Home Blog Page 37

পতেঙ্গায় ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’র সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

0

প্রতি বছরে ন্যায় আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পতেঙ্গায় সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল বারেক কোম্পানির সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব কাটগড় প্রতিষ্ঠান প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।


ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব মোহামেডান ব্লুজের সভাপতি কাউন্সিলর আবদুল বারেক, ডিপো অপারেশন সিনিয়র ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী কাউছার আলম, এইচ আর এডমিন মুকুল দে, সিকিউরিটি ইনচার্জ আনিফুর রহমান, সুনায়ন বড়ুয়া, সালেহ আহমদ ও শাহীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ভারটেক্স লজিস্টিক সবসময় এলাকাবাসীর সুখে দুখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুুষের মাঝে বস্ত্র বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের শ্রদ্ধেয় মাতা শহীদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৫ মার্চ দুপুর ১ টায় পাহাড়তলী পুলিশ বিট সেলডিপো রেলগেইট সংলগ্ন বায়তুল হুদা মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার এবং সমাজের সুবিধা বঞ্চিত জনগণের মাঝে বস্ত্র কর্মসূচি পালিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন পাহাড়তলী থানাধীন বায়তুল হুদা মাদরাসা হিফজখানা ও এতিমখানা পরিচালক মোঃ আহম্মদ সাফা ।

এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিস্ঠানের প্রধান শিক্ষক জামাল হোসেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, মোঃ সাজিবুল ইসলাম সজিব, মো: এমরান হোসেন, মো: যুবায়ের হোসেন অভি, মোঃ কায়সার, মো: হোসেন আহমেদ কিরণ, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, মো: নুরুল আজিম বাবুল, মো: দিদারুল আলম দিদার, সৈয়দ হোসেন, মো: জাবেদ উল্লাহ রনি, নুরুল ইসলাম রিয়াদ, মো: নুরুদ্দীন রাসেল, মো: নুর আলম, মো: শামীম, মো: নোমান প্রমুখ।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপি – জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ বিকাল ৩ টায় আগ্রাবাদস্থ জাম্বুরী মাঠ থেকে শুরু হয়ে এক্সেস রোড বাদামতলী মোড় শেখ মুজিব রোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ,রায়হান নেওয়াজ সজীব, মোঃলোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃ ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েলসালাউদ্দিন , জহির রায়হান, সারোয়ার হোসেন, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, মনিরুল হক মনির, মোঃ এরমান, মোঃ শরীফ, হোসেন আহমেদ কিরন, মোঃ জুয়েল, টিপু খান, রমজান আলী, মোঃ হানিফ, মাহমুদুর রহমান বাপ্পী, আলী নুর রুবেল, মোস্তফা মামুন ভূঁইয়া, ওয়াহেদ রুবেল, নুরুল আজিম বাবুল, মোঃ আরমান, নুরে এলাহি সানি, মোঃ শোয়েব, মোমিনুল হক মাসুম, রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ সোহেল, আওয়াল মুসা, মোঃ মাসুম, আব্দুল মোমেন রাজু, মোঃ শহীদ, মোঃ শাহনেওয়াজ সাকিন, ইব্রাহীম খলিল সাদ্দাম, আরিফুল হক, হোসনে মুরাদ মাহিন, মোহাম্মদ সাইমন, মাসুদ আরাফাত, ওমর ফারুক লিটন, মোঃ শহীদুল ইসলাম, মো: রাশেদুল আলম ইমু, সাইফুল ইসলাম, জামাল হোসেন, নাজমুল হক নোমান, তানজিম উদ্দিন, মোঃ রাজু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, মাইনুল হাসান সোহান, মোঃ আকিল, মামুন হোসেন আবির, সজীব কান্তি দাশ, আশরাফ, মোঃ নবী, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, মোঃ হিমেল, মোঃ সাকিব প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ 

0

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকাল ৩টায়
নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ফিশারীঘাট পুরাতন মাছ বাজার চত্বরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলোচনা সভা ও ২০০ অসহায় দুস্থ শ্রমজীবি মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


যুবলীগ নেতা মারুফ আহমেদের সভাপতিত্বে ও অপু দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল।

অতিথি ছিলেন ৩৪নং পাথর ঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল হক,,মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আবদুল মতিন, রায়হান নেওয়াজ সজীব, মোঃ ইমতায়াজ বাবলা, এস.এম. রাশেদ চৌধুরী,হরিলাল দাশ, প্রদীপ দাশ, অদির দাশ, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল, সাজ্জাদ আলী জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, ওয়াহেদ রুবেল, মোঃ রাশেদ, মোঃ শহীদুল্লাহ শহীদ, মোঃ শোয়েব, মাকসুদুর রহমান, মোঃ আরাফাত, মোঃ মাসুম, নুর শরীফ রকি,নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, প্রান্তি ভট্টাচার্য, পলাশ চক্রবর্তী, মাইনুল হাসান সোহান, সুমন দাশ, আব্দুল শুক্কুর, নজরুল ইসলাম টিপু, মোঃ আকিল, মামুন হোসেন আবির, শহীদুল আলম শহীদ, সজীব কান্তি দাশ, মোঃ ইয়ামিন, ডিবলু দাশ, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, সাগর, ফারুক, আসিফ, রবি, রাকিব, শাকিল, সানি, দ্বীপ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জালালউদ্দীন ইকবাল বলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে গেরিলা যুদ্ধের মাধ্যমে কিভাবে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এ পথ বাতলে দিয়েছিলেন। বাঙালি জাতির মুক্তির পথ স্পষ্ট করে দিয়েছিলেন অনন্তকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে। এ ভাষণ আমাদের মুক্তির মন্ত্র, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের প্রেরণা।’


এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষজীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। শ্রেষ্ঠ ভাষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, নেতৃত্বের সর্বোচ্চ দেশাত্ববোধ, সুনির্দিষ্ট লক্ষ্যে স্থির এবং লক্ষ্য অর্জনে ¯স্পষ্ট দিকনির্দেশনা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিয়ন্ত্রণ থেকে বাঙালির জাতীয় মুক্তি।

হ্যালো সুপারস্টারস’র কান্ট্রি হেড হলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর

0

 

বাংলাদেশের গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পাওয়া পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এ গায়ক।

গায়ক পরিচয়ের বাইরে এবার নতুন জীবন শুরু করলেন তিনি, তাও আবার নতুন পরিচয়ে। জীবনের প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন জনপ্রিয় এই গায়ক।

ভার্সাটিলো গ্রুপের প্রতিষ্ঠান ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) এর কান্ট্রি হেড হিসেবে যোগ দিয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ ও ভারতের দায়িত্বও পালন করবেন তিনি। গত রবিবার (৫ মার্চ) প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে আনু্ষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করেন আসিফ আকবর ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা গায়ক আসিফ আকবরকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান। সে সময় উপস্থিত ছিলেন ভার্সাটাইলো গ্রুপের সিইও কর্নেল এনায়েত করিম , এম ডি সালমান ফারেসী , এইচ আর হেড মো: নুর ন্নবী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “হ্যালো সুপারষ্টারস”এর উদ্ভাবক ভার্সেটাইলো গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান।

শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “হ্যালো সুপারষ্টারস” এর সাথে গায়ক আসিফ আকবরের যুক্ত হওয়ার মাধ্যমে হ্যালো সুপারষ্টারস আরো সামনের দিকে এগিয়ে যাবে। “হ্যালো সুপারষ্টারস” এর মাধ্যমে সকল শ্রেণী, পেশার মানুষের বন্ধন তৈরিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে আসিফ আকবর সফল হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

চাকরি জীবনের প্রবেশের প্রথম দিনের অভিজ্ঞতা তুলে ধরে বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর বলেন, দৃশ্যত চাকরিতে প্রবেশ করলেও ‘হ্যালো সুপারস্টারস’ এর কার্যক্রম আমার জন্য নতুন এক সুযোগ সৃষ্টি করেছে। “হ্যালো সুপারস্টারস” দ্বি-পক্ষীয় একটি সোশ্যাল নেটওয়ার্ক এর মাধ্যমে আমি দেশের এবং দেশের বাইরের জয়প্রিয় ও জ্ঞানী ব্যাক্তিদের সাথে জন মানুষের সংযোগ প্রতিষ্ঠা করতে পারবো।

তিনি আরও বলেন, ‘ আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।’

উল্লেখ্য ১৮ ডিসেম্বর ২০২১ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রথমবারের মত তারকাদের সাথে দ্বিপক্ষীয় যোগাযোগের নতুনধারার সামাজিক যোগাযোগ মাধ্যম “হ্যালো সুপারস্টারস” এর পরিচিতিমূলক উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

“হ্যালো সুপারস্টারস” একটি শক্তিশালী সোশ্যাল নেটওয়ার্ক যা ফেইসবুক, ইনস্টাগ্রাম সোশ্যাল নেটওয়ার্কের আদলে হলেও “হ্যালো সুপারস্টারস” দ্বি-পক্ষীয় একটি সোশ্যাল নেটওয়ার্ক যেখানে উভয় পক্ষ সুপারস্টার এবং তার ভক্তরা একে অপরের সাথে মনোবাসনা, সুখ স্মৃতি ও সুন্দর সময় মোবাইল এ্যাপসের মাধ্যমে আদান প্রদান করতে পারবেন। সর্বপর্যায়ের সুপার স্টারদের সাথে আড্ডা, ভাব বিনিময় ছাড়াও এর মাধ্যমে লার্নিং সেশন, লাইভ চ্যাট, বার্থডে গ্রিটিংস, মেধা যাচাইয়ের জন্য অডিশন প্রভৃতি কার্যক্রম করা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক ওয়ালে বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর এভাবেই চাকরি জীবনের প্রবেশের প্রথম দিনের অভিজ্ঞতা তুলে ধরেন।

মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন কাজী আরিফ

0

রাজনৈতিক,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন কাজী আরিফ।

করোনা কালীন সময়ে আগ্রাবাদ ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মানব সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন প্রচার বিমুখ এই মানুষটি।

তার মানবিক কর্মকাণ্ডের মধ্যে করোনা কালীন সময়ে বিনামূল্যে মাস্ক বিতরণ, অক্সিজেন সেবা প্রদান, ফ্রি সবজি বাজার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ, পরিস্কার পরিছন্ন কর্মসূচি, ক্রিড়া সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ ছিলো সমান তালে।

শুধু তাই নয় চট্টগ্রামে আহলে সুন্নী আল জামাতের জশনে জুলুশে বিনা মূল্যে সরবত বিতরণ করেন সাবেক এই ছাত্রনেতা। দক্ষ এই যুব সংগঠক সাবেক মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি সি ডি এ ৫ নাম্বার রোড এলাকায় উম্মুল ক্বোরা ওয়েহেদিয়া মাকহূদিয়া তাহ্ফিজুল কুরআন একাডেমীর পরিচালক। পাশাপাশি সামাজিক সংগঠন মানবতার যুব সংঘের উপদেষ্টা।

আগামীতেও কাজী আরিফ এলাকার উন্নয়নে-সমাজের পরিবর্তনে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শেখ পরশের নেতৃত্ব যুবলীগ রাজপথে থাকবে-দেবাশীষ পাল দেবু

0


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩ মার্চ বিকাল ৩টায় নগরীর ৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআকতারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল এবং ইমতিয়াজ সুমনের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, সালাউদ্দিন বাবর , মোঃ ইসমাইল,রেজাউল করিম মামুন,ইকবাল হোসেন রাজু,সাজিবুল ইসলাম সজিব,মোঃ মনিরুল হক মনির,মোঃ মিজান,রমজান আলী,মাহমুদুর রহমান বাপ্পি,তানভির বিন হাছান,আলী নুর রুবেল,মোঃ রোকন উদ্দিন,মোঃ আরমান, মোঃ সোহেল, মোঃ সাদ্দাম মোঃ মাসুম,মোঃ শোয়েব,বিভু দেব নাথ,মোঃ আরাফাতরকি দাশ,সৈয়দ হোসেন,আবদুল মমিন রাজু,আজাদ খান, নুর শরিফ রকি,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,মোঃ নেজাম,আরাফাত
মিজান, আফসার, ওসমান, মিরাজ,জাবেদ, রাশেদ, তোকির আরাফাত আবির, লোকমান, আনিছ, মিরাজ, আরমান, হাসান, মান্না দত্ত, সোহাগ, বাপ্পি, বারেক, তোহাব প্রমুখ।


বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করতে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ রাজপথে আছে থাকবে। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। দেশের ক্লান্তিলগ্নে সবসময় যুবলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করেছে। কোথায় বিএনপি জামাতের কোন নেতা কর্মীকে মানুষের পাশে দেখা যায়নি। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন। জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপির স্বভাব। রাজনীতির নামে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্বে যুবলীগ সবসময় রাজপথে আছে থাকবে।

চট্টগ্রামে সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত

0


চট্টগ্রামে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার (১ মার্চ) সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ ও সূর্যমুখী মার্জকৃত বীমা প্রকল্পের অধীনে চট্টগ্রাম সার্ভিস সেলে এক বর্ণাঢ্য র‌্যালী, ম্যাচুয়েরিটির চেক হস্তান্তর-এর আয়োজন করা হয়।

উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যমুখী মার্জকৃত বীমা প্রকপ্লের ডিএমডি আনোয়ার জাহান গিয়াস।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, উন্নয়ন প্রশাসনের এএমডি মোঃ আবছার, এএমডি আবু হানিফ মোঃ নোমান, জিএম নাজিম উদ্দিন, জিএম সেতেরা বেগম, ডিজিএম রেহেনা বেগম, এজিএম জান্নাতুল ফেরদৌস, আরজু বেগম, শিলা দাস, পিকু দাস প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।

উত্তর কাট্টলীতে জ্বালা কুমারী পূজা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীতে গত ২৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী জ্বালা কুমারী মায়ের পূজা ও শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণে ২৭ তম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজন মধ্যে ছিলো শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বাদশ প্রহরব্যাপী অখন্ড তারকাব্রক্ষ মহানামযজ্ঞ।

এতে প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অধিবাস এর উদ্বোধন করেন ঢাকা রমনা কালী মন্দির এবং জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা।

ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন মাইকেল দাশ এবং সঞ্চালনা করেন সুমন দে ও উদয়ন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন পলাশ চৌধুরী, স্বপন দে, শুভদীপ চক্রবর্তী,তপন বিশ্বাস,টিংকু বিশ্বাস,সাগর শীল,শুভ চৌধুরী,বাবলু দে, পংকজ বিশ্বাস, জুয়েল চৌধুরী, অপু চোধুরী, আকাশ, রানা দাশ ঋত্বিক দাশ (সানি), কৃষাণ শীল, অভি দে, জয় দে, টিটু সরকার, ঋষিক দাশ রেনি প্রমুখ।

বিএনপি জামাত যখনই মাঠে নামে তখনই এদেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করে-দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বি.এন.পি. জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শনিবার বিকাল ৩টায় নগরীর নিউমার্কেট সংলগ্ন জিপিও মোড়স্থ চৌধুরী টাওয়ার এর সামনে থেকে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা তানভীর হাসানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মারুফুল ইসলাম মারুফ ও শহীদুল ইসলামের পরিচালনায় এ-সময় আরও বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আফজাল জোনায়েদ জুয়েল। মোঃলোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফআহমেদ,ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী,জাহিদ হোসেন খোকন, ফরহাদ আবদুল্লা,মোঃ ইসমাঈল, এমরান হোসাইন, শরীফ,কাজী আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, সরও্য়ার হোসেন,ইয়াসিনআরাফাত,যুবায়ের হোসেন অভি,কায়সার, মনিরুল হক, হানিফ,কাশেম,মাসুম, রমজান আলী, মাহামুদুর রহমান বাপ্পি, সোহেল,জালাল উদ্দিন,জিৎকর বাবু, রিফাত, মাকসুদুল আলম মাকসুূূদ,রোকন উদ্দিন, জাহিদুল আলম,আরমান,নুর এলাহি সানি,আলাউদ্দীন টিপু,শোয়েব, আারাফাত,আবদুল মমিন রাজু,উজ্জ্বল নাথ।মোস্তাফা মামুন ভুঁইয়া, আবদুল শুক্কর,শরীফ,হৃদয় কুমার দাস, রোকন চৌধুরী,সৈয়দ হোসেন,জিকু,আকিল,জাহেদ,সাজ্জাদ, জাবেদ, মোবারক, সাজিদ,ইরফান, আইয়ুব, আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হোসেন,নুরুল ইসলাম রাসেল,, পলাশ কান্তি দাশ, রাহাত ইমাম,রায়হান, রিমন,ওয়াহিদুল ইসলাম, ফয়সাল, সাজিদ,তারেক, জসিম,কৌশিক রায়,রেহমান বাপ্পি,তুষার প্রতীম,শাহাবুদ্দিন রানা প্রমুখ।


এসময় দেবাশীষ পাল দেবু বলেন, যখনই বিএনপি-জামাত মাঠে নামে তখনই এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। আমি মনে এদেশের জনগণই বিএনপির প্রধান প্রতিপক্ষ। এদেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি এবং নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা প্রচারণার মাধ্যমে শিকার বানানোর চেষ্টা করে। সেই প্রচেষ্টা এখনও বিদ্যমান। যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিপীড়িত, দুঃখী, নিম্নমধ্যবিত্ত, অস্বচ্ছল খেটেখাওয়া মানুষেরা শান্তির মুখ দেখছে, তাদের মৌলিক চাহিদাগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। আমরা করোনা মহামারিকে মোকাবিলা করেছি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সাধারণ মানুষ স্মার্ট ফোন ব্যবহার এবং নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে। ঠিক তখনই বিএনপি-জামাত নির্বাচনকে সামনে রেখে মিথ্যা ও অপরাজনীতির উপর ভর করে তারা আমাদের সাধারণ মানুষকে আবারও শিকার বানানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তারা অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে।