Home Blog Page 36

যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন-দেবাশীষ পাল দেবু

0


বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে ৩০ মার্চ ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের ‘আর সি চার্চ’ রোডস্থ বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অবস্থিত “শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় এর সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা-কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মারুফ আহমদ সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস,সহকারী শিক্ষক শিরিন আকতার, বুবলী ভট্টাচার্য, রুমি দাশ,মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু,রায়হান নেওয়াজ সজীব,মোঃ ইমতিয়াজ বাবলা,ফরহাদ আব্দুল্লাহ্,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,সৈয়দ সুলতান ফাহিম,সৌরেন বড়ুয়া রিও,হারুনুর রশীদ সামিউল,বিনয় দে,জয় দাশ ঠাকুর,অপূর্ব দাশ,ধ্রব নন্দী প্রমুখ।

৩৭ নম্বর ওয়ার্ডে ভারটেক্স লজিস্টিকের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

0

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতি বছরে ন্যায় বন্দর নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাস জুড়ে প্রায় চার হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের লক্ষে গতকাল ২৭ মার্চ সোমবার বিকাল ৫ টায় ৩ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.হাজী জানে আলম, আওয়ামী লীগ নেতা সামাজিক সর্দার মো. তাহের, ভারটেক্সের সমন্বয়ক মো. কাউসার আলম, মাহবুব, আলমগীর।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন, রমজান মাস মুমিনের জীবনের সেরা মাস। আত্মশুদ্ধির এ মাসে মহান আল্লাহর নৈকট্য অর্জনসহ পরকালের সম্বল অর্জনের মাস।ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড অতীতেও মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ ও গুণী সংবর্ধনা

0

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি প্রনীল মালাকারের সভাপতিত্বে এবং জগদীশ দেবনাথ পূজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ,প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ ।

বিশেষ অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাশ আকাশ, সাধারণ সম্পাদক টিটু শীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত পারিয়াল, কাতার শাখার উপদেষ্টা দিলীপ কান্তি শীল, সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, মালেশিয়া শাখার আহবায়ক জনি সুশীল, রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা ঝুলন দত্ত, সহ-সাধারন সম্পাদকঃ সুভাষ শীল, শান্তুনো বিশ্বাস,সবুজ নাথ প্রমুখ

গুণীজন ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রবীর কান্তি নাথ , অঞ্জন বৈদ্য, প্রধান শিক্ষক, রাধে শ্যাম দেব নাথ,মনোতোষ শীল, রিক্তা সেন, আশীষ কুমার দে,রতন কান্তি শীল, আশীষ কান্তি চৌধুরী,পরিমল কান্তি সাহা প্রমুখ।

এছাড়াও জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন ও প্রবাসী ফোরাম কমিটির সকল শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫০ জন গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাইড উপহার দেয়া হয়।

বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতার ৫২ তম বছরে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রগতিশীল সংগঠনগুলো। জাতির বীর সৈনিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শহীদ মিনারে।

মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা পতেঙ্গা মডেল থানার

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়-স্বাধীনতা দিবস উদযাপনে ১৯৭১সালে্র মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন। ২৬ শে মার্চ সকালে স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধের ছবি প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর। সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ,সিনিয়র শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার, বিকাশ সরকার সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ,স্কাউট সদস্য, শিক্ষার্থীরা।

৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর পুষ্পমাল্য দান

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৯ নং ওয়ার্ডের উদীয়মান তরুন আওয়ামী লীগ নেতা মোঃ হারুন উর
রশিদের নেতৃত্বে বিশাল মিছিল কাজীর গলি হতে বন্দরটিলা প্রদক্ষিণ শেষে পুষ্পমাল্য দান করেন। এসময়‌ উপস্থিত ছিলেন আঃ লীগের সভাপতি হাজী মোঃ আসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পতেঙ্গা মডেল থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর এর নেতৃত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রহরে পুষ্প অর্পণ করা হয় শহীদ মিনারে।

মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়।স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে ৪০ ও ৪১ এবং ৩৬,৩৭,৩৮ ওয়ার্ডে আঃ লীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ‌ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় এই কর্মসূচি পালন করেছে ।

ইষ্টান রিফাইনারী মডেল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

ইষ্টান রিফাইনারী মডেল স্কুল: কাঠগড়স্থ ইষ্টান রিফাইনারী মডেল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।পরে অতিথিরা দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আলোর পথে-যুব সাহিত্য ফোরামের স্বাধীনতা দিবস পালন

0


নগরীর বন্দর-ইপিজেড পতেঙ্গাস্থ শিল্প সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া বিষয়ক সংগঠন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম ও হালিশহর একাদশ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন এবং পথ সভা ও শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ২৬ মার্চ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের প্রধান নির্বাহী ও আহ্বায়ক সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ডাঃ উদয়ন কান্তি মিত্র,মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, শিক্ষক বিকাশ সরকার, ক্লাবের সদস্য জিহাদ হোসেন,ওমর ফারুক,রাকিব ও শিফাত প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনকালে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী।

দেশে নারী নেতৃত্বের বিকাশ ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সম্পন্ন হবে। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ আজ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এটা আরও একটা বিজয়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক জয়নাল আবেদীন ও মুহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জয়নাল আবেদীন, রুহুল কাদের, নুরুল আমিন, মফিজুল হক, কলেজ ছাত্রী নায়লা বিনতে আলম, জান্নাতুল আফরাইম, সৈয়দা নাহিয়ান, কহিনুর আকতার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্মার্ট বাংলাদেশ রূপায়ন বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইপিজেডে মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

0

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সিরাজুল আমিন মিলায়তনে গত ২২ মার্চ বুধবার বিকাল ৪ টায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণকালে আলোচনা সভা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং কামরুন্নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিম উদ্দীন,লাভলী বেগম। ৩৯ নম্বর ওয়ার্ড বি ইউনিট আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন সোহেল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ আলাউদ্দীন ফারুক, নাছিমা আক্তার, রোকসানা বেগম,নাছিমা বেগম,বেগম খাররুননেচ্ছা, কাবুননেছা, শামসুন নাহার, নিলুফারইয়াসমিন, ফাতেমা নারগিস কাকন,মাহমুদা জামান নিশী, রুবি আক্তার, পারভিন বেগম ছাড়াও ইপিজেড থানা, ৩৯ নম্বর ওয়ার্ড ও ইউনিট মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পতেঙ্গা ঘাটে সনাতনী সম্প্রদায়ের মহাবারুণী ও গঙ্গাস্নান সম্পন্ন

0

উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া সনাতনী সম্প্রদায়ের ৭৫ বছরের ধর্মীয় ঐতিহ্য মহাবারুণী ও গঙ্গাস্নান গত ১৮ ও ১৯ মার্চ দুই দিন ব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে সিডিএ আউটার রিং রোড সংলগ্ন সমুদ্রতীরে মহাবারুণী ও গঙ্গাস্নান উপলক্ষে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা শেষে মহা প্রসাদ বিতরণ করা হয়।

রমনা কালি মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা সভাপতিত্বে এবং পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

উদ্বোধক ছিলেন,পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির প্রধান উপদেষ্টা
আয়ান শর্মা।

প্রধান বক্তা ছিলেন পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী।

বিশেষ অতিথি ছিলেন, টিটু তালুকদার ও হাসান আকবরী,হাজী নাছির আহমদ,সাংবাদিক এস কে সাগর, মোহাম্মদ নেজাম,মোস্তফা কামাল।

কাটগড় জেলে পাড়া রক্ষা কালী মন্দিরের গীতা শিক্ষার্থীদের একাংশ।

এসময় আরো উপস্থিত ছিলেন,পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নানঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ, সহ-সভাপতি পান্না জলদাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, প্রচার সম্পাদক কিরণ জলদাশ এবং সদস্য শান্তি মোহন জলদাশ, কাননবাঁশী জলদাশ, বাদশা দাশ জয়, পান্না জলদাশ, সুব্রত জলদাশ, সঞ্জিত জলদাশ, সুভাষ জলদাশ,রুবেল জলদাশ, প্রকাশ জলদাশ, মাদল জলদাশ ও বাপ্পি জলদাশ,অরণ্য জলদাশ,জিদান জলদাশ, বিবেক জলদাশ, অনুরাগ জলদাশ,সম্রাট জলদাশ প্রমুখ।

হাটহাজারী সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য হলেন আয়ান শর্মা

0

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে ‘নির্বাহী সদস্য’ মনোনিত করলেন চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে গঠিত ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’।

কমিটির অন্যান্য নির্বাহী সদস্য হলেন প্রথম আলোর রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, সি প্লাসের সম্পাদক আলমগীর অপু, এনটিভির রিপোর্টার আরিচ মোহাম্মদ শাহ ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

১৬ মার্চ, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারীর অধিবাসী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন এ সংগঠনে সভাপতির দায়িত্ব নিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মাহাবুল আলম, প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, এনটিভির ব্যুরো প্রধান সামশুল হক হায়দরী ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু-দেবাশীষ পাল দেবু

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৭ মার্চ নগরীর ৩৭ নম্বর মুনীর নগর ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিশুদের যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা সহ দিনব্যাপী কর্মসুচী পালন করা হয়।


মহানগর যুবলীগ নেতা ফরহাদ আবদুল্লার সভাপতিত্বে ও সাজিবুল ইসলাম সজীব এবং আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম,চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সৈয়দ আহমদ বাবদ,শেখ বায়েজিদ আহমেদ,আমির হোসেন, মহানগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, মোঃলোকমান, সালাউদ্দিন মিন্টু, মারফ আহমেদ সিদ্দিক, মোঃ ইমতিয়াজ, মোঃরাশেদ চৌধুরী, মোঃইসমাঈল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা, সারওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, রেজাউল করিম মামুন, দিদারুল আলম দিদার, মোঃকায়সার, মোঃ শরীফ,যুবায়ের হোসেন অভি, রমজান আলী, জিৎকর বাবু, মোঃ হানিফ, মাহামুদুর রহমান বাপ্পি, কামালউদ্দিন স্বপন, মোস্তফা মামুন ভুঁইয়া, তানভীর হাসান, মোঃ রোকনউদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ শোয়েব, নুরে এলাহী সানি, ওয়াহেদ রুবেল, মোঃ সোহেল, মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, নুর শরীফ রকি, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, রবিউল ইসলাম রিফাত, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ওমর ফারুক, নুরুর ইসলাম রিয়াদ,কৌশিক রায়, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ,রুবি আক্তার, প্রান্তি ভট্টাচার্য্য প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার জাতির পিতা।