Home Blog Page 42

মেডিক্যাল টেকনোলজিস্ট সম্মেলনে বক্তারা-মেডিক্যাল টেকনোলজিস্টদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে

0


চিকিৎসা এখন প্রযুক্তিনির্ভর। মেডিক্যাল টেকনোলজিস্টরা প্রযুক্তির যথাযথ ব্যবহার করে সুচিকিৎসা নিশ্চিতে সাহায্য করে। এই জন্য তাদের ধারাবাহিক প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা প্রয়োজন। দেশের জনগণের সর্বাধুনিক চিকিৎসাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানে মেডিক্যাল টেকনোলজি শিক্ষার উন্নয়ন অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান।

৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল রেডিয়েশন টেকনোলজিস্টদের চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,মেডিক্যাল টেকনোলজি শিক্ষার মানোন্নয়নে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


ফৌজদারহাটস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মো. আলী আকবর।

উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টেকনোলজি ও নার্সিং অনুষদের ডিন প্রফেসর ডা. আনোয়ার উল হক শামীম।

খন রঞ্জন রায়ের স্বাগত বক্তব্যের পর অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ফৌজদারহাটের অধ্যক্ষ ডা. নুপুর কান্তি দাশ, চিটাগাং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস্-এর অধ্যক্ষ ডা. মাহবুবুল হক সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য মো. জুলহাস উদ্দিন, হাসানুজ্জামান, অথৈ মজুমদার, মো. মহিউদ্দিন, বিপ্লব প্রমুখ।


দ্বিতীয় পর্ব বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন চমেকের রেডিওলজিস্ট ডা. জাস্টিন ক্লাম্প, মেডিক্যাল টেকনোলজিস্ট মো. মোজাম্মেল হোসেন রাসেল এবং জিএমই গ্রুপের মেডিক্যাল ডাইরেক্টর শান্তনু কুমার দাশ।

তৃতীয় পর্বে মেডিক্যাল রেডিয়েশন টেকনোলজি বিষয়ে পেশাভিত্তিক ওয়ার্কশপ পরিচালনা করেন জিএমই গ্রুপের টেকনিক্যাল ম্যানেজার ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ। চতুর্থ পর্বে সাংগঠনিক অধিবেশনে ঢাকা থেকে আগত বারিট কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ মেডিক্যাল টেকনোলজি পেশার সমস্যা, সংকট ও উত্তরণ বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ইনিষ্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস্ (বিএলএফ) আলোচনা সভা ও সংবর্ধনা

0

বাংলাদেশ ইনিষ্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস্ এর মহাসচিব আন্তজার্তিক খ্যাত সম্পন্ন শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পুনঃরায় বিলস্ মহাসচিব, সফর আলী সম্পাদক ও সৈয়দ রবিউল হক শিমুল নব নির্বাচিত নির্বাহী সদস্য হওয়ায় সম্প্রতি একটি রেস্টুরেন্টে বাংলাদেশ লেবার ফেড়ারেশন (বিএলএফ) বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহম্মদ মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সংবর্ধতি অতিথি শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) শ্রমিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন কত শক্তিশালী হতে পারে প্রতিপক্ষ তা বুঝে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে। বিলস মহাসচিব আরো বলেন, এ দেশে নিপিড়িত, নির্যাতিত, অসহায় শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য সরকার-মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এতে করে দেশের সম্পদ যেমনি বৃদ্ধি পাবে তেমনি দেশে সু-শাসন প্রতিষ্ঠা হবে এবং প্রায় অর্ধেকর ও বেশি শ্রমিকদের উন্নতির সাথে সাথে দেশও উন্নতির শিখরে পৌঁছাবে।

সংবর্ধতি অতিথি বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিলস নির্বাহী সদস্য সৈয়দ রবিউল হক শিমুল বলেন,আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করি। শ্রমিক অঙ্গনের সকল শ্রেনি পেশার লোকদের মাঝে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।

