Home Blog Page 35

বন্দরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রাস্ট্র নায়ক শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ হিসেবে নগরীর চট্টগ্রাম বন্দর এলাকাস্থ সামাজিক সংগঠন একতা সংঘ মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চার শতাধিক অসহায় ও দুস্থ পুরুষ -মহিলার মাঝে ঈদ উপহার শাড়ী শার্ট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহানগর যুবলীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ্ সভাপতিত্বে যুবলীগ নেতা সাজিবুল ইসলাম সজিব ও আবু নাসের জুয়েল সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জামিল আহমেদমিলন,আক্তারুজ্জাম ময়না,সাইফুর রহমান সোহেল,এফ.এ. চৌধুরী বাদলইমতিয়াজ বাবলা,মোছাম্মৎ পারভীন বেগম,আবুল কাশেম,সোহেল রানা,মোঃ সালাউদ্দিন,কামাল উদ্দীন স্বপন,রমজান আলী,মোঃ হানিফ,মাহামুদুর রহমান বাপ্পি,মোঃ আরমান,মাকসুদুর রহমান,মোঃ সোহেল,মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল,হৃদয় কুমার দাশ নুর শরীফ রকি,জালাল উদ্দিন,রবিউল হোসেন রিফাত,সৈয়দ সুলতান ফাহিম
আবিদ হাসান,হারুনুর রশীদ সামিউল,কৌশিক রায়,পলাশ চক্রবর্তী,সজীব কান্তি দাশ,আল আমিন রায়হান, রাব্বী, শাহাবুদিন প্রমুখ

দেশবাসীকে আওয়ামীলীগ নেতা নুরুল আমিন সোহেল’র ঈদের শুভেচ্ছা

0

পবিত্র রমজান শেষ হয়ে আসছে। সামনে পবিত্র ঈদ। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এ এক মহা আনন্দের দিন। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৩৯ নম্বর ওয়ার্ড বি ইউনিট আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন সোহেল।

নুরুল আমিন সোহেল বলেন- ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সকল হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে আবদ্ধ হয়। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগ কর্মীদের নিয়ে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের আবেগঘন স্ট্যাটাস

0

কিছু কথা ছাত্রলীগ ভাই-বোনদের বলি- এই বলাতে কিছু হোক আর নাই হোক আমার মনের কষ্ট একটু লাঘব করি।
এই বছরটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন। সাধারণ মানুষ স্বাভাবিক কারনে প্রতিনিয়ত সরাসরি অবলোকন করে কোন দলের মানুষগুলো কেমন আচরণ করছে। এই আচরণ মানুষের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

সরকারের দেশব্যাপী ঈর্ষনীয় ব্যাপক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসীম যোগ্যতায় বাংলাদেশ বর্তমান বিশ্ব দূর্যোগেও যথেষ্ট ভালো অবস্হানে থাকার পরও আমাদের কিছু কিছু আচরণের জন্য ম্লান হয়ে যাবার উপক্রম হয়।

রাজনীতি আমরা কি অর্থ উপার্জনের জন্য, প্রতিপত্তি অর্জনের জন্য করব নাকি পবিত্র স্বেচ্ছাশ্রম হিসেবে করব। সংগঠন করা কি সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা পদ-পদবী নেওয়া ? ছাত্ররাজনীতি মানে কি নিজের লেখাপড়া ঠিকরাখা নয় ?

চলা-ফেরা কথা-বার্তা একজন রাজনীতি করুয়া মানুষের কি অধিক গ্রহনযোগ্য মানের হওয়া উচিত নয় ?

ছাত্র-রাজনীতির নামে ব্যবসা- বাণিজ্য- একি করে সম্ভব !

এখন কি আমরা মুক্তিযুদ্ধ করছি ? না পঁচাত্তর পরবর্তী কিংবা চারদলীয় জোটের সময়ে বিরোধী দলের সীমাহীন কষ্টের রাজনীতি করছি ?

আর নয় আর নয়, অনেক অনেক হয়েছে। এবার চলো লেখাপড়া করি, ভালবাসতে শিখি, বিভেদ ভুলে ঐক্য করি। টোটাল রাজনীতি শিখি।

কোন ভাইয়ের নয়, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের আদর্শে দলের কান্ডারী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী কর। ।
এতে দেশ বাঁচবে, তুমি আমি সবাই বাঁচব।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

0


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর সদরঘাটস্থ হল ৭১ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দুস্থ পুরুষ- মহিলার মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও শার্ট বিতরণ করা হয়েছে।

মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ফরহাদ আবদুল্লাহ,মোঃ ইসমাইল,আবুল কাশেম, মারুফুল ইসলাম মারুফ, আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজিব, মাহমুদুর রহমান বাপ্পি, মোঃ সুমন, মোঃ রাশেদ,মোঃ আরমান, শহিদুল হক শহিদ, নুর শরিফ রকি, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাছান ইফতেখার উদ্দিন ইফতি, সৌরেন বডুয়া রিও, রুবী আক্তার,প্রান্তি ভট্টাচার্য সজিব কান্তি দাশ, অন্তু দাশ, ফারুক, শাকিল, সোহেল, দ্বীপ, পিপলু,আশিষ দাশ, আবদুল্লা আল মামুন প্রমুখ।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদের সঙ্গে বোয়ালখালীর সনাতনী সমাজের মতবিনিময়

0

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে বোয়ালখালী ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের সনাতনী সমাজের পক্ষ থেকে গত রোববার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘এই ধরনের আয়োজন সাধরণত প্রার্থীর পক্ষ থেকে করা হয়। কিন্তু আপনারা সপ্রণোদিত হয়ে এই আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটি একটি বিরল দৃষ্টান্ত। এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ক্যাম্পিংয়ে বোয়ালখালী আসনের যে পরিমাণ সমর্থক দেখেছি, এতে মনে হচ্ছে অন্তত ৫৫ শতাংশ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য ডোর-টু-ডোর ক্যাম্পিং করতে হবে।’

