Home Blog Page 82

বিভিন্ন ওয়ার্ডে দেবাশীষ পাল দেবুর মৌসুমী সবজি বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ফিরেঙ্গী বাজারস্থ জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠে আজ ১০ জুলাই বিকেল ৪ টায় নগরীর ৩০,৩১,৩৩,৩৪ ওয়ার্ডের ৩ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে মৌসুমী সবজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু , সাজ্জাদ চৌধুরী পাবেল, রায়হান নেওয়াজ সজিব , মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ আমিনুল ইসলাম, মিজানুর রহমান, আবু নাছের জুয়েল, মোঃ সোয়েব, বিভূ দেবনাথ, মোঃ রাসেল খান, মোঃ জুয়েল, মোঃ সোহেল, জুয়েল দাস রানা, আকাশ দাস,তারেকুল ইসলাম, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ আজাদ, আসিফ হোসেন মিল্লাত, সাইফুর রহমান রানা, মোঃ আরাফাত, অপু দাশ, মোঃ আর্জু, সৌরেন বড়ুয়া রিও, সুমন দাশ, দীপন দাশ, মিঠু দাশ, সবুজ দাশ,আবু কায়ছার জয়, মুরাদ খান রাফি, ফয়সাল, আজিজুল হাকিম মাহিম, ইমতিয়াজ উদ্দিন প্রমূখ।

সবজি বিতরণকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনার কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে শুরু থেকে চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবো।

প্যারালাইসিসে আক্রান্ত পরিবারকে পতেঙ্গা সামাজিক সেবা সংগঠনের আর্থিক সহায়তা প্রদান

0

পতেঙ্গা সামাজিক সেবা সংগঠনের উপদেষ্টা ও পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের উদ্যোগে ৯ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার বাসিন্দা দীর্ঘদিন যাবত ধরে টাইফয়েড রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত কাজী মো.তৌহিদ কে আর্থিক সহায়তা প্রদান করেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু। এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোলেমান, নুরুল ইসলাম মুন্না, মো. মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল, ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, আতিকুর রহমান সজীব, টিপু সুলতান, হানিফ মুন্না, সিফাতুল ইসলাম, কামরুল জিহাদ প্রমুখ। আর্থিক অনুদান বিতরণকালে পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু বলেন,মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক কর্মকার্ন্ডের একটি ধারাবাহিক অংশ। দেশের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, জাতীয় দূর্যোগকালীন সময় ছাড়াও সমাজের অসহায় ও দুস্ত মানুষদের প্রতি খেয়াল রাখা ও তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় তিনি অসুস্থ্য কাজী মো.তৌহিদের দুই সন্তানের বাৎসরিক স্কুল বেতন প্রদান করার বিষয়ে অশ্বাস প্রদান করেন।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর রান্না করা খাবার পেল ৭’শ গরীব অসহায় মানুষ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ৮ জুলাই ১টায় নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিন হালিশহর কাটা খালী স্কুল ও ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নুর-এ- জাহান তাহাফিজুল কুরআন মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৭০০ গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, মো.লোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন,সাজ্জাদ আলী জুয়েল,মাসুদুল আলম জিকু,ফারুক হোসেন সুমন,ইয়াছিন আরাফাত, ,আবিদ হাসান,হেদায়তুল ইসলাম ইমু,মো.বশির,মনির উদ্দীন রুবেল,কাউসার আহমেদ রাজু,রায়হান,সাদ্দাম হোসেন,তৌহিদুল ইসলাম রানা,সাকিব,সাইফুজ্জামান রাকেশ,শুভ,শাহজাহান বাপ্পী আলী নুর,ইব্রাহীম খলিল, ইমতিয়ার হোসেন সাগর,নাইমুর রহমান রিয়াদ,সজীব মজুমদার, মুনতাসীর আলম,নিহাল,ফয়েজ আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ, ফাহিম,কামাল, রাব্বী মিলন প্রমুখ।

খাবার বিতরণকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, করোনার শুরু থেকে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে আমরা জনগণের পাশে আছি।আশা করি আগামী দিনগুলোতেও চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবো।

শিক্ষা উপমন্ত্রী নওফেলের সাথে প্রনব সাহা’র সৌজন্য সাক্ষাত ভ্যাট,ট্যাক্স মওকুফসহ প্রণোদনার দাবি

0

করোনা মহামারীর দূর্যোগকালীন সময়ে জুয়েলারি সেক্টরে ভয়াবহ পরিরিস্থিতিতে মানবেতর দিন কাটাচ্ছেন জুয়েলারি ব্যবসায়িগণ,কর্মচারি ও স্বর্ণশিল্পীরা। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রনব সাহার নেতৃত্বে গত ৭ জুলাই বিকাল ৪ টায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে বিভিন্ন দাবি জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। করোনাকালীন সময়ে চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে চলমান লকডাউনে সকল জুয়েলারি দোকানের সিটি কর্পোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংস সহ সকল ভ্যাট মওকুফ,রেশন কার্ডের ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বন্ধসহ চট্টগ্রামের জুয়েলারী ব্যাবসায়ীদের রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান।

প্রনব সাহা বলেন,দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়িগণ। বাজুসের চট্টগ্রামে প্রায় ৫০০০ স্বর্ণের দোকানের বিপরীতে ১৫০০০ হাজারের অধিক কর্মচারী, ১২০০০ হাজার স্বর্ণশিল্পী জিবিকা নির্বাহ করে। এখন পর্যন্ত জুয়েলারী কর্মচারী ও স্বর্ণশিল্পীদের সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা পায়নি।

সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার যৌক্তিক দাবি পূরণ ও পাশে থাকার আশ্বাস দেন।

বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কঠোর লকডাউনের বর্ধিত সময়েও ব্যাংক খোলা থাকবে সপ্তাহে চার দিন, লেনদেন চলবে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হলে ব্যাংকে লেনদেনের সময় তিন ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছিল। বিডিনিউজ

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে সকাল ১০টায় শুরু হয়ে ব্যাংকে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারার জন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
সরকার লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করার পর আজ মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করল।
আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
আগের মতোই ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে বিভিন্ন বিভাগ সীমিত সংখ্যক জনবল দিয়ে চালাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলোর প্রিন্সিপাল শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।
বেসরকারি ব্যাংকগুলো জেলা সদরে একটি এবং এর বাইরে সর্বোচ্চ দু’টি শাখা খোলা রাখতে পারবে।
বিধি-নিষেধ চলাকালে যে সব শাখা বন্ধ থাকবে সেই সব শাখার গ্রাহক সেবা কার্যক্রম খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
লকডাউনের সময়ে এটিএম বুথগুলোতে যথেষ্ট টাকা রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।
গণপরিবহন বন্ধ থাকবে বলে ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
লকডাউনের সময় ঘর থেকে বাইরে বের হওয়ায় মানা থাকায় ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী ওসমান গনী গ্রেপ্তার

0

টেকনাফের জাদিমুড়া শালবাগান ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান ওসমান গনী ওরফে আইয়াসকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

কক্সবাজার ১৬ এপিবিএন-এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ থেকে আজ মঙ্গলবার (৬ জুলাই) ভোররাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, মঙ্গলবার ভোরে শালবাগান এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমান গনি প্রকাশ আইয়াছকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। আইয়াছ রোহিঙ্গা ক্যাম্প এলাকার ত্রাস আইয়াছ বাহিনীর প্রধান। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইয়াছের বিরুদ্ধে টেকনাফ থানায় খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র, অপহরণসহ সাত/আটটি মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

ওয়ার্ড বয় থেকে এফসিপিএস, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

0

‌‌হাসপাতালের ওয়ার্ড বয় থেকে এফসিপিএস ডাক্তার। খোরশেদ আলম নামের এই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১টার সময় কর্নেল জোন্স রোডের কাট্টলি মেডিকেল হল থেকে ফার্মেসীতে চেম্বার খুলে রোগী দেখার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন।

গ্রেপ্তারকৃত মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি নগরীর সরাইপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন জানান, নিজেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে বলে পরিচয় দিত খোরশেদ আলম। নামের পাশে লিখতেন এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজী) ডিগ্রী। কিন্তু আটকের পর জিজ্ঞাসাবাদে এসবের কোন ডকুমেন্ট প্রদান করতে পারেননি তিনি। পরে স্বীকার করেন তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেনী পাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।

খোরশেদকে ইতিপূর্বে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমাণ আদালত এক বৎসরের কারাদণ্ড প্রদান করে। এর আগে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত আরও ৬ মাসের দণ্ড দেন।

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার ৩৯ মণ সামুদ্রিক মাছসহ ট্রাক জব্দ

0

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে বিক্রির সময় ৩৯ মণ সামুদ্রিক মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে আনোয়ারায়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ট্রাকের চালককে ২ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার (৬ জুলাই) ভোরে আনোয়ারা উপজেলার গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে মাছসহ ওই ট্রাকটি জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে সাঙ্গু কোস্টগাডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ঘাটে বিক্রি করছিলেন জেলেরা।

ব্যবসায়ীরা ট্রাকভর্তি মাছ নিয়ে ফেরার সময় ওই ট্রাকটি জব্দ করা হয়। পরে উপজেলার ২৮টি এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়।

বাংলাদেশে উৎপাদন হবে চীনের টিকা: রাষ্ট্রদূত

0

চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান আর অ্যান্ড ডি বাংলাদেশকে অংশীদার করে টিকা উৎপাদনের জন্য কাজ করছে। মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং কোভ্যাক্সের আওতায় প্রথম ব্যাচে আরো এক কোটি ডোজ টিকা সরবরাহ করবে। অনেক উন্নয়নশীল দেশেই চীনের টিকা প্রথমে পেয়েছে।

হুয়ালং ইয়ান আরো বলেন, চীন বহু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন ও সমবায় উৎপাদন পরিচালনা করেছে এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনায় বিদেশি সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য সমর্থন করেছে।

তার মতে, চীনা টিকাগুলো সুরক্ষা এবং কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত। এরই মধ্যে চীনের সবগুলো টিকা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম অর্জন করেছে। এরই মধ্যে দেশে সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে।

রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

0

অনলাইন ডেস্ক , জনতার চট্টগ্রাম

রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ মঙ্গলবার (৬জুলাই) রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ২৮ জন যাত্রী ছিলেন।

এএন২৬ মডেলের বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল পেত্রোপাবলোস্ক থেকে কামচাটকা পেনিসুলার দিকে যাচ্ছিলো। যাত্রাপথে বিমানের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, বিমানটির কিছু সময় পরেই ল্যান্ড করার কথা ছিল, তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে এ ঘটনায় দু’রকমের কথা শোনা যাচ্ছে। এক পক্ষ বলছে, বিমানটি সম্ভবত সমুদ্রে নিমজ্জিত হয়েছে। অন্য পক্ষ বলছে, সেটি হয়ত পলানা শহরের কাছাকাছি কোন কয়লার খনিতে ভূপাতিত হয়েছে।

সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুটি হেলিকপ্টার বিমানটির চলাচলের পথ ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি করছে।

বিমান দুর্ঘটনার জন্য বিশ্বে রাশিয়ার নাম তালিকার উপরের স্থানে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিমানের ট্র্যাফিক নিরাপত্তার বিষয়টি উন্নত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বড় বিমান দুর্ঘটনাটি ঘটে ২০১২ সালের মে মাসে। সুখোই সুপারজেট নামের একটি বিমান মস্কো বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেই দূর্ঘটনায় ৪১ জন মারা যান।

সূত্র: আল জাজিরা