বক্তব্য রাখেন বিলস্ চট্টগ্রাম এর চেয়ারম্যান এ এম নাজিমুদ্দিন, চৌধুরী মোহাম্মদ আলী, নুরুল আবছার ভুইঁয়া, বিএলএফ জেলা কমিটির সাধারন সম্পাদক মাইনউদ্দিন, সহ-সভাপতি সেলিম মিঞা, নগর সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, দেলোয়ার হোসেন, আরও উপস্হীত ছিলেন, জেলা বিএলএফএর যুগ্ম সাধারন সম্পাদক ও সি এন্ড এফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের অপডক সম্পাদক মাছুম বিল্লাহ, শিরাজুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক খুরশিদ আলম, আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভুইঁয়া, জাফর আলম লিটন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ , নগর বিএলএফ এর প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, হিউম্যান হলার এর সাধারন সম্পাদক টেরজিম, এলমুনিয়াম শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বদি, রেলওয়ে রানিং স্টাপ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ওমর ফারুক, বিএলএফ চট্টগ্রাম যুব কমিটির সভাপতি জাবেদ চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুস ছোনহান সুমন, রফিক, ইমাম,আলম প্রমুখ|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমন উপলক্ষে নায়েবুল ইসলাম ফটিকের আনন্দ মিছিল

0

আগামী ৪ ঠা ডিসেম্বর, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র জনসভা সফল ও স্বার্থক করতে ২ ডিসেম্বর বিকেলে বন্দর এলাকায় হাজারো নেতা কর্মীর আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বন্দর শ্রমিক নেতা খন্দকার মোহাম্মদ ইয়াকুব সভাপতিত্বে ও জামিল আহমেদ মিলনের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন সমূহের আয়োজনে উক্ত মিছিল ও তৎপরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক।

এসময় আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজু, হুমায়ন কবির মুকুট, মোস্তফা ফরিদুর রেজা, আশীষ কান্তি মহুরি, দেলোয়ার হোসেন, এফ এ চৌধুরী বাদল, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ সালাউদ্দীন, মোঃ সোহেল রানা,জহির রায়হান, মোঃ ইসমাইল, মোঃআমির, রমজান আলী, মোঃ হানিফ, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী,সাজীবুল ইসলাম সজীব, মোঃ মাসুম, মোঃ সোহেল, আনিসুর রহমান শরীফ, মোঃ রোকন উদ্দীন,হারুনুর রশিদ,মোঃ রানা ।


ছাত্রনেতা হৃদয় কুমার দাশ, জালাল উদ্দীন, ইসমাইল হোসেন, মোঃ রিফাত,মেহেদী হাসান, সজীব কান্তি দাশ, ফাহিম, পলাশ চক্রবর্তী, ইসরাফিল, রাজা শাহ, মোঃ আল আমিন রায়হান,মোঃ নাজমুর, মোঃ রুমান, রেহমান রাব্বি, জয় দাশ, সাবু, ইলিয়াস সহ প্রমুখ।

চকবাজারে সাংবাদিক এস বি জীবনের বাসায় দুধর্ষ চুরি

0

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন বড়মিয়া মসজিদ এলাকায় চাটঁগার সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক লায়ন এস বি জীবনের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানাযায় সাংবাদিক লায়ন এস বি জীবন চকবাজার এলাকার ডাঃ কমরুল আলম বিল্ডিংয়ের ৫ম তলার একটি ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

গত মঙ্গলবার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে ফ্ল্যাটের দরজার তালা কেটে বাসায় ঢুকে আলমারি, ওয়ারড্রব ও সোকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রাইজবন্ড ও কাপড়চোপরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।

এ ঘটনায় ভুক্তভোগী চকবাজার মডেল থানায় অভিযোগ করলে পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার বা চুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছেন থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামরা খুবই প্রয়োজন।
সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার কোন সুযোগ হবে কিনা সেটাও অনিশ্চিত।এই এলাকায় প্রায় সময়ে বিভিন্ন অপরাধ মূলক ঘটনা ঘটলেও সিসি ক্যামরা না থাকায় দুধর্ষ চুরির এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা থেকে গেলো অপরাধীরা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন এভাবে চুরির ঘটনা ঘটলে বেড়ে যাবে অপরাধ প্রবনতা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের এলইডি টিভি দিলো দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে “মানবিক সেবা’ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিনোদনের জন্য শুভেচ্ছা উপহার স্বরুপ একটি এলইডি টিভি প্রদান করা হয়।

এ সময় আরোও উপস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিয়া,মোঃ মীর হোসেন , নগর যুবলীগ নেতা কাজী মোঃ আরিফ,মোঃ জুয়েল,মোঃ টিপু, মোঃ আরমান,সৌরেন বড়ুয়া রিও প্রমুখ।

পতেঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শাকিলা সোলতানা-মাদকের সঙ্গে কোনো আপোষ নয়

0

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পতেঙ্গা থানা কাটগড় মুসলিমাবাদ বিট পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাটগড় কে স্কয়ার-২ কমিউিনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এএসআই আব্দুর রহিম। পতেঙ্গা থানার অপারেশন অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিএমপি বন্দরের এডিসি শেখ শরিফুজ্জামান, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েরদ মো. নাজমুন নুর, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউনন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হাসান, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মাহবুব আরা ও আবু ছৈয়দ। এসময় আরো উপস্থিত ছিলেন,৮৩ নম্বর বিট অফিসার এসআই সাইফুল,এএসআই মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। তিনি বলেন, পুলিশকে সবসময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নয়। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

পতেঙ্গায় মশা নিধনে ঔষধ ছিটালো প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠন

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় মশা নিধনে তরুণ যুবকদের সমন্বয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো.আবদুল কাদের সাইফুলের উদ্যোগে ও পৃষ্টপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় মুসলিমাবাদ এলাকার বিভিন্ন স্থানে ভবনের আশেপাশে , ডাস্টবিন বা ময়লা স্থানে,ছোট বড় ড্রেন ও খালের পাশাপাশি ঝোপঝাড়- জঙ্গলে মশার নিরোধক ঔষধ ছিটানো হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি মেম্বার নিজাম উদ্দীন, সাংবাদিক এস কে সাগর।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সভাপতি নুরুল আবছার ভুট্টো,সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু, দপ্তর সম্পাদক মো.মাসুদ, প্রচার সম্পাদক মো.ইসমাইল হোসেন সুমন, সহ-প্রচার সম্পাদক আবদুল আজিজ সদস্য মো.দিহান,মো. ইফতি,মো.মনির,মো.আলিম উদ্দিন, মো.পারভেজ,মো. আলম প্রমুখ।

ইপিজেডে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের হল রুমে নগর মহিলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং কামরুন নাহার বেবির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

সভায় প্রধানবক্তা ছিলেন, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, নগর মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী,দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, আইন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি,ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, থানা আ.লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড সভাপতি নাছিমা, রোকসানা,পতেঙ্গা থানা আহ্বায়ক হাফিজা হেলাল, নাসিমা, নিলুফা ইয়ামিন, বিলকিস,কাবুনেচ্ছা,মায়া কুসুম, ফাতেমা নার্গিস কাঁকন, রোজী, লাকী,সেলিনা, শাহানা, বিবি আয়েশা,রুবি,নাহিদা,রোকেয়া, পিংকি,কোহিনূর, মুক্তি, সুলতানা,পারভীন, আকলিমা,হাসিনা, পেয়ারাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ইউনিট মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গাভী ইলিয়াছের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে আবছার’র সংবাদ সম্মেলন

0

হামলার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পতেঙ্গার বাসিন্দা নুরুল আবছার। সংবাদ সম্মেলনে তিনি পূর্ব শত্রুতার জের ধরে বার বার হামলা চালানোর অভিযোগ তোলেন একই এলাকার ইলিয়াছ সওদাগর ওরফে গাভী ইলিয়াছের বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর ১টায় এই সংবাদ সম্মেলন করেন নুরুল আবছার।

সংবাদ সম্মেলনে নুরুল আবছার বলেন, ‘গত ১৪ নভেম্বর রাত ১২টা ১৪ মিনিটে পতেঙ্গার নেভাল সমুদ্র সৈকত থেকে বাসায় ফেরার পথে ১৬ নম্বর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। একটি সাদা রঙের পিকআপ আমার গাড়ির সামনে ব্যারিকেট দিয়ে গতিরোধ করে এবং আমাকে বামে চাপ দিয়ে দাঁড় করানোর চেষ্টা করে। আমার গাড়ির গতি কমলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী গাভী ইলিয়াছের ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার গাড়িতে হামলা করে।’এরপর গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে পিস্তল তাক করে আমাকে গুলি করার চেষ্টা করলে আমি কৌশলে গাড়ি ব্রেক করে বামে ভিআই.পি রোডের দিকে টার্ন নিই। সেখান থেকে পতেঙ্গা থানায় পৌঁছায় এবং হত্যাচেষ্টার পরিকল্পিত ঘটনা ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরকে জানাই। তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেন এবং আমাকে শান্ত থাকার পরামর্শ দেন।’

নুরু আবছার আরো বলেন, ‘আমি পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আবারও হামলা করে আমার এবং আমার পরিবার লোকজনের প্রাণ নেওয়ার চেষ্টা করতে পারে সন্ত্রাসী ইলিয়াছ। চাঁদাবাজি, চোরাকারবারি, সাগর দখল করে ফাড় (জাল বসানোর জায়গা) বেচাকেনা থেকে শুরু করে সব ধরনের অপকর্মের হোতা এই গাভী ইলিয়াছ। তার ভাইসহ সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, র‌্যাব-৭, বন্দর ডিসি কাছে লিখিত অভিযোগ করেছিলাম।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর ডিবি বন্দর পুলিশ চাঁদাবাজির মামলায় গাভী ইলিয়াছকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু আদালত থেকে জামিন নেন তিনি। পরের দিন ২৭ সেপ্টেম্বর পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের জেলে মনু মিয়ার দায়ের করা মামলায় পতেঙ্গা থানা পুলিশ জলদস্যু গাভী ইলিয়াছকে আবারও আটক করে আদালতে পাঠায়।’

আমি পণ্য সরবরাহের ব্যবসা করি। এছাড়া আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ কমিটির সাবেক সদস্য। গত নির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলাম।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছেলে শাহেদুল ইসলাম সুমন, বড় ভাই আবদুর নুর, ভগ্নিপতি মো. ফারুক, ভাতিজা সাইফুল ইসলাম ও ফয়সাল।

অভিযোগের বিষয়ে ইলিয়াছ সওদাগর ওরফে গাভী ইলিয়াছ বলেন, ‘২০১৮ সালে আমি আবছারের মাদক ব্যবসায় বাধা দিই। সেই থেকে আবছারের সঙ্গে আমার দ্বন্দ্ব।’

এই বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, ‘নুরুল আবছার তার ওপর হামলার ঘটনা ফোনে ও মৌখিকভাবে আমাকে জানিয়েছে। কিন্তু এখনও তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে ঘটনার অনুসন্ধান করে আমি আইনগত ব্যবস্থা নেবো।’

পতেঙ্গায় চসিক’র ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

নগরের পতেঙ্গায় বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরের সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান চালানো হয়। এতে এসময় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এসময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও চসিকের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম আলোকিত চট্টগ্রামকে বলেন, এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে গার্মেন্টনস কর্মীদের যাতায়তের প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। আজ(মঙ্গলবার) সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল, হাউজিং কলোনি রোড ও খালপাড় রোডে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পতেঙ্গা ও ইপিজেড থানা পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।