মেয়র।

পশ্চিম মাদারবাড়িতে রাস্তার মিডিয়ানে পরিত্যক্ত সরকারি ভূমিতে শিশু কবরস্থান গড়ার পাশাপাশি সবুজায়নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনমেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

মেয়র কমার্স কলেজের পূর্বাংশে ডিটি লেন এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি অত্যন্ত সংকীর্ণ বিধায় সম্প্রসারণ এবং বিদ্যমান ভূ-গর্ভস্থ নালাটি বিভিন্ন সংস্থার পাইপের কারণে ময়লা জমে নালার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তা পরিষ্কার ও পাইপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়র বলেন, চলমান প্রকল্পগুলো মানসম্পন্ন এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে৷ নতুন সড়ক নির্মাণের পাশাপাশি যেসব সড়ক পুরাতন হয়ে যাওয়ার কারণে সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি যেসব এলাকায় পর্যাপ্ত নালা নেই সেগুলোকে জলাবদ্ধতামুক্ত করতে পানি চলাচলের জন্য পর্যাপ্ত নালা গড়তে হবে। ঠিকাদার এবং চসিক কর্মকর্তাদের সমন্বিত কাজের মাধ্যমে চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নান্দনিক চট্টগ্রাম গড়তে হবে।