ইপিজেডে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় ইপিজেড চত্বর থেকে বিজয় রেলী শুরু হয়ে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয় এবং সাড়ে ১১ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছিমা আক্তার, রোকসানা বেগম, সাধারণ সম্পাদক কামরুন্নাহার বেবি, সাংগঠনিক সম্পাদক কামরুন্নেছা।

৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন,
সি ইউনিটের সভাপতি শাহীন আক্তার, এ ইউনিটের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন, সি ইউনিটের সহ-সভাপতি সুলতানা জামান, সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি,বি ইউনিটের সহ-সভাপতি কাজী নাজনীন নাহার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, এ ইউনিটের সহ-সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আফরোজ,সি ইউনিটের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগম প্রমুখ।

পথসভায় শারমিন ফারুক সুলতানা বলেন, মহান মু্ক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবময় বিজয়গাথা। সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের অর্জিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পতাকা। ১৬ ডিসেম্বর আমাদের জীবনে ঐতিহাসিক এক বিজয়ের দিন, গর্ব ও অহংকারের দিন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর