জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধকালীন বিএলএফ এর পূর্বাঞ্চলীয় উপ-অধিনায়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও
বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য সাবেক মন্ত্রী মরহুম এম এ মান্নান’র ১২তম মৃত্যু বার্ষিকীতে ২১ সেপ্টেম্বর বিকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
সাবেক মন্ত্রী এম এ মান্নান’র মৃত্যু বার্ষিকীতে দেবাশীষ পাল দেবুর শ্রদ্ধা নিবেদন
১৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট
১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কনটেইনার পরিবহনের প্রাইম মুভার (ট্রেইলার) কাভার্ডভ্যান ও ট্রাকসহ পণ্যবাহী গাড়ি বন্ধ । বন্দরে ঢুকতে পারেনি পণ্যবাহী গাড়ি ।
পণ্য ও কনটেইনার বহনকারী যানবাহনের চালক ও শ্রমিকরা রাস্তায় নেমে সকাল থেকে মিছিল ও সমাবেশ করে। ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের কারণে এনসিটি, সিসিটি ও জিসিবির জেটি ও ইয়ার্ডে লোড-আনলোডে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। ১৫ দফা দাবির মধ্যে ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রীম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রীম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ধর্মঘটের কারণে বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের বাকি কার্যক্রম। জাহাজে মালামাল লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হলে ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হবে।
আমির ভান্ডার দরবারে ওরশ শরীফ সম্পন্ন

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের হাদীয়ে জামান শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর ৫ আশ্বিন ২০ সেপ্টেম্বর আন্জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন,আমির ভান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মন্জিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমির ভান্ডারী। তকরির পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী,হযরতুলহাজ্ব আল্লামা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী ও আল্লামা ইলিয়াস আমিরী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ওরশ শরীফ সম্পন্ন হয়। এতে দেশ বরেণ্য আলেমগণ ওরশ শরীফে উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন , আনজুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সভাপতি আহমদ কোং,হাজী তাহের আহমদ, হাজী নাছির আহমদ,আনোয়ার ভান্ডারী,এম হাসান রেজা আমিরী, দিদারুল আলম ভান্ডারী,তৌহিদুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ বেলাল,জিয়া উদ্দীন, রফিক হোসাইন পাহেল,জুয়েল ভান্ডারী প্রমুখ।
দেশ ও সমাজের উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এখনো অধিকার বঞ্চিত নারীরা
মনিকা শর্মা
মুক্তিযুদ্ধের চেতনা ছিল নারী-পুরুষের সমান অধিকার। কিন্তু আমাদের সমাজে এখনো নারীরা অবহেলিত। রাষ্ট্রের অনেক উচ্চপদে নারীরা কাজ করছেন এটি সত্য, কিন্তু সামগ্রিকভাবে নারীরা অবহেলা ও অবজ্ঞার শিকার হচ্ছেন। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন, তাঁদের মানসিকতায় পরিবর্তন আনা গেলে সমাজেও পরিবর্তন আসবে। নারীর প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না। বিশেষ করে নারীকে পশ্চাৎপদ করে রাখলে দেশের কাঙ্খিত অগ্রযাত্রা সম্ভব হবে না। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতিসহ সব ক্ষেত্রে পুরুষের মতো নারীকেও সমানভাবে বিবেচনা করতে হবে। আমাদের সমাজের অর্ধেক নারী। তবে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। এ কারণে অনেক গুরুত্বপূর্ণ পদে এখন নেতৃত্বের আসনে রয়েছেন নারীরা। সমাজের অবশিষ্ট নারীদের অবস্থা নিয়ে ভাবতে হবে। কারণ তাঁরা এখনো অবহেলা-অবজ্ঞার শিকার হচ্ছেন।
একথা সত্য যে, নারীরা এখন সেই অবলা নারী নেই। নারীরা সাবলম্বী, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে দিনে দিনে। নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছেন। আমি কোন পুরুষকে অর্মযদা করছি না এবং কোন নারীকে ও উপরে তুলছি না। আমি মনে করি নারী এবং পুরুষ উভয়ই সমান। একটা পুরুষের সাথে তার স্ত্রী, মা,বোন মেয়ে কারো সাথে মনের গড়মিল হতে পারে, সেই জন্য তো সব নারী একই রকম নয়।আবার একজন নারীর সাথে তার স্বামী, বাবা, ভাই, ছেলে কারো সাথে মনের গড়মিল হতে পারে সেই জন্য তো সব পুরুষ একই রকম নয়। একজন পুরুষের স্ত্রী যদি খারাপ হয় তাহলতো নিজের স্ত্রীর সাথে অন্য নারীদের এক মনে করা যেমন ঠিক না, তেমনি নারীকে সবসময় অমর্যদা করা ও ঠিক নয়। এখন একটা কথা হলো আমার এক দাদার বক্তব্য নারীরা নাকি পুরুষের টাকা ছাড়া কিছুই চিনে না এটা আমার এক বড়ো ভাইয়ের সবসময়ই কথার ভাষ্য আসলে কি তাই। ঘটনা কতটুক সত্যি আমার জানা নেই।তবে আছে কিছু মানুষ আলাদা হবে এটাই স্বাভাবিক। নারীরা যদি এতো অবহেলিত হবে তাহলে একজন নারী ইচ্ছে করলে সে সারা জীবন একা থাকতে পারে তেমনি একজন পুরুষ ও ইচ্ছে করলে সারা জীবন একা থাকতে পারে কিন্তু একজন নারীর ইচ্ছে হলে সে পুরুষকে ছাড়া মা হতে পারবে কিন্তু একজন পুরুষ কি ইচ্ছে করলে কোন দিন যুগযুগ তপস্যা করেও নারী ছাড়া বাবা হতে পরবে? পারবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন?একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর সে সন্তানকে ছয় মাস নিজের বুকের দুধ খাইয়ে রাখতে পারবে, কিন্তু একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর যদি মা মারা যায়, আর তাহলে যদি একজন বাবাকে তার নিজের সন্তানকে কোলে দিয়ে বলা হয় ২৪ ঘন্টার জন্য বাবার অস্তিত্ব দিয়ে শুধু ২৪ ঘন্টা তার সন্তানকে নিজের শরীরের কোন ক্ষমতায় তার সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে কি সেই বাবা পারবে নিজের রক্ত মাংসের অস্তিত্ব দিয়ে তার সন্তানকে বাচিয়ে রাখতে, নিশ্চয়ই পারবে না।আমার মূল কথা হলো আমরা নারীরা নারীরা কি মনের অনেক গড়মিল হয় না।এবং পুরুষে পুরুষে কি মনের অনেক গড়মিল হয় না। তবে কেন নারীদের কথাটা সমাজে বারবার চলে আসে নারী জাত খারাপ। আমার এক রিলেটিভ সে এক সমাজের মধ্যে বলে ফেলছে স্বামীরা স্ত্রীদের খায়োন পরোন দেয় তাই স্ত্রীকে যখন তখন নাকি লাথি চোপড় দেয়া যায়। বলেন মানুষের মন-মানসিকতা কোথায়। ধিক সেই পুরুষদের যারা একজন নারীর সাথে তুলনা করে সব নারীকে এক মনে করে, আর যারা এই কথাগুলো শুনে ও না শোনার মতো বসে থাকে এবং কোন প্রতিবাদ করে না। ধিক সেই নারীদের যারা একজন পুরুষের জন্য সব পুরুষদের অমর্যদা করে। শুধু একজন নারী এবং একজন পুরুষের সাথে সব নারী পুরুষের বিচার করা কোন রকমের ঠিক না। আমি আবার ও বলছি একজন পুরুষের মধ্যে আমার বাবা,ভাই স্বামী, সন্তান রয়েছেন এবং একজন নারীর সাথে আমার মা,বোন, আমি, আমার মেয়ে রয়েছেন। একজনের সাথে অন্যের তুলনা করা বেমানান। তাই আসুন আমরা সবাই নারী পুরুষের বিভেদ ভুলে একই সূত্রে গাঁথা এই মন করে হৃদয় মুক্তোর মালার মতো গেঁথে রাখি।
বজ্রকণ্ঠ ভাস্কর্য চত্ত্বরে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ
একদিকে করোনার পরিস্থিতি অন্যদিকে পবিত্র ঈদুল আজহা।সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় বিষয় টি খেয়াল রেখে ২২ জুলাই সকাল ১০টায় নগরের নিম তলা বিশ্ব রোড মোড়ে ও ১২টায় হালিশহর বড়পোল মোড়ে ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৬০০ শতাধিক সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ওয়াহিদ মুরাদ রাসেল,ইমতিয়াজ বাবলা,নেচার বিন ফয়সাল,বেলাল উদ্দীন, জিয়া উদ্দীন, মোঃদিদার,ওমর ফারুক,নেজাম উদ্দীন, মাসুদুল আলম জিকু,মোঃ ইসমাঈল, মনিরুল হক মনির, জয় বাদশা,রাজু,রতন,আজাদ,আকবর,আমিন,শাহাজাহান বাপ্পী, রবিউল হোসেন তানিম,আলী নুর রুবেল,ফরিদ,ইউসুফ জনি, শাহনেওয়াজ শাকিল,আবিদ হাসান,সবুজ,হ্রদয়, আকাশ, কিরন,নিহাল,ইকবাল মামুন, আলতাফ, আসিফ,এম এ মান্নাব শিকদার, নাজমুলহক নোমান,আউয়াল খান শাহীন প্রমুখ।
রান্না করা খাবার বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় করোনার মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে জাতির চরম দুঃসময়ে জনগনের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুবলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে সবটুকু সাধ্য দিয়ে মানবতার কল্যাণে রাজপথে কাজ করে যাবো।
সাবেক কাষ্টমস্ কর্মকতা মিনহাজ উদ্দিন মিনার আর নেই
চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল সোয়া আটটায় সাবেক কাষ্টমস্ কর্মকতা মিনহাজ উদ্দিন মিনার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম মিনহাজ উদ্দিন মিনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর ভগিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ সমবায় সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর ভগ্নিপতি।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় মেয়রগলি শেখ ফরিদ (রাঃ) চশমা হিল জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে পটিয়া সুচক্রদন্ডী আবদুল করিম সাহিত্য বিশারদ বাড়িতে আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক করস্থানে দাফন করা হবে।
এদিকে মরহুম মিনহাজ উদ্দিন মিনারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেবাশীষ পাল দেবুর আহ্বান মানবতার কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ১৯ জুলাই বিকেল ৪টায় নগরীর ৩৭নং মুনির নগর ওয়ার্ড মুন্সিপাড়া স্কুল মাঠে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩০০ জন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩৭নং মুনির নগর ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, মিজান, এরশাদ, মোঃ রানা, মোরশেদ আলন, আবু নাসের জুয়েল, রেজাউল করিম মামুন, রিপন দাশ, তপু, লাভলু, নিহাল, ইকবাল মামুন, আলতাফ, আসিফ, এম এ মান্নান সিকদার, নাজমুল হক নোমান, আউয়াল খান মজুমদার প্রমুখ।
উপহার বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, করোনার এই পরিস্থিতিতে সাধারণ নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে, আর জাতির চরম দুঃসময়ে জনগনের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে। তিনি ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভুতিশীল থেকে এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
পতেঙ্গা মুসলিমাবাদে দেবাশীষ পাল দেবুর সবজি বিতরণ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন,দপ্তর সম্পাদক সেকান্দর আজম, মোঃ লোকমান,জাহিদ হোসেন খোকন,মোহাম্মদ সুমন,সোলাইমান,হাসান,দিদার আলম,রানা মোতালেব,আকবর জুয়েল,রবিউল হাসান,নুসরাত জাহান শাওন,ফাহিম, কিবরিয়া,সাকিব হাসান, জালাল, ইমন প্রমুখ।

সবজি বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন,আমরা এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডের প্রতিটি কর্মহীন সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে আছি ,পাশে থাকব।
ইপিজেডে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায়, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক উপ- সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুনের তত্ত্বাবধানে এবং ডাঃ হোসেন আহম্মদের আয়োজনে ও সভাপতিত্বে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুলাই বিকেল ৪ টায় ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ এল এ টাওয়ারে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ- পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, দেবাশীষ দেব নাথ, মো. হেলাল উদ্দিন, সুজিত দাস ,আজাদ খান অভি ,শারমিন ফারুক সুলতানা,সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মুকসুদ আলী, হুমায়ুন কবির আজাদ,ডাক্তার সোলায়মান,ডাক্তার উপল চাকমা, ডাক্তার রকিব, ডাঃ আকিল, ডাঃ হাদি, , ডাক্তার ইসরাতুন নাহার, ডাঃ শুভ চৌধুরী,ডাঃমুনতাসির, ডাঃ তম্ময়, ডাঃ ফারহান, সাউদার্ন মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের আজিজুল,সরোজ ,মুনির, সাকিব ,দীপঙ্কর ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলাউদ্দিন ফারুক,সাহাদাত, রাব্বি, আজিজ, আব্বাস ,বাবলু প্রমুখ।
পটিয়া ভাটিখাইন ইউনিয়নে লকডাউনে অসহায় মানুষের মাঝে যুবলীগ নেতা বদিউল আলমের উপহার সামগ্রী বিতরণ
দেশে চলমান লকডাউনে গরীব অসহায় মানুষের মাঝে ভাটিখাইন ইউনিয়নে ১৩ জুলাই বিকেল ৩ টায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাটিখাইন ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো হাসান শরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম হোসেন অভির সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মেম্বার।
এসময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রিটন বড়ুয়া, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুজন বড়ুয়া অভি ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।










