Home Blog Page 72

চশমা খালে নিখোঁজ কিশোর, অভিযানে ফায়ার সার্ভিস

0

চিটাগং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালে সাঁতার কাটতে গিয়ে সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মো. কামাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ কামাল ষোলশহর স্টেশন এলাকার মো. কাউসারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজ কামাল ও তার বন্ধু রাকিব চিটাগং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালে পানিতে ভেসে যায়। ওই সময় পানির স্রোতে কামাল ভেসে গেলেও প্রাণে বেঁচে যায় রাকিব। এরপর রাকিব ঘটনাটি কামালের বাবাকে জানালে তিনি কয়েকদফা খোঁজ করেন সেখানে। পরে উপায় না দেখে আজ (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

প্রাণে বেঁচে যাওয়া রাকিব বলেন, আমি এবং কামাল গতকাল (সোমবার) বিকালে চশমা খালে সাঁতার কাটার সময় পানির স্রোতে ভেসে যায়। এ সময় আমি উপরে উঠতে পারলেও কামাল নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি আমি তার বাবাকে জানায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশু কামালের বাবা কাউসার বলেন, চার ভাই-বোনের মধ্যে কামাল সবার ছোট। সে পত্রিকা বিক্রি করতো। ঘর-বাড়ি না থাকায় ষোলশহর স্টেশনের ফুটপাতে তাদের বসবাস।সোমবার তার বন্ধু রাকিবকে নিয়ে খেলতে বের হয়। পরে শুনি সে খালের পানিতে ভেসে গেছে। ভয়ে এ বিষয়ে কাউকে কিছু বলিনি। নিজে অনেক খোঁজ করেছি, কিন্তু পাইনি। আজ (মঙ্গলবার) সকালেও খুঁজেছি। এরপর বিকালে ফায়ার সার্ভিসকে খবর দিই।


আমার ছেলেকে হয়ত আর জীবিত পাব না। অন্তত আমার ছেলের লাশটা দেখতে চাই।

জানতে চাইলে বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তানবির আহম্মেদ বলেন,কামাল নামে এক শিশু গতকাল (সোমবার) বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় খালের পানির স্রোতে ভেসে যায়। এদের মধ্যে প্রাণে বেঁচে যায় রাকিব।

তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে বায়েজিদ ও আগ্রাবাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। খালে ময়লা ও পানির স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করেছি। ময়লাগুলো পরিষ্কার করা হলে আমাদের কাজ সহজ হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার মৃনাল,সূধীর ও প্রনব পরিষদের নির্বাচনী প্রচারণা

0

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। আসন্ন দ্বি বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচন ২০২২-২০২৩ সফল করতে মৃনাল, সূধীর ও প্রনব সম্মীলিত পরিষদের প্রচারণা চলছে।

গত ৫ ডিসেম্বর নগরের বিভিন্ন স্থানে ভোটারদের মন জয় করতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পতেঙ্গা , কাটগর,বন্দর টিলা,নিম তলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে মৃনাল, সূধীর ও প্রনব পরিষদ।

প্রচারণাকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখা নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরো সুসংগঠিত করে স্বর্ণ ব্যবসায়িদের নানা সমস্যা সমাধানে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি দেশের উন্নয়নে ভুমিকা রাখবে বলে জানান মৃনাল, সূধীর ও প্রনব সম্মীলিত পরিষদ।

বাঁশখালীতে পলাতক আসামি ডাকাত শামসু গ্রেপ্তার

0

চট্টগ্রামের বাঁশখালীতে শামসুল ইসলাম ওরফে ডাকাত শামসু (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসু উপজেলার বৈলছড়ি এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ করে মারধরের মামলায় ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তার শামসুকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।

রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যুর ঘটনায় : ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

0
ফাইল ছবি

চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে যেখানে সাদিয়া মারা গেছেন, সেখানকার প্রকৃত অবস্থা কেমন, এ বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।


পাশাপাশি কোনো উন্নয়নমূলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।
এর আগে চট্টগ্রামে ড্রেনে পড়ে সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্র(আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার অনীক আর হক এ রিট দায়ের করেন।

চট্টগ্রামে ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর

0

চট্টগ্রামে আগামী ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর হবে।রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্ব চট্টগ্রাম মহানগর গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমী ছুটির সময় হাফভাড়া কার্যকর হবে না। হাফভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মহানগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাফ ভাড়া চালুর বিষয়ে সিদ্ধান্ত দিলাম। আশা করি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, চট্টগ্রামে গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে আমাদের ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা তা মেনে নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নয়, শ্রেণিকক্ষে থাকবে। তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা আশা করছি আমাদের ছাত্র-ছাত্রীরা এবার স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন।গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড সাথে রাখতে হবে। তারা যেন আমাদের কোন বাস চালক বা হেল্পারের সাথে বাক-বিতণ্ডায় না জড়ান সে অনুরোধ করব। পাশাপাশি কোন গণপরিবহনের চালক বা সহযোগীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমরাই সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব মো. জিয়াউদ্দিন শরীফ মিজান, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আহসান উল্ল্যাহ চৌধুরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহমেদ ও চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাড়ল সতর্ক সংকেত

0

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে এগিয়ে যেতে থাকলেও গতিপথ পরিবর্তন করে সেটি বাংলাদেশের দিকে আসছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন জায়াগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সতর্ক সংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকাল থেকেই উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটির নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়টি দুপুর ১২টার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৬৫ কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে ৮৫০ কিলোমিটার এবং পায়রা সুমদ্র বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়েছে।

চিটাগাং চেম্বার ও বিএমসিসিআই’র মধ্যে সমঝোতা স্মারক

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিএমসিসিআই)’র মধ্যে একটি সমঝোতা স্মারক ০৩ ডিসেম্বর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সম্পাদন করা হয়। চিটাগাং চেম্বারের পক্ষে চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের পক্ষে সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল (রকি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে চিটাগাং চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, হাসনাত মোঃ আবু ওবাইদা, নাজমুল করিম চৌধুরী শারুন ও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বিএমসিসিআই পরিচালকবৃন্দ কে. এম. মিজানুর রহমান, এ. কে. এম. শামসুজ্জামান, মোঃ মোতাহের হোসেন খান ও সিফাত আহমেদ চৌধুরী, প্রাক্তন কোষাধ্যক্ষ এম. এ. বকর ও সেক্রেটারী হাসানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার ও বিএমসিসিআই’র মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমানে উভয় দশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এ ঘাটতি পূরণে বাংলাদেশী পণ্যের রপ্তানি অনেকগুণ বৃদ্ধি করতে হবে। তিনি এক্ষেত্রে উভয় চেম্বার যৌথভাবে কাজ করার ঘোষণা দেন। তিনি মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণে ও বাংলাদেশী পণ্যের পরিচিতি বৃদ্ধিতে চট্টগ্রামে একটি ‘রোড শো’ আয়োজনের আহবান জানান।

বিএমসিসিআই সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল (রকি) বাংলাদেশে এক সময় মালয়েশিয়ার বিশাল বিনিয়োগ ছিল উল্লেখ করে বলেন-উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। মালয়েশিয়ার পোর্ট কেলাং ও অন্যান্য বন্দর বাংলাদেশী আমদানি-রপ্তানি বাণিজ্যে ট্রানজিট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ সম্পাদনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেন। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ সম্পাদন, একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে সমীক্ষা পরিচালনা ও মূল্যায়ন, প্রাথমিকভাবে উভয় দেশের মধ্যে ১০টি করে নির্ধারিত পণ্যের ডিউটি ফ্রি সুবিধা প্রদানের তালিকা প্রস্তুত করা এবং মালয়েশিয়ায় আরএমজি, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, সিরামিক্স, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

শহীদ শেখ ফজলুল হক মণি’র জন্মদিনে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এতিমদের খাবার ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

0

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর প্রধান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক- সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রঃ) মাজারহ তানজিমুল মুসলেমিন এতিম খানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি কাট্টলী নুরুল হক স্কুল মাঠ প্রাঙ্গনে ৩০০ দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

কম্বল বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানবিক যুবলীগের দেশব্যাপী কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

বাঁশখালীতে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে মাস্টারদা সূর্যসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

0

বাঁশখালীর কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে মাস্টারদা সূর্যসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৩ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভা জাগো হিন্দু পরিষদ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সনজয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ মল্লিক‌ ও যুব পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা ও ঢাকাস্থ শ্রীশ্রী রমনা কালী বাড়ি মন্দির কমিটির উপদেষ্টা মিলন শর্মা। উদ্বোধক ছিলেন, জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার উপদেষ্ট শিব শংকর দাশ সানু। প্রধান বক্তা বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল কুমার দেব।
বিশেষ অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে , সাধারণ সম্পাদক টিটু শীল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু সুজন দাশ।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাএলীগের সহ সম্পাদক আরাফাত হোসেন, বাঁশখালী পুজা উৎযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সজল তালুকদার, কালীপুর সদর আমিন হাট ব্যাবসায়ী কল্যান সমিতির সিনিয়ন সহ সভাপতি নরুল আলম,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাএলীগের পাঠ্য বিষয়ক উপ সম্পাদক আলী আকবর তালুকদার রাফসান,বাঁশখালী উপজেলার যুব লীগ নেতা আলহাজ্ব করিব আহমদ, বাঁশখালী উপজেলা ছাএলীগ নেতা আবদুল্লা আল মামুন শিমুল ও জাগো হিন্দু পরিষদ চট্রগ্রাম জেলার দপ্তর সম্পাদক শ্যামল দাশ,রাজু দাশ, ইয়ুথ গ্রুথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক উৎপল ধর(টিটু)।

এতে আরো উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার যুগ্ন সাঃ সম্পাদক জনি শীল,অর্থ সম্পাদক চন্দন কর্মকার ও মিঠু দাশ,সজীব মজুমদার,অপু দেব, চন্দন দেবনাথ, সুমন দেবনাথ, রনি দাশ অর্ক, রিপন দাশ,সুব্রত দাশ দাশ,সাগর দাশ, বন্ধন দেবনাথ, জয় দাশ প্রমুখ। ফাইনাল খেলায় জাগে হিন্দু পরিষদ, চাম্বল একাদশ কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।