Home Blog Page 26

চট্টগ্রাম১১আসনে মনোনয়ন প্রত্যাশী-ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান

0

বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা-ইপিজেড) আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন উপ-কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়া-ই ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধুর চেতনার আওয়ামীলীগ তার প্রেরণার বাতিঘর এবং পথচলার শক্তি।

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’র অত্যাধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তিনি অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে দেশবাসীর দোয়া এবং বন্দর-পতেঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেন।

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা প্রয়োজন, পারিবারিক ও ছাত্ররাজনীতির ইতিহাস বিবেচনায় এবং পেশাগত ও সামাজিক চর্চায় আমি নিজেকে যোগ্য মনে করি। যদি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি এই আসনের যোগ্যতম প্রার্থী। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দিতে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

সওগাতুল আনোয়ার খান আরো বলেন, আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছি, মামলা হামলার শিকার হয়েছি।
১৯৯৩-১৯৯৫ সালে উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৫-১৯৯৭ চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল (কলেজ) ছাত্রসংসদের জি.এস, ১৯৯৪-২০০০ সূচয়ন সাংস্কৃতিক সংসদ সাধারণ সম্পাদক,২০০২-২০০৩ দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠী যুক্তরাজ্যের সভাপতি, ২০০৩-২০০৪ যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি, ২০০৫-২০০৬ যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্মসম্পাদক, ২০০৫-২০০৮ যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম।

আমি চট্টগ্রাম ১১ আসনের বন্দর-পতেঙ্গা এলাকায় বড় হয়েছি, এখানকার মাটি মানুষের সুখ- দুঃখ কথা জানতে চেয়েছি খুব কাছ থেকে। দল থেকে মনোনয়ন পেলে এলাকার মানুষের জরুরী চাহিদা মিটানোর পাশাপাশি জাতীয় উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ।

তিনি আশাবাদি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে চট্টগ্রাম ১১ আসনের বন্দর-পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সরকারি হাসপাতাল, জলাবদ্ধতার নিরসন,ওয়াসা পানির ব্যবস্থা করবেন। শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ, খেলার মাঠের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক দুর্ভোগ লাঘবসহ মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক নগরী গড়ার লক্ষে বন্দর-পতেঙ্গাবাসীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করতে পারবেন । এতে দল ও জনগণের সম্পর্কের উন্নয়ন হবে এবং সর্বোপরি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামীলীগের চলমান উন্নয়ন যজ্ঞের পাশাপাশি এর রাজনীতি চর্চার সুস্থ ধারার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় ভাবে দলীয় গ্রুপিং এর উর্ধে থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ পর্যন্ত একাধিক বার ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের আন্তরিক প্রচেষ্টায় সভা, সমাবেশ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বলে আরো জানান তিনি।

উন্নয়নের নতুন মাইল ফলক “বঙ্গবন্ধু টানেল”

0

আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল । প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যায়ে বাংলাদেশ – চীনের যৌথ বিনিয়োগে নির্মিত মুল টানেল টির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার। কর্নফুলী নদীর ৪০ মিটার নীচ দিয়ে নদীর দুই অংশে সংযুক্ত হয়েছে। যা উভয় পাশে ৯.৩৩ কিলোমিটার সড়কে শেষ হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত মুল টানেল (কর্নফুলী) নদী পার হতে সময় লাগবে ৩ মিনিট।

বঙ্গবন্ধু টানেল নির্মানের ফলে পর্যটন শহর কক্সবাজারের দুরত্ব ৪০ কিলোমিটার কমে আসবে।এই টানেল হবে যোগাযোগ ক্ষেত্রে নতুন মাইলফলক।

টানেলের ফলে চট্টগ্রাম শহরের দক্ষিন অংশে গড়ে উঠতে পারে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল।এক দিকে এই টানেল এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত হবে অন্য দিকে চট্টগ্রাম শহরের বঙ্গোপসাগর ঘেষে করা (মেগা প্রজেক্ট) রিং রোড হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সংযুক্ত হবে।

টানেল থেকে উঠে শহর মুখী আরেকটি মেগা প্রজেক্ট চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে লালখান বাজার ফ্লাইওভারে (প্রায় ১১ কিলোমিটার) চট্টগ্রাম শহরে অল্প সময়ে পৌছে যাবে। যানযট থেকে মুক্তি পাবে চট্টগ্রাম বাসীও দেশী বিদেশি বিনিয়োগকারীরা।

বঙ্গবন্ধু টানেলের আশে পাশে চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়বে।যা আপনাকে মুগ্ধ করবে।টানেলটি এক প্রান্তে পতেঙ্গা সমুদ্র সৈকত অন্য প্রান্তে পারকি সৈকত হওয়ায় সৈকত যা পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিনত হবে। যা দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

লেখক
ওয়াহিদ হাসান
রাজনীতিবিদ ও যুব সংগঠক।

দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই-হাসিনা মহিউদ্দিন

0

নগরের ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এবং ক, খ, গ ইউনিট মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড গ ইউনিটের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

এসময় প্রধান অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে নেতাকর্মীদের তুলে ধরতে হবে। পুনরায় এই সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাগে কাজ করার আহ্বান জানান তিনি।

মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ও ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজ।

অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌসকে আহ্বায়ক করে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এবং ক, খ, গ ইউনিট মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক বাংলার প্রতিটি ঘরে ঘরে-ব্যারিস্টার সওগাতুল আনোয়ার

0

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মহা অষ্টমীতে বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন সাবেক ছাত্রলীগ নেতা,
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে অস্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ জীবন দিয়ে এদেশ স্বাধীন করেছে। এদেশে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার।আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে সকল ধর্মের মানুষের সমঅধিকার সম্প্রীতি বজায় রাখা সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পুজা কমিটির নেতা দীপিকা সংঘের সাধারণ সম্পাদক উত্তম শীল, ৩৯ নং ওয়ার্ড় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল,৩৭ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সদস্য মোঃ ইদ্রিস মেম্বার,পতেঙ্গা ব্যাবসায়ী সংগঠনের নেতা শিকড় ফাউন্ডেশনের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বেলাল, সহ দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন জিসান।

পতেঙ্গায় বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ভারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নুর

0

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন
ভারটেক্স অফ ডগ লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নুর।

এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং নগদ অর্থ বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন, পতেঙ্গা কাটগর শ্যামা সংঘ পুজা কর্মিটির সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী ও কাজল চৌধুরী, ৪০ নম্বর ওয়াড় যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, ভারটেক্স গ্রুপের মো. কাউছার আলম,
কর্মাস কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সোলেমান।

বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে ভারটেক্স অফ ডগ লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নুর বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাই কে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। পুজামন্ডপ কমিটির সুন্দর পরিবেশ ও সুশৃঙ্খল ভাবে আয়োজন করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

দুর্গাপূজায় ৪ দিনের ছুটি দাবি

0

শারদীয় দুর্গাপূজায় ৪ দিনের সাধারণ ছুটিসহ ১৫ দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য।

লিখিত বক্তব্যে হিল্লোল সেন উজ্জ্বল বলেন, বিগত দিনে সরকার ও রাজনৈতিক দলসমূহের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে সাম্প্রদায়িক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং তার আশু ব্যবস্থা গ্রহণের জন্য। তারপরও আমরা লক্ষ্য করছি দেশের কিছু কিছু স্থানে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সনাতনী সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন চালিয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে জবরদখল, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের মত ন্যাক্কারজনক ঘটনা এখনো ঘটে চলেছে। এছাড়া দুর্গোৎসবের পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সংখ্যালঘু আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কিছুই বাস্তবায়ন হয়নি। অতএব আগামীতেও এইসব প্রতিশ্রুতি নিয়ে আমরা সন্ধিহান। আমরা প্রত্যাশা রাখি বর্তমান গণতান্ত্রিক সরকারের সার্বিক সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকায় এবারের শারদোৎসব সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মাধ্যমে সম্পন্ন হবে। আমরা মনে করি সরকার ও প্রশাসনের সঠিক সিদ্ধান্তই ধর্মীয় সংখ্যালঘুদের উপর সম্ভাব্য নির্যাতন, নিপীড়ন রোধ করতে পারে।

তিনি বলেন, ইতিমধ্যে বাঙালির দুর্গোৎসবকে বিশ্বের সর্বোচ্চ সংস্থা ইউনেস্কো তাদের অধরা সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করে স্বীকৃতি প্রদান করেছে। এখন বাঙালির এই দুর্গোৎসব একটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। এই বিশেষ স্বীকৃতির জন্য আমরা আনন্দিত। প্রতিবছরের মত এবারও মহানগরের জেএমসেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত/ঘট পূজাসহ প্রায় ২৯৩টি পূজামণ্ডপে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। তিনি আরও বলেন, নগরীর সকল পূজামণ্ডপ ডিজেমুক্ত ও প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পূজার আনুষ্ঠানিকতা রাত ১২টার মধ্যে শেষ করার জন্য পূজার আয়োজকদের প্রতি অনুরোধ করা হয়েছে এবং প্রতিমা বিসর্জন ২৪ অক্টোবর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হলো-৭২’র সংবিধানের আলােকে সকল সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, মঠ-মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট, হামলা ভাঙচুরসহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির ব্যবস্থা করা, শত্রু (অর্পিত) সম্পত্তি আইন কার্যকর করে প্রকৃত ভূমি মালিকদের ফেরত দেয়া, সেনাবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ প্রশাসন ও সচিবালয়সহ সকল সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে সংখ্যালঘু প্রতিনিধিদের আনুপাতিকহারে নিয়োগ, সরকারি সংস্কৃত কলেজ স্থাপনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা, সীতাকুণ্ডকে জাতীয় তীর্থস্থান ও ঢাকেশ্বরী মন্দিরকে জাতীয় মন্দির হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনীতি ও নির্বাচনে ধর্ম এবং সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা, চন্দ্রনাথ ধাম ও কক্সবাজার আদিনাথ মন্দিরে সরকারি সহায়তায় উন্নয়নের ব্যবস্থা, দক্ষিণ কাট্টলীর বারুণী স্নানের জন্য রানী রাসমনি ঘাটের ৫ একর জায়গা বরাদ্দ দেয়া, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সরকারি-বেসরকারি সকল স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা, সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একটি করে মডেল মন্দির নির্মাণে ভূমি বরাদ্দ দেওয়া এবং চট্টগ্রামসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতায় মঠ, মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটসহ ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণ প্রদান এবং আইনি ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, অ্যাড. চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, লায়ন দীলিপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাড. নটু কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক স্ট্যালিন দে, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, রাসেল দত্ত ও অয়ন ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকেএস/জিসি

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সনাতনীরা প্রধানমন্ত্রীর পাশে থাকবে-দেবাশীষ পাল দেবু

0

শুভ মহালয়া উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ পাঞ্জাবি-লাইন শ্রী শ্রী শ্যামা কালী বাড়ি পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণকালে রতন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং বাপ্পী দাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সীভাসুর সাবেক উপাচার্য ও একুশে পদক প্রাপ্ত অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ।

অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশই আমাদের একান্ত কাম্য বাংলাদেশের শাশ্বত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির হাত ধরেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা যে কাজ করে যাচ্ছেন, সেই মহৎ কর্ম যজ্ঞের সহযোগী হিসেবে সনাতনী সমাজ সব সময়েই তাঁর পাশে থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিঃ তরুন তপন দত্ত,অধ্যাপক সমীর কান্তি মজুমদার, স্বপন চক্রবর্তী, অমৃত ঘোষ মানিক, মো: নুরুল ইসলাম রাসেল,মো: যুবায়ের হোসেন অভি, মারুফুল ইসলাম, আব্দুর রহিম, মাকসুদুর রহমান প্রমুখ।

জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আয়োজনে নগর মহিলা আওয়ামীলীগের বস্ত্র বিতরণ

0

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের নির্দেশ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাটগড় জেলে পাড়ায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার নেতৃত্বে বস্ত্র বিতরণ করা হয়।

গত ১৩ অক্টোবর ( শুক্রবার ) বিকাল ৪ টায় জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস কে সাগরের উপস্থাপনায় সংগঠনের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাশের সঞ্চালনায় বস্ত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী বিবি আয়েশা পপি,রোকেয়া,খাদিজা,শামীমা,৪০ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বপ্না,শিউলী,পলি, ৪১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আফরোজা খানম রুপা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আজালা জলদাস,সহ- সভাপতি রতন দাস,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাস,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দাস,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ দাস,সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুর্জয় দাস,প্রচার সম্পাদক বাপ্পি দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দিপক দাস,দপ্তর সম্পাদক অজিত দাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিতাই দাস,অজিত দাস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনদাস,সঞ্জয় দাস,নয়নদাস, কার্যকরি সদস্য প্রীতম রায়,বাঁধন দাস প্রমুখ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের নগদ অর্থ বিতরণ

0

পতেঙ্গায় জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আয়োজনে গত ১৩ অক্টোবর ( শুক্রবার ) সকাল ১১ টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান পূজা মণ্ডপ কমিটির মাঝে নগদ অর্থ বিতরণকালে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মিলন দাস ও সাধারণ সম্পাদক সু-কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা পতেঙ্গা থানা পুজা উদযাপন কমিটির সভাপতি সাজু মহাজন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুজা উদযাপন পারিষদের সহ সভাপতি প্রদীপ শীল, বাগিশিক নগর নেতা উত্তম শীল,সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম সুজন,রফিকুল ইসলাম টিপু, ৩৯ নম্বর ওয়ার্ড় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আজাদ হোসেন রাসেল, মোঃ বেলাল, শিকড় ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাদ্দাম।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আজালা জলদাস,সহ- সভাপতি রতন দাস,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাস,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দাস,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ দাস,সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুর্জয় দাস,প্রচার সম্পাদক বাপ্পি দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দিপক দাস,দপ্তর সম্পাদক অজিত দাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিতাই দাস,অজিত দাস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনদাস,সঞ্জয় দাস,নয়নদাস, কার্যকরি সদস্য প্রীতম রায়,বাঁধন দাস প্রমুখ।

দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ’র আলোচনা সভা

0

দি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি)’র মেধাবৃত্তি পরীক্ষা ও প্রসপেক্টাস উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ০৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সিটিবি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়।

সিটিবি’র প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং রণধীর দে এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্রাচার্য।

এসময় বক্তব্য রাখেন, এড. তপন কান্তি দাশ,নারায়ণ চন্দ্র মজুমদার, প্রবাল দে, অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী, শিক্ষক প্রসূন চৌধুরী প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, কাজল পালিত, রানা দাশ, রাজীব দে (শন্ভু)।

আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিটিবি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) প্রতি বছর শুধু মেধাবৃত্তি পরীক্ষা নয়, মানব কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।