Home Blog Page 70

ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরের উদ্বোধন

0

ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরের উদ্বোধন গত ১৭ ডি সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও তার পরিবার ঐতিহাসিক রমনা কালী মন্দিরের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ ও রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মাসহ মন্দির কমিটি ও ভক্তবৃন্দ।

জানাযায় ,স্বাধীনতা যুদ্ধের প্রায় ৫০ বছর পর পুরানো অবয়বে ফিরে পেয়েছে ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দির। বহু ইতিহাসের সাক্ষী, ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরের নতুন ভবন ও সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে অংশ নিলেন পূজা এবং আরাধনায়। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয় ভারতের রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারকে।

জাগো হিন্দু পরিষদ ও রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা জানান, রমনা কালী মন্দির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক আর্মি প্রায় ধ্বংস করে দিয়েছিল,হত্যা করা হয়েছিল মন্দিরের তৎকালীন সেবায়েতকে। যেটুকু ধ্বংসাবশেষ ছিল,তাও ১৯৭৩ সালে গুঁড়িয়ে দেওয়া হয়। সুদীর্ঘ ৫০ বছর পর মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আবারো সেই রমনা কালী মন্দির প্রায় পুরনো অবয়বে ফিরে এলো। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্বরণ করছি ভারতের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজকে। ২০১৬ সালে তিনি এই মন্দির পুনরায় তৈরি করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে ৭ কোটি টাকা বরাদ্দ দেন। তাঁর ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিক সহযোগিতা ছাড়া ঐতিহাসিক এই মন্দিরটি পুনরায় তৈরি করা কখনোই সম্ভব হতোনা। নিঃসন্দেহে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য আজ একটি বড় প্রাপ্তির দিন।

শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0

পতেঙ্গায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় বারের মত উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২১-২২ এর উদ্বোধনী খেলা গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম ফরিদ, চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ,মো.ইউসুফ, সাবেক ছাত্র নেতা মোঃ মুসলিম,সমাজ সেবক পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

এতে জহুর এন্ড নাহার ফাউন্ডেশন ২-০ গোলে জয়লাভ করে। ২য় খেলায় ম্যাচ সেরা ম্যান অব দ্যা ম্যাচ কে পুরস্কার তুলে দিচ্ছেন সমাজ সেবক পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

পতেঙ্গায় আলহাজ্ব রফিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে বিজয় দিবস পালন

0

পতেঙ্গায় কাটগড় মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব রফিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে
স্বাধীনতার ৫০ বছর সুবর্নজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক মো.নাছির,হোসেন সুমন,দেলোয়ার, জাহাঙ্গীর আলম,জয়নাল, জাহাঙ্গীর ১, জাহাঙ্গীর ২, ডাঃ সুমন চৌধুরী ,রুপন বিশ্বাস,আজগড়, হাসান,সাইফুল, হাজী নাছির ,সালাউদ্দীন, সাইমন,লিটন,সাইদুল, সাইমন ২, রাব্বি, মহিউদ্দীন, রপন, আবির , রাশেদ, রেজাউল, উতুল, অপু, বাবলু, সাব্বির, রাকিব, বাপ্পি, শিহাব প্রমুখ।

বাংলাদেশি কারিগরদের তৈরি গয়না রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে হবে-প্রনব সাহা

0

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার আসন্ন দ্বি বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচন ২০২২-২০২৩ আগামী ২৩ ডিসেম্বর। নির্বাচনে মৃনাল,সূধীর ও প্রনব সম্মীলিত পরিষদকে বিপুল ভোটে জয়যুক্ত করতে ভোটারদের নিকট আহ্বান জানান বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রনব সাহা।

চলমান জাতীয় দূর্যোগ করোনাকালীন সময়ে চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে সকল জুয়েলারি দোকানের সিটি কর্পোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংস সহ সকল ভ্যাট মওকুফ,রেশন কার্ডের ব্যবস্থা,প্রণোদনা এবং প্রশাসনিক জটিলতা বন্ধের দাবি জানান তিনি। ভয়াবহ করোনা পরিরিস্থিতি এখনও সামলে উঠতে পারেনি জুয়েলারি ব্যবসায়িগণ,কর্মচারি ও স্বর্ণশিল্পীরা। মানবেতর দিন কাটাচ্ছেন এ পেশায় জড়িত লোকজন ও তাদের পরিবারকে।

বাজুস’র আসন্ন দ্বি বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচনে মৃনাল,সূধীর ও প্রনব সম্মীলিত পরিষদ জয়যুক্ত হলে নির্বাচনী প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে পাশাপাশি আগামী প্রজন্মকে প্রাতিষ্ঠানিক একটি গুছানো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখা উপহার দেয়া হবে বলে জানান বাজুস নেতা প্রনব সাহা।

দেশের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণসহ জুয়েলারি সমিতির সুদিন ফিরিয়ে আনতে একটি আধুনিক ও সু-সংগঠিত জুয়েলারি সমিতির কোন বিকল্প নেই। তবে বর্তমান সময়ে জুয়েলারি সমিতির বিভিন্ন সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে ৫% ভ্যাট কমিয়ে ১.৫% ভ্যাট নির্ণয় করা, প্রসাশন কতৃক স্বর্ণসহ যদি কাউকে আটক করা হয় এবং স্বর্ণ উদ্ধার করা হয় তাকে আসামি না করে যেহেতু স্বর্ণ উদ্ধার করা হয়েছে তাই আটককৃত ব্যক্তিকে আসামি না করে রাজস্বাক্ষী করা হলে নানা জটিলতা ও হয়রানি থেকে বেঁচে যাবে অনেক পরিবার, ব্যবসা পরিচালনা করতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রনব সাহা।
উল্লেখ্য করোনা কালীন সময়ে কঠোর লকডাউনে যখন জুয়েলারি ব্যবসায়িগণ,কর্মচারি ও স্বর্ণশিল্পীরা মানবেতর দিন কাটাচ্ছিল তখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মৃনাল ও প্রনব পরিষদ সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। তাছাড়া প্রনব সাহা তার ব্যক্তিগত উদ্যোগে বছর জুড়ে একের পর এক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার আরেকটি উল্লেখযোগ্য মানবিক কার্যক্রম করোনা পরিস্থিতিতে শতাধিক ভাড়াটিয়ার ঘর ভাড়া মওকুফ।

বিজয় দিবসে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর বিজয় মিছিল ও শীতবস্ত্র বিতরণ

0

ভবিষ্যৎ বাংলাদেশে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে , মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে লালিত নতুন প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে। ধাপে ধাপে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার হবে।এই শ্লোগান বুকে ধারণ করে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় মিছিল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দুঃস্থ ও গরীব মানুষের শীত বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নায়েবুল ইসলাম ফটিক,এফ এ চৌধুরী বাদল,আক্তাজ্জামান ময়না,মোঃ মিন্টু,ইমতিয়াজ বাবলা,মোঃ ইসমাইল,মোঃ শহীদ,মোঃ হানিফ,পারভীন সুলতানা, ফরহাদ আব্দুল্লাহ,রেজাউল করিম মামুন,মোঃ সোহেল রানা,মোঃ সালাউদ্দীন,কাজী মোঃ আরিফ মনিরুল হক, শাহজান বাপ্পী,জহির রায়হান,অর্জুন দাশ,সাজিবুল ইসলাম সজিব,আবু নাছের জুয়েল,মাহামুদুর রহমান বাপ্পী,সরোয়ার হোসেন,মোঃ টিপু,রমজান আলী,হানিফ, মাসুম,এমরান হোসেন, নজরুল,দেওয়ান নাজনীন,শিল্পী দত্ত,রকি দাশ, কিরণ, মমিন, রোকন উদ্দীন,শোয়াইব,মোঃ সোহেল,মাসুম,দিদার, আকবর,হৃদয় দাশ, জালাল উদ্দীন,জনি, কৌশিক রায়,ফাহিম,রেহমান রাব্বী, জয় দাশ, রিফাত, বায়েজিদ,প্রান্ত,শাবু, মোঃইসমাইল, হোসেনহুরন মোঃজসিম,মোঃজুয়েল,মোঃসোবাহান,রিপন নিপু চন্দ্র দাশ, খোকন চন্দ্র দাশ, মোঃস্বপন, মোঃহানিফ মোঃমাসুম, মোঃরোকন, মোঃফিরোজ মোঃসুমন প্রমুখ।

ইপিজেডে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবস পালন

0

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় ইপিজেড চত্বর থেকে বিজয় রেলী শুরু হয়ে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয় এবং সাড়ে ১১ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছিমা আক্তার, রোকসানা বেগম, সাধারণ সম্পাদক কামরুন্নাহার বেবি, সাংগঠনিক সম্পাদক কামরুন্নেছা।

৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন,
সি ইউনিটের সভাপতি শাহীন আক্তার, এ ইউনিটের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন, সি ইউনিটের সহ-সভাপতি সুলতানা জামান, সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি,বি ইউনিটের সহ-সভাপতি কাজী নাজনীন নাহার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, এ ইউনিটের সহ-সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আফরোজ,সি ইউনিটের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগম প্রমুখ।

পথসভায় শারমিন ফারুক সুলতানা বলেন, মহান মু্ক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবময় বিজয়গাথা। সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের অর্জিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পতাকা। ১৬ ডিসেম্বর আমাদের জীবনে ঐতিহাসিক এক বিজয়ের দিন, গর্ব ও অহংকারের দিন।