তিনি আরও বলেন, মুখে আমরা দলের জন্য যা প্রকাশ করি, তা মুখের কথায় সীমাবদ্ধ থেকে যায়। বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে আমাদের কর্মকাণ্ডে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছে। বিগত দিনের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করে সামনের নির্বাচনের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগের ২৭ জন দলের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছেন বলে জানান আ জ ম নাছির। এর মধ্যে সব চেয়ে আর্থিকভাবে দুর্বল মানুষ নোমান আল মাহমুদ। তাকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক ইতিহাসের ওপর নির্ভর করে মনোনয়ন দিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু আমাদের যেভাবে রাজনীতি শিখিয়েছেন সেভাবে তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছি। আমরা রাজনীতি করি আদর্শের জন্য ভোগের জন্য নয়। আমাকে মানুষ এত ভালবাসে তা নির্বাচনী ক্যাম্পিংয়ে ব্যাপক সাড়া পেয়ে দেখেছি।’

তিনি আরও বলেন, আপনাদের ভোটের মাধ্যমে চট্টগ্রাম-৮ আসনের মানুষে জন্য আমাদের যে অসাম্প্রদায়িক রাজনীতি, চিন্তা-চেতনা সেটাকে আরও বেগবান করবে। বঙ্গবন্ধুর শেখানো পন্থায় জনগণের জন্য কাজ করার চেষ্টা করবো।’

এদিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম-৮ আসনের ব্যাপক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যরে পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদকে ভোট দিয়ে চট্টগ্রাম-৮ আসনের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য আহ্বান জানিয়েছেন পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটের প্রধান উপদেষ্টা -দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

৯ নম্বর আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দে, বোয়ালখালী উপজেলা যুবলীগের সংগঠক প্রণয় দাশগুপ্ত শিমুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অ্যাডভোকেট মধুসূদন দাস, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি পার্থ সারথি চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাসসহ ইউপির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে কৃষক দলের ইফতার সামগ্রী বিতরণ

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর বন্দর থানাধীন ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে কৃষকদের মাঝে কৃষক দলের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের মহানগর আহ্বায়ক মোঃ আলমগীর।

এসময় আরো উপস্থিত ছিলেন,যুগ্ন আহবায়ক রাশিদুজ্জমান খোকন,যুগ্ন আহবায়ক মোঃ সালাউদ্দিনসহ থানা ও ওয়ার্ডের নেতা কর্মীরা।

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধের ইতিহাস রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-আয়ান শর্মা

0

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধের ইতিহাস রক্ষায় সরকারের পাশাপাশি প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

শুক্রবার (১৪ এপ্রিল) কাট্টলীর ছোট কালিবাড়ি আর এম মডেল একাডেমিতে কাট্টলী স্পেশালম্যান রিক্রিয়েশন ক্লাবের (কেসমার্ক) উদ্যোগে ও প্রজন্ম কাট্টলীর সমন্বয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও মৌলবাদ গোষ্ঠীর শেকড় একেবারেই নির্মূল হয়নি। তারা যাতে আমাদের নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখাতে না পারে এজন্য আমাদের পারিবারিক ও সামাজিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলা—বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় উত্তর কাট্টলীর সামাজিক সংগঠন কেসমার্ক ও প্রজন্ম কাট্টলীর সঙ্গে সংশ্লিষ্টের সকলে ভূমিকার প্রশংসাও করেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক।

অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবী বলেন, সামাজিক অবক্ষয় রোধে কেসমার্কের সংগঠকদের ভূমিকা অনন্য। দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার মাধ্যমে প্রজন্মকে ঐক্যবদ্ধ করে রেখেছেন।

বাংলা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই নারী কাউন্সিল বলেন, সামাজিক অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে মা বাবাকেও ভূমিকা রাখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে মা বাবাদের প্রতি আহবান জানান তিনি।

ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের ঈদ বস্ত্র বিতরণ

0

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১১ টায় অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের পক্ষে এসব বস্ত্র বিতরণ করেন নগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকসানা বেগম,সাধারণ সম্পাদক কামরুন নাহার বেবি,নাছিমা বেগম,সাংগঠনিক সম্পাদক কাবুনন্নেছা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, সহ-সভাপতি শামসুর নাহার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রোমা,যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক বিলকিস আলম,মায়া কুসুম।

ইউনিট মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন, মুসরাত সোহানা,শাহেদা বেগম,মাহামুদা জামান নিশী,সেলিনা আক্তার, বিবি আয়েশা পপি,সাধনা বড়ুয়া, পারভীন আক্তার, শামীমা, খতিজা বেগম, রোকেয়া, কোহিনূর, মিনুআরা, পিংকি, রুজি,শাহীন প্রমুখ।

বোয়ালখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপরজন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি।

এ সময় বাস চালক জাগের হোসেনকে আটক করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। অটোরিকশার চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিলো। সকালে তা বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।’

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা-শ্রদ্ধা নিবেদন

0

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে। এরপর বেলা আড়াউটায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাফরুল্লাহ চৌধুরীর প্রথম নামাজে জানাজা। পরদিন শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পরিবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।

লাশ দাফন হবে না মরণোত্তর দেহদান করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহদান করেছেন শোনা গেলেও কোনও আইনি কাগজপত্র নেই। এ জন্য জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তবে আজ তার পরিবারের সদস্যরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নিয়ে পরিবারেরর সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর বন্ধু মুক্তিযোদ্ধা ইলতাফ আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি নাজিম উদ্দিন, অধ্যাপক আফিস নজরুল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল হোসেন প্রমুখ।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।