Home Blog Page 14

উত্তর পাহাড়তলীতে বিএনপির সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

0

যে এ এম ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো:আসলাম চৌধুরী এফ.সি.এর পক্ষ থেকে এবং ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড জানারখীল বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ১৫ মার্চ (শনিবার) বিকাল ৩ টায় আকবরশাহ এলাকার আকাশ কনভেনশন হলে ২৫০ জন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন কমিটির আহবায়ক কামাল উদ্দিন পারভেজ ও সদস্য সচিব পলাশ চৌধুরী সঞ্চালনায় এবং বিএনপির পাহাড়তলী ওয়ার্ডের সাবেক সভাপতি জমির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন, আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম। সাবেক সাধারণ সম্পাদক
মাঈনুদ্দিন চৌধুরী মঈনু,পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন প্রধান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ইসহাক নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: শাহরিয়া জিয়া,নুর বক্স মিলন,আকবরশাহ থানা সেচ্ছাসেবক দল এর আহবায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস
খান, আলী আক্কাস, ফজলুল হক মাস্টার, আকবর হোসেন ফোরাত, জামাল কোম্পানি, ফজলুল হক মাস্টার, জসিম উদ্দিন সিকদার, হাজী বেলাল, ইব্রাহিম জামাল, আবু খলিল হারুন।

এতে আরও উপস্থিত ছিলেন,বিএনপি নেতা নূরনবী টিপু, নজরুল ইসলাম তুহিন, বাবