যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর সদরঘাটস্থ হল ৭১ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দুস্থ পুরুষ- মহিলার মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও শার্ট বিতরণ করা হয়েছে।

মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ফরহাদ আবদুল্লাহ,মোঃ ইসমাইল,আবুল কাশেম, মারুফুল ইসলাম মারুফ, আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজিব, মাহমুদুর রহমান বাপ্পি, মোঃ সুমন, মোঃ রাশেদ,মোঃ আরমান, শহিদুল হক শহিদ, নুর শরিফ রকি, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাছান ইফতেখার উদ্দিন ইফতি, সৌরেন বডুয়া রিও, রুবী আক্তার,প্রান্তি ভট্টাচার্য সজিব কান্তি দাশ, অন্তু দাশ, ফারুক, শাকিল, সোহেল, দ্বীপ, পিপলু,আশিষ দাশ, আবদুল্লা আল মামুন প্রমুখ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর