Home Blog Page 27

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সহ-সভাপতি হলেন আয়ান শর্মা

0

দৈনিক চট্টগ্রাম প্রতিদিন’র উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা চট্টগ্রামের সনাতন সমাজের অন্যতম ধর্মীয়স্থান শ্রীশ্রী গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

গতকাল শুক্রবার (৬ অক্টোবর) গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

এই সময় অন্যান্য সদস্যের সঙ্গে এবারের কমিটিতে আয়ান শর্মাকে সহ-সভাপতি নির্বাচিত করার কথা ঘোষণা করেন তিনি।

আয়ান শর্মা দৈনিক চট্টগ্রাম প্রতিদিন’র উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক ছাড়াও দৈনিক আলোকিত চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক দায়িত্বে রয়েছেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ সম্পাদক ফোরামের সদস্য, হাটহাজারী সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য, পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টাসহ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ কার্য নির্বাহী সদস্যের দায়িত্বে রয়েছেন।

আয়ান শর্মা হাটহাজারী থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমান বাজার নির্বাসী ডা. বেনী মাধব শর্মা ও ডা. কে পি শর্মার একমাত্র ছেলে।

এর আগে গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সভায় সবার সম্মতিতে আগামী ৩ বছরের জন্য দোদুল দত্তকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

চন্দনাইশ কামাল মাস্টারের বাড়ী সমাজ কল্যাণ পরিষদের মিলাদ মাহফিল

0

চন্দনাইশ বরকল কানাই মাদারীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) চন্দনাইশ উপজেলার ৪ নম্বর বরকাল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব কানাই মাদারী কামাল মাস্টারের বাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল ও মুরব্বীদের ইসালে সাওয়াব উপলক্ষে এক দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক ও কানাই মাদারী শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন আল কাদেরী।
প্রধান বক্তা ছিলেন, দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও হযরত মামুন খলিফা রহঃ জামে মসজিদের খতিব এডভোকেট হাফেজ মুফতি নূর মোহাম্মদ আলক্বাদেরী।

বিশেষ বক্তা পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী এবং বোয়ালখালী গাউছিয়া হকভান্ডারী ইসলামিক ইন্সটিটিউট দাখিল মাদ্রাসা সহকারী আরবী প্রভাষক ও রাউজান নূরে মাদিনা জামে মসজিদ-এর খতিব মাওলানা আনোয়ার হোসেন আল-কাদেরী।
আরো উপস্থিত ছিলেন বরকাল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন হেলাল ও মাহফিলের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা বলেন, মানবতার মুক্তির মহান বাণী নিয়ে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবন আদর্শ ও চরিত্র অনুসরণ করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। মহানবী শিখিয়েছেন সামাজিক ন্যায়বিচার, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা। বিশ্বমানবতার পরম সুহৃদ সেই মহানবীর (সা.)-সর্বোত্তম আদর্শকে অনুধাবন, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রত্যাশিত শান্তি ও সফলতার বাতিঘর প্রজ্বলিত হবে। মাহফিলের আলোচনা শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা মোনাজাত করা হয়।

পতেঙ্গায় জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আলোচনা সভা

0

জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আলোচনা সভা ৬ অক্টোবর (শুক্রবার )সন্ধ্যা ৭ টায় কাটগড় জেলেপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সু-কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ৪০ নম্বর ওয়ার্ডের মেম্বার মো.নেজাম, সাংবাদিক এস কে সাগর, শিক্ষিকা অনু রাণী শীল, নারী নেত্রী নুর নাহার বেগম মিনু ,আজালা জলদাস।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি রতন দাস,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাস,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দাস,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ দাস,সহ-ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন দাস, দুর্জয় দাস,প্রচার সম্পাদক বাপ্পি দাস,সহ-প্রচার সম্পাদক হৃদয় দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দিপক দাস, সহ-দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক কৃষাণ দাস,দপ্তর সম্পাদক ডালিম দাস,অজিত দাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিতাই দাস,অজিত দাস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনদাস,টিপু দাস,বিধান দাস,শীতল দাস, সঞ্জয় দাস,নয়নদাস, কার্যকরি সদস্য প্রীতম রায়,বাঁধন দাস, হিমেল দাস,সৌরভ দাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অবহেলিত জেলে পাড়ার উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখানকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা, সড়ক উন্নয়ন ও সড়কে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করার জন্য আমরা ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানির হস্তক্ষেপ কামনা করছি।

স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে যুব সংগঠক জাবেদ হোসেন রুবেল’র নেতৃত্বে শোডাউন

0

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ৪ অক্টোবর বুধবার
রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উপলক্ষে ইপিজেড থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী যুব সংগঠক মো.জাবেদ হোসেন (রুবেল)’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন করা হয়। শোডাউনটি ইপিজেড চত্বর, বন্দরটিলা,সিমেন্টক্রসিং প্রদক্ষিণ করে সম্মেলনে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, নিজামুল হক নিজাম,মুহিম ইসলাম রায়হান,সজিব রানা, বশির সরকার,ফকরুল ইসলাম,চুমকি, সামি,ফাহিম, দেলোয়ার,শুভ,মিরাজুল ইসলাম,শাহাদাত হোসেন প্রমুখ।

ইপিজেড থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো.জাবেদ হোসেন রুবেল বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমার ঐক্যবদ্ধ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নগর কমিটির সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো.আসলাম এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়াউল হক সুমন, সরকারি সিটি কলেজ ছাত্র সাংসদের সাবেক জি এস জাকের আহম্মদ খোকন,
ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহিদ হোসেন খোকন(ভিপি),ব্যারিস্টার সুলতান আহমদ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত সহ সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি সফল ভাবে সম্মেলন উপহার দেয়ার জন্য।

রাজনীতি আজ কোন পথে !

0

দেশের রাজনীতি আজ কোন পথে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন। অথচ নির্বাচনের কোন সঠিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না। আমরা কী উত্তরণের পথ পাব নাকি আরও জটিল হবে রাজনীতির মাঠ, সেটাই এখন চিন্তার বিষয়। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একদিকে বিদেশিদের ক্রমাগত চাপ, অন্যদিকে আমাদের সংবিধানিক বাধ্যবাধকতা এমন অবস্থায় ঘুরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গন। বিদেশিদের চাপের মুখে রাজনৈতিক কোন দলই সুবিধা আদায় করতে পারছে না।

রাজনীতির আদর্শ চর্চা না করে সব দলই বিদেশিদের পরামর্শভিত্তিক রাজনীতি করছে যা দেশ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। বর্তমানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন শুরু হয়ে গেছে। লাগামহীন কথাবার্তা, বিতর্কিত আলোচনা এমনকি ব্যক্তিগত আক্রমণ এসব কিছুই রাজনীতির জন্য অশুভ সংকেত। দুপক্ষ অনড় অবস্থানের কারণে শঙ্কা বাড়ছে রাজনীতিতে। আদৌ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্ধে আছেন সাধারণ জনগণ। নির্বাচনকে সামনে রেখে সব দল নিজ নিজ অবস্থানে অনড়। দফারফা, পাল্টাপাল্টি কর্মসূচি সবমিলিয়ে নির্বাচন নিয়ে শঙ্কিত জনগণ। অনেকের প্রশ্ন আদৌ নির্বাচন হবে কিনা?

রাজনীতিতে থাকতে হবে সমঝোতা। দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো একসঙ্গে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। যদি দুদলই তাদের সিদ্ধান্তের প্রতি অনড় থালে এর মাশুল সাধারণ জনগণকেই দিতে হবে।

লেখক :খান মো.সাইফুল
সাবেক ছাত্রনেতা ও সভাপতি-চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি।
(মতামত)

আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে-সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সাগরিকা স্কয়ারে মাঠে পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা এমরান হোসাইন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা যুবায়ের হোসেন অভির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকের আহমেদ খোকন, ১২নং সরাই পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী, যুগ্ম আহ্বায়ক এ.সি.এম লুৎফুল হক খুশি, পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঞ্জুর হক, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, কাজী আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ শরীফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, দিদারুল আলম, সাইফুল হাবিব, কায়সার আলম, মনিরুল হক, হোসেন আহমদ কিরণ, নুরুল আজিম বাবুল, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, আমির হোসেন জুয়েল, টিপু খান, মনির হোসেন, তানভীর বিন হাসান, রতন কান্তি দাশ, মোঃ দিদার, মোঃ মুছা, মোঃ বাপ্পী, মোঃ মাকসুদুর রহমান, মোঃ সোহেল, মোঃ মাসুম, আব্দুল মোমেন রাজু, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, আব্দুলাহ্ আল মামুন, মাঈনুদ্দিন রাজু, জালাল উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আজাদ খান, আবু সায়েম রিমন, কৌশিক রায়, নুরুল আলম শামীম, মামুন হোসেন আবির, মোঃ রাসেল, রিপণ বিশ্বাস, প্রান্তি ভট্টাচার্য, রুবি আক্তার, সজীব কান্তি দাশ, মল্লিকা ভৌমিক, চন্দ্রিকা বিশ্বাস, মোঃ ইরফান, মোঃ খলিল, শিহাব উদ্দিন, হৃদয় খান, মোঃ নবী, মোঃ সাকিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরীর বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা।

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র আলোচনা সভা

0

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আলোচনা সভা উদ্যোগে ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় ইপিজেড থানাধীন কাজিরগলি এলাকার রেইনবো কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টার মোঃ ইসহাক, উপদেষ্টা মোঃ আলী,মোঃ এনামুল হক মুনিরী,ইন্জিনিয়ার মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদ হাসান নীলু, সহ-সভাপতি মুনসুর নাদিম,মোঃ আলী,মোঃ মহসিন, এস এম নাসির ,আবু তালেব, মোঃ সেলিম,, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম শীল, মোঃ আজাদ হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম সুজন,মোঃ ইদ্রিস, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম,যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বেলাল,সমাজ কল্যান সম্পাদক মোঃ দেলোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ আয়েশা,সমির মহাজন লিটন,কামরুন নাহার বেবী,স্বপ্না বেগম,নাসিমা বেগম,মোঃ হানিফ,ইফতেখার জিসান,ফারহানা রুশনি প্রমুখ।

আলোচনা সভায় ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, টুঙ্গিপাড়া যাত্রা পরবর্তী পর্যালোচনার পাশাপাশি আমরা বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ড লিফলেট বিতরণের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিব। আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আমি চট্টগ্রাম ১১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেবাশীষ পাল দেবুর উপহার সামগ্রী বিতরণ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় আগ্রাবাদ সিডিএ ৫ নাম্বার রোডস্থ উম্মুল কোরান তাহফিজুল কুরআন একাডেমিতে অধ্যায়নরত শিশু শিক্ষার্থীদের মাঝে আই পি এস ও বৈদ্যতিক ফ্যানসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিডিএ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃনাহিদ, সাধারণ সম্পাদক মোঃ কায়সার, যুব সংগঠক কাজী আরিফ, জনি,জুয়েল, টিপু,মনির,আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব,মোহাম্মদ আরমান, মাকসুদুর রহমান , সানি,আজাদ, আকবার জুয়েল, ফাহিম,সানি,শোয়েব,নবী,জাকির, সিরাজ, হিমেল প্রমুখ।

মহিলা আওয়ামীলীগের ডাবলমুরিং-৩৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন

0

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডাবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আগ্রাবাদস্হ দ্যা ভিলেজে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য কামরুন নাহার বেবীর সভাপতিত্ব এবং নগর মহিলা আওয়ামীলিগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান,
বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ,৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ এসকান্দর মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন ফারুক- ইপিজেড থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আজাদ হোসেন রাসেল, শিকড় ফাউন্ডেশনের সহ-সভাপতি- মোহাম্মদ আলী ও যুগ্ম সম্পাদক উত্তম শীল, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারজানা শিরীন মুন্নি, তাহমিনা বেগম, স্বপ্না বেগম, হাফিজা হেলাল, আফরোজা খানমসহ প্রমুখ।

অনুষ্ঠানে কামরুন নাহার বেবী আহবায়ক ও মর্জিনা আফরোজ কে যুগ্ম আহবায়ক এবং জিন্নাত বেগম কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষনা করা হয়।

৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের তানজিন আরা আহবায়ক ও রোজিনা আক্তার কে যুগ্ম আহবায়ক এবং নুর জাহান কে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

সংঘর্ষে জড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

0

বারবার সংঘর্ষে জড়িয়ে আলোচনায় থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ফয়সাল ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।

ছাত্রলীগের ভেরিফাই ফেসবুক পেইজে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বলা হয়নি।

এর আগে ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

পরে ২০২২ সালের ৩১ জুলাই ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।