Home Blog Page 2

এখন জনগণের জন্য কাজ করার সময়: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে। এখন জনগণের জন্য কাজ করার সময়।

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে। এখন জনগণের জন্য কাজ করার সময়।

আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার কী হবে সেই পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। বিষয়টা নিয়ে কিছু মানুষ কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি সরকার পরিকল্পনা সংসদে উপস্থাপন করবে। আপনাদের পরিকল্পনা থাকলে জনগণের কাছে উপস্থাপন করুন,কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না।

তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য উন্নয়ন করতে হবে। যেই পরিকল্পনা আমি গ্রহণ করেছি তা জনগণের পক্ষে। ঠিক থাকলে সমর্থন থাকতে হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আনোয়ারায় চীনকে আমরা একটি বিরাট জায়গা দিয়েছি। এই যে চীন থেকে আমি ঘুরে এলাম, তাদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে তারা কয়েকশ মিল-কারখানা তৈরি করবে এবং এই মিল-কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান হবে, একইসঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

তিনি বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। লবণচাষি ভাই যারা আছেন, ইনশাআল্লাহ তারাও কৃষক কার্ড হাতে পাবেন।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশের স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৩ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের এমপি মো. জসিম উদ্দিন, আনোয়ারার এমপি সাওয়াব জামান নিজাম, বান্দরবনের এমপি সাচিং প্রু জেরি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খালিল, এপিপি নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ।

পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদের উন্নয়ন কাজপরিদর্শনে ইসরাফিল খসরু

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধরীর পক্ষে ৮ আগস্ট (শনিবার) বিকাল ৫ টায় পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে ইসরাইলি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকার পাশাপাশি করবস্থানের মাটি ভরাটসহ খালে গার্ডওয়াল নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন,শ্রমিক নেতা আবু জাফর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান,সদস্য সচিব মন্জুর কাদের, যুগ্ম আহ্বায়ক হাজী নুর মোহাম্মদ,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম।
আইয়ুব আলী সওদাগর, পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদের অর্থ সম্পাদক নুরুনবী সওদাগর,জিয়ামঞ্চ পতেঙ্গা থানার সভাপতি নুরুল আবছার ভুট্টো। এসময় আরও উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমুসল্লীগণ।

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

0

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৪ এর জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় ইপিজেড থানা, ৩৯ ও ৪৮ নম্বর (সাংগঠনিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রূহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান সাদ্দাম রানা, মোঃ মনজুর আলম, আবু সাদেক। ৩৯ নম্বর ওয়ার্ডের সদস্য সচীব সাকিবুল ইসলাম এবং ৪৮নম্বর (সাংগঠনিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াছ সিকদার,যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাব্বির, মোঃ মানিক হোসেন, আল আমিন, নাঈম উদ্দিন বাপ্পি আসাদুজ্জামান আসিফ, মোঃ নুর উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, ইউসুফ মীর মহসীন, শাহাদাৎ হোসেন হৃদয়, মোহাম্মদ সাদ্দাম, কবির হোসেন, নাজির উদ্দিন রকি, মোহাম্মদ সাইফুল ইসলাম।

পতেঙ্গার জেলেপাড়ায় ঋষি অদ্বৈতানন্দ স্মরণে পুঁথিপাঠের আয়োজন 

0
পতেঙ্গার জেলেপাড়ায় ঋষি অদ্বৈতানন্দ স্মরণে পুঁথিপাঠের আয়োজন 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার জেলেপাড়ার সৈকত পল্লী ২ নম্বর গলিতে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার উদ্যোগে ৪ আগস্ট রাত ৯ টায় ঋষি অদ্বৈতানন্দ স্মরণে সার্বজনীন শান্তি ও মঙ্গল কামনায় শ্রীশ্রী মা মনসার পদ্মপুরাণ পুথি পাঠের আয়োজন করা হয়েছে।

সমগ্র আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার সভাপতি শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ।

এসময় উপস্থিত ছিলেন,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ তপন দাশ,সাংস্কৃতিক সম্পাদক ক্লিনটন দেবনাথ, বাসু দাস,সুনীল দাস,বিজয় দাস, অন্তু দাস, উজ্জ্বল,গৌরাঙ্গ দাস,নারায়ন দাসসহ ঋষি অদ্বৈতানন্দ পতেঙ্গা শাখার নেতৃবৃন্দ।

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান বুধবার থেকে

0
ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু'দিনব্যাপী অনুষ্ঠান বুধবার থেকে

ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী সঙ্গীয় সূচি অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের
সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টায়
শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য,
৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হবে। উক্ত অনুষ্ঠানমালায় আপনি/আপনারা সবান্ধবে সানুগ্রহে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল এক বিবৃতিতে অনুরোধ করেছেন।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর,ইপিজেড-পতেঙ্গা থানা’র সেমিনার অনুষ্ঠিত

0

ইপিজেডে সেবা হেলথ কেয়ার সেন্টারের সেমিনার কক্ষে ২৩ জুলাই দুপুর ১২ টায় বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্রাম ডাক্তার শাহাদাত হোসেন আরিফের সভাপতিত্বে এবং আব্দুল জব্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার মাহামুদুল হাসান সভাপতি চট্টগ্রাম জেলা ও সহ-সভাপতি কেন্দ্রীয় পরিষদ।

প্রধান আলোচক ছিলেন, সেবা হেলথ কেয়ার সেন্টার’র পরিচালক ডাক্তার আতিকুর রহমান। বিশেষ আলোচক ছিলেন, চর্ম ও যৌন স্কিন বিশেষজ্ঞ ডা: নোমান বিন ইউসুফ। উদ্বোধক ছিলেন, গ্রাম ডাক্তার অঞ্জন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, গ্রাম ডাক্তার এম এন কাইছার যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা। গ্রাম ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জেলা ও মহানগর তথ্য গবেষনা সম্পাদক। সাংবাদিক এম মোসলেহ উদ্দিন বাহার। গ্রাম ডাক্তার কে.এম মাজহারুল হক, ডাক্তার মিজানুর রহমান, নেছার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার শাহিনুর খানম, মোঃ মিরাজ খান, মিন্টু বাবু, মেহেদী হাসান, ওমর ফারুক সবুজ, মোহাম্মদ ইউসুফ,মাইনুর আক্তার সহ বন্দর ইপিজেড পতেঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদকঃ শাহাবুদ্দিন

0
বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদকঃ শাহাবুদ্দিন

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি সমাজ সেবক মো.শাহাবুদ্দিন।

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে ২৩ জুলাই এক লিখিত বিজ্ঞপ্তিতে মো.শাহাবুদ্দিন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

বিশিষ্ট শ্রমিক নেতা মো.শাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, গুরুত্বপূর্ণ এ দায়িত্ব আমার দীর্ঘদিনের শ্রমিকবান্ধব নেতৃত্বের নিরলস সংগ্রামের স্বীকৃতি। আমি বিশ্বাস করি শ্রমিকেরা দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকাকে সচল রেখেছে। শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার নিরলস সংগ্রাম অব্যাহত থাকবে।

ইপিজেডে জুয়ার আসরে বিশেষ অভিযান, গ্রেফতার ১১

0
ইপিজেডে জুয়ার আসরে বিশেষ অভিযান, গ্রেফতার ১১

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় নিউমুরিং রোডে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।             এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ জানায়, ২০ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এস আই মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। নিউমুরিং রোড সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের চারতলা ভবনের চতুর্থ তলার ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করে ইপিজেড থানার পুলিশ।

অভিযানে জুয়ার আসর থেকে তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এছাড়া ১১ নম্বর আসামি আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাদক,জুয়া, সন্ত্রাস,চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের জিরো টরালেন্স অব্যাহত থাকবে। জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হলেন-মোহাম্মদ আবু জাফর

0
সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবু জাফর

পতেঙ্গার মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন পেলেন পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবু জাফর।

চট্টগ্রাম জেলা প্রশাসক (শিক্ষা) কর্তৃক এক লিখিত বিজ্ঞপ্তিতে গত ১ জুলাই মোহাম্মদ আবু জাফরকে
অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা সমাজ সেবক মোহাম্মদ আবু জাফর এলাকার শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।