Home Blog Page 84

চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য আটক

0

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার কেএমএল বিল্ডিংয়ের নিচতলা থেকে অভিনব কায়দায় চুরি হয়ে যাওয়া চোরাইকৃত মোটরসাইকেলসহ মোস্তাফিজুর রহমান (২৪) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) বায়েজিদ ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ। মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম জেলার সাতকানিয়া আমিলাইশ দক্ষিণ পাড়া এলাকার হাজী আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ছুটিতে এসে শখের বশত একটি মোটরসাইকেল ক্রয় করেন। ছুটি শেষে তাঁর শিপে যোগদানের ডাক আসলে মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার জন্য CTG BIKE SELL BAZAR & DISCUSS নামে গ্রুপে পোস্ট করেন। পরে পোস্টে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মোটরসাইকেলটি ক্রয় করার কথা বলে দেখতে আসে আটককৃত ব্যক্তি। পরে ওই ব্যক্তি মোটরসাইকেলটি দেখতে ভাড়া করা প্রাইভেট কার নিয়ে হালিশহর বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট আসেন। আসার পর মোটরসাইকেলটি ট্রায়াল দিয়ে দেখার জন্য চালিয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় না আসলে প্রাইভেট কারের ড্রাইভারের কাছে তার সম্পর্কে জানতে চাইলে তাকে ভাড়া করে নিয়ে আসে বলে জানান। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা হয়ে ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরকে শনাক্ত করে ভোর রাতে বায়েজিদ ২নম্বর জালালাবাদ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আল মক্কাভবন হতে মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করি। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলে পল্লীগুলোতে প্রশিক্ষণ ও ঋণ দানের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে

0

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণ বিষয়ক এক আলোচনা সভা উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির উদ্যোগে ১৭ জুন বিকেল ৪ টায় মুসলিমাবাদ জেলেপাড়া কালী মন্দির প্রাঙ্গণে সংগঠনের সদস্য সুরেশ দাশের সভাপতিত্বে এবং লাল মোহন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ।

প্রধান অতিথি বক্তব্যে সোনা বাবু জল দাশ বলেন, সংগঠনের সকল সদস্যদের নিয়ে আমরা ঐক্যবন্ধভাবে জেলে সম্প্রদায়ে জীবনযাত্রার মান উন্নয়নসহ আমাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করে যাব। নানা সমস্যায় জর্জরিত আমরা। আমাদের জেলে পাড়ায় ১৭শ’ মানুষের জন্য নেই কোনো শ্মশান,নেই সার্বজনীন বড় কোনো মন্দির, ছোট-বড় কিছু মন্দির থাকলেও তা অবহেলিত। জেলে পল্লীগুলোতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গভীর সমুদ্রে যোগাযোগের জন্য ডিভাইসের ব্যবহার,অসহায় হত দরিদ্র জেলেদের ঋণ দানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা ও জেলে পরিবারের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বলে সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমাদের জেলে সম্প্রদায়ে যে কোনো সমস্যা সমাধানে মৎস্য অধিদপ্তর সবসময় আন্তরিক।

এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন দাশ,সাধারণ সম্পাদক শ্যামল দাশ,সহ- সাধারণ সম্পাদক বীরেন্দ্র দাশ,অর্থ সম্পাদক শ্রীধাম,সদস্য রসমোহন,হিরন,শ্যামল,পান্না দাশ,অতুল,সুজন,ধর্মচরন, বাপ্পী,শিবঙ্কর,রানা দাশ,চন্দন দাশ,নির্মল দাশ,শিমুল দাশ প্রমুখ।

বন্দরে শিক্ষার্থীদের জন্য মুক্তি উন্মুক্ত পাঠাগারের বই সংগ্রহের কার্যক্রম চালু

0

বন্দরথানাধীন পোর্ট কলোনি এলাকায় রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্টেডিয়াম, সামাজিক সংগঠন, ব্লাড ডোনার থাকলেও নেই কোন পাঠাগার। স্কুল, কলেজের শিক্ষার্থীদের কে মোবাইলের আসক্তি ও নানা অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে মুক্তি উন্মুক্ত পাঠাগার গড়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

১১ জুন শুক্রবার বিকেল ৫ টায় পাঠাগার পরিচালনা কমিটির পরিচালক সজীব কান্তি দাশ ও সহ পরিচালক মো. রাহাতের হাতে উপহার হিসেবে বিভিন্ন লেখকের বই তুলে দেন সাংবাদিক এস কে সাগর।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তি উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল। বিপিডিএ চিকিৎসক মো.জামাল উদ্দীন খান কাজল, আওলাদ হোসেন বাবু।

ছাত্রলীগের উদ্যোগে আউটার রিং রোডে বৃক্ষ রোপন কর্মসূচি

0

বন্দর থানাধীন আউটার রিং রোডের বে-টার্মিনাল এলাকায় ৭ জুন বিকেল ৫ টায় সামাজিক সংগঠন ইয়াং বয়েজের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েলের নেতৃত্বে রিং রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জাতের শতাধিক চারাগাছ রোপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে তিনি বলেন,বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রথম কারন বৃক্ষ নিধন। যদি কোন কারণে আমাদেরকে বৃক্ষনিধন করতে হয় সে ক্ষেত্রে একটির বদলে পাঁচটি ঘাছ রোপন করতে হবে।

বৃক্ষরোপন অভিযানে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে আমাদের প্রতিকী কর্মসূচি এবারের বৃক্ষরোপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপনের আহ্বানকে সঠিক বাস্তবায়নের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা কামাল উদ্দীন স্বপন,অনুপম চন্দ্র দেবনাথ,যুবনেতা সাজ্জাদ হোসেন পাবেল, মো. সোহেল, আনিসুর রহমান শরিফ, ওমর ফারুক মুন্না, মো. রহমান, মো. হারুন, মো. মিরাজ। ছাত্রনেতা, মো. আরমান, ইসমাইল হোসেন শামীম, মেহেদী হাসান অন্তর, আওলাদ হোসেন বাবু, আবু সাইদ, ইমাম হোসেন প্রান্ত, রাজা শাহ, মো. আল আমিন রায়হান, এম এ মান্নান মিনহাজ, মো.বাবলু, মো. রাহাত, মো. প্রিন্স, মো. নাসিমুর রাফি, মো. বাবু , নেজাম, রহমান সহ প্রমুখ।

ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা আটক

0
ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় রোববার (৩০ মে) সকাল পৌনে ৯টার দিকে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজারের স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে সন্দ্বীপ তারপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সিটি করপোরেশনে ২০০ লোক নিয়োগ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ীভাবে দৈনিক মজুরিভিত্তিক অদক্ষ শ্রমিক (পরিচ্ছন্নতাকর্মী) হিসেবে মোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের লিখিত আবেদন ফরম-সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট ২৩-২৬, রোড-৪৬, গুলশান-২, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ জুন।

খামের উপর অবশ্যই ‘শ্রমিক (পরিচ্ছন্নতাকর্মী)’ উল্লেখ করে দিতে হবে। এছাড়া রয়েছে আরও বেশকিছু শর্ত।

আনোয়ারায় শিয়ালের কামড়ে ২০ জন আহত

0

আনোয়ারায় শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের নয়া রাস্তার মাথা এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে জুবাইদা নামের আড়াই বছর বয়সী এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম (৫০) বলেন, ‘সন্ধ্যায় একটি শিয়াল কৈখাইন গ্রামের সৈয়দ বাড়িতে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড় দিয়েছে। এতে নারী–পুরুষ ও শিশু মিলে অন্তত ২০ জন আহত হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এইচ এম মুনতাসির জাহিন বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের মধ্যে একজন শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ভয়াবহ মাদক এলএসডিসহ আটক ৫

0

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার (৩০ মে) দুপুরে পাঁচজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভয়াবহ মাদক লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইডসহ (এলএসডি) তাদের আটক করা হয় বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ।

তিনি আরো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এলএসডিসহ এই পাঁচজনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

দেশে করোনায় নতুন শনাক্ত ১৩৫৮,মৃত্যু ৩১ জনের

0

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন।
নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন।
দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

বায়েজিদে শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক

0

জনতার চট্টগ্রাম ডেক্স

নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শনিবার (২৯ মে) দুপুরে সাদ্দাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন,দুপুরে যখন শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় সাদ্দাম তাকে ‘সাজিয়ে দেয়ার’ কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে সাদ্দাম পালিয়ে যায়। ওই শিশুর বাবা ও প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টহল দল সাদ্দামকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।

আটককৃত সাদ্দামের বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে, সে বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় থাকতো।