নৌ পরিবহন সচিবের মায়ের ইন্তেকাল

0

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মাতা জাহান আরা বেগম গতকাল ১৫ ডিসেম্বর ২০২১ বিকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছয় ছেলে রেখে গেছেন। তার স্বামী মরহুম এ কে এম তোফায়েল উদ্দিন চৌধুরী। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় ফেনী জেলার সদরে ধলিয়া ইউপির মোহাম্মদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃৃত্যুতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ করেন।
১৬ ডিসেম্বর নৌ পরিবহন সচিবের মাতা জাহান আরা বেগমের মৃত‍্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে বীরবিক্রম আব্দুল মান্নানের অবহেলিত কবরে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ

0

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের পক্ষে নবীনগরের বাসিন্দা লেখক খন রঞ্জন রায়ের সার্বিক সমন্বয়ের মাধ্যমে বীরবিক্রম আব্দুল মান্নানের অবহেলিত সমাধিস্থানে সৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমানের নেতৃত্বে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করার সময় জেলা প্রশাসকের নির্দেশে খন রঞ্জন রায়কে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বিশ্বাস এবং বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় বড়–য়া। ৭ ডিসেম্বর সমন্বয়ক খন রঞ্জন রায় সহ উৎসাহী আরো মুক্তিযোদ্ধা নিয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কবরের নির্দিষ্ট স্থান পরিদর্শন করেন। জেলা প্রশাসকের নির্দেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ উদ্দিন সোহাগ বীরবিক্রমের কবরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে সংশ্লিষ্ট সকলকে নান্দনিক নকশা প্রণয়ন করে স্থায়ী স্থাপনা ও রাস্তা নির্মাণের তাৎক্ষণিক আদেশ জারী করেন।জেলা প্রশাসক মোমিনুর রহমান বীরবিক্রমের কবরের বিষয়টি জেনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

লেখক খন রঞ্জন রায়ের বলেন,মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করতে মদুনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের নির্ভুল অপারেশন ছিল এক অবিস্মরণীয় সাফল্য। এতে দখলদার পাক বাহিনির মনোবল ভেঙ্গে পড়ে। এই সফলতার ঢেউ সারা বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের মনোবলকে চাঙ্গা করে তোলে। এই যুদ্ধের মূল ভূমিকা পালন করেছিলেন তৎকালীণ পুলিশ বাহিনি থেকে মুক্তিযুদ্ধে অংশ নেয়া অকুতোভয় তরুণ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের সন্তান আব্দুল মান্নান। সফল অপারেশন শেষে প্রতিপক্ষের সাথে সম্মুখ যুদ্ধে আব্দুল মান্নান আহত হন। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হালদা নদীর অপর পাড় আবুরখিল গ্রামে নিয়ে সাধ্যমতো চিকিৎসা ও শুশ্রুষা করা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। উক্ত অপারেশন কমান্ডার ফ্লাইট ল্যাফটেনেন্ট পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনি প্রধান সুলতান মাহমুদের ইমামতিতে গোপনীয়-সংক্ষিপ্ত নামাজের জানাজা শেষে আবুরখিল গ্রামের ঢাকাখালী খালের জঙ্গলাকীর্ণ স্থানে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পরবর্তীতে সরকার আব্দুল মান্নানকে বীরবিক্রম খেতাবে ভূষিত করেন। তাঁর বীরত্বভূষণ নম্বর ১৩৬। দীর্ঘ ৫০ বছর এই বীরবিক্রমের কবর চরম অবহেলায় পুঁতিগন্ধময় স্থানে পরিত্যক্ত অবস্থায় ছিল। জেলা প্রশাসক মোমিনুর রহমান বীরবিক্রমের কবরের বিষয়টি জেনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এম. এ. লতিফ এমপি’র পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0

চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন নগরীর ২৯নং ওয়ার্ড এর আর বি মাঠ সংলগ্ন ১১ ডিসেম্বর শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান এম. এ. লতিফ এমপি। অগ্নিকান্ডে ২৫টি বসতবাড়ী ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে কোন প্রাণহানী না হওয়ায় এমপি মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। জননেতা এম.এ. লতিফ এমপি পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা ও ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন। নেতৃবৃন্দরা এম.এ. লতিফ এমপি’র পক্ষ থেকে পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, মশারী ও ১০ কেজি চাল বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে এম.এ. লতিফ এমপি’র মত জনগণের কল্যাণে রাজনীতি করার পরামর্শ দেন। এম.এ. লতিফ এমপি’র পক্ষে মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া ত্রান সামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক মুন্না, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি রাশেদ জোবায়েরী, ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক জি.এস. সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রলীগের ও গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান, পশ্চিম মাদারবাড়ী শেখ রাসেল স্মৃতি সংসদ’র সভাপতি কামরুজ্জামান,স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়মসহ প্রমূখ।

চট্টগ্রামে করোনায় ৬ জন শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৩ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৪৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।