Home Blog Page 16

পতেঙ্গায় শ্রী শ্রী শ্মশান কালীপূজা ও দীপাবলী উৎসব উদযাপিত

0

পতেঙ্গায় হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে কাটগড় কালী মন্দির প্রাঙ্গণে গত ৩১ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর (শনিবার )পর্যন্ত গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানান আয়োজনের মধ্যে দিয়ে
উদযাপিত হয়েছে সনাতনী ধর্মাবলম্বীদের কালীপূজা ও দীপাবলী উৎসব।

এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দী,সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, অর্থ সম্পাদক নির্মল ভৈামিক, সুনীল দত্ত, বাবুল দেব চুনচু,পার্থ প্রতীম চৌধুরী,সমন্বয়কারী লিটন চৌধুরী, বাবুল চৌধুরী বিকাশ,দেবাশীষ চৌধুরী, রাজীব চৌধুরী, শ্যামল ভৌমিক,তাপস চৌধুরী সানু,নটু দেব প্রমুখ।

হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে ন্যায্যমূল্যে জনতার বাজার

0

প্রতিদিন বিকালে কাটগড় মোড়ে
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এই ন্যায্যমূল্যের জনতার বাজারে পাচ্ছেন রকমারি সবজি। জনতার বাজারে সাধ্যমত বাজার ক্রয়ের আশায়
ভীড় জমাচ্ছে সাধারণ ক্রেতারা।

বাজার মনিটরিং ব্যবস্থাপনায় রয়েছে হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা নুরুল আমিন,নিজাম উদ্দিন। সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অনিক হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য নাজিম উদ্দীন সজিব।

বন্দর থানা মোটর চালক দলের আলোচনা সভা

0

বন্দর থানা মোটর চালক দলের আহব্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা গতকাল ২৭ অক্টোবর রাত ৮ টায় অনুষ্ঠিত হয়েছে।

মো.হানিফের সভাপতিত্বে এবং মোহাম্মদ জহির এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ সওদাগর।

প্রধান বক্তা ছিলেন, বন্ধর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, মোটর চালক দলের মহানগর সিনিয়র সহসভাপতি মো.হাসেম, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন মুন্না,যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।

আলোচনা সভায় বন্দর থানা মোটর চালক দলের মো. হানিফকে আহব্বায়ক ও মো. জহির সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি
আহ্বায়ক কমিটিরও অনুমোদন দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হানিফ সওদাগর বলেন, বন্দর শ্রমিকদের ব্যবহার করে কেউ কোনদিন বন্দরকে জিম্মি করে তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে পারবে না।

প্রধান বক্তা বলেন, পরিবহন শ্রমিকদের সকল যৌক্তিক দাবি আদায়ের জন্য বন্দর থানা বিএনপি সব সময় শ্রমিকদের পাশে থাকবে।

জিয়া মঞ্চ বাকলিয়া থানার আহ্বায়ক কমিটি গঠন

0

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চ বাকলিয়া থানা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। গত ২২ অক্টোবর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর টিম প্রধান জিয়া উদ্দিন কাদেরের সম্মতিক্রমে মহানগর আহবায়ক মোঃ খোরশেদুল আলম এবং সদস্য সচিব ইলিয়াছ ফারুক (মানিক) বাকলিয়া থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন ।

এতে মো.জাহেদ হোসেনকে আহ্বায়ক ও মো. আকতারুজ্জামান চৌধুরী রাশেদকে সদস্য সচিব করে ২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, যুগ্ম আহ্বায়ক শেখ মো. মেহেদী হাসান,শাহজামাল রনি,মো. ইলিয়াছ,মো.শাহেদ আলী
মো.আবদুল মন্নান,মো.আকতার হোসেন,
মো. এরশাদ,মো.বশির,কামরুন্নেছা, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মো.বাদশা,যুগ্ম আহ্বায়ক মো.কিরণ,সদস্য তাজউদ্দিন জিসান, মো.আবদুর রহমান,মোঃ মুছা,নোমান আহমেদ ইলিয়াছ,মেহেদী হাসান বাপ্পী, মোহাম্মদ আব্বাস উদ্দিন আজাদ,মো. শাহজাহান, সোনিয়া আক্তার।

উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

0

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় কাটগড় মোড় থেকে স্টিল মিলস বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

এসময় বক্তব্য রাখেন, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, কৃষক দল চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. আলমগীর, মো.ইসমাইল, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন কোম্পানি, মো.নাজিম, মন্জুর কাদের, সাত্তার, আবু জাফর, লোকমান কন্ট্রাটর, রফিক, গিয়াস, জাহাঙ্গীর, রিমন, কাইয়ুম প্রমুখ।

এসময় যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কমিটি গঠন

0

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র উত্তর পতেঙ্গা চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৫ অক্টোবর সন্ধ্যায় মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সচিব মো. জাকির হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ হালিম।

এ সময়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি ক্রাইম সেক্রেটারি মো. কবির, চট্টগ্রাম বিভাগ সচিব জাকির হাসান, সিনিয়র যুগ্ম সচিব ওমর ফারুক খান,আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা চট্টগ্রাম বিভাগ পারভিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম,মোঃ সোহাগ মিয়া, মোঃ রাসেল, মোঃ নিশাদ, মোঃ কায়সার, মোঃ সানি আহমেদ, মোঃ তানভীর, মোঃ শামীম মিয়া, মোঃ সুজন মিয়া প্রমুখ।

এ সময়ে সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, দেশের বর্তমান ক্রান্তিকাল লগ্নে জাতি হিসেবে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউনিটি ফর ইউনিভার্স হিউমান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে আশা করি মানুষের পাশে দাড়াবে।

জিয়া স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

0

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কাটগড় মুসলিমাবাদ এলাকায় ২৫ অক্টোবর বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন,মো.শাহাজান,নুর মোহাম্মদ, মো.নাছির, মো.আবদুল্লাহ,আবু সওদাগর, ফারুক, জহুরুল আলম, মো.হাশেম, মো.মনজুর আলম, মো.জাহাঙ্গীর, নুরুল আবছার ভুট্টো, মো.আলমগীর, মো.মুসলিম, মো.লোকমান,মো.ওসমান, আজাদ, মো.তারেক,বাবু বড়ুয়া রিটন, আজীজ, মাহাবুব আল মামুন, নাজিম উদ্দীন, মো.শাহাজালাল, আব্দুল করিম প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি কাটগড় বিএনপির বিক্ষোভ মিছিলের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এক দফা দাবিতে বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময় সভা

0

সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ প্রতিষ্ঠান সমূহের বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠানে অস্থায়ী ও ঠিকাদার দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত শ্রমিক কর্মচারীদের বহাল রেখে বয়সসীমা শিথিল করে চাকুরি স্থায়ী করণে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক মতবিনিময় সভা ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা কমিউনিটি সেন্টার সমন্বয় কমিটির আলমগীর হোসেন জুয়েলের
সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির নেতাদের মধ্যে মো.কফিল উদ্দিন, মো.ওয়াহিদুল আলম,মো.নজরুল ইসলাম ফাহিম, মো.ফয়সাল সিদ্দিক, মো.জামাল উদ্দিন, রাজিব কামাল খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নানাবিধ বৈষম্যের কথা তুলে ধরে বলেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়বো না। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর দেশব্যাপী শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

0

পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী ঘোড়ায় চড়ে ফিরে গেলেন কৈলাসে।

গতকাল ১৩ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পুজা মণ্ডপ কমিটি ও ভক্তবৃন্দরা চোখের জলে দেবী দুর্গার বিদায় দেন।

পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড কাটগড় জেলেপাড়া সার্বজনীন মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাটে দুপুরের পর থেকে বন্দর থানা,ইপিজেড থানা ও পতেঙ্গা থানার বিভিন্ন পুজা মণ্ডপ থেকে একে একে
মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাটে দেবী দুর্গার প্রতিমাগুলো বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনে চট্টগ্রাম মহানগর কৃষক দল

0

সারাদেশের মতো চট্টগ্রামেও আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পতেঙ্গা সৈকতে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জনের খোঁজ খবর নিতে ১২ অক্টোবর বিকাল ৪ টায় প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনে যান চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ।

চট্রগ্রাম মহানগর কৃষক দলের আহব্বায়ক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এসময় পতেঙ্গা থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও দোকানিদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব মো.ছাবের হোসেন টারজানসহ মহানগর, থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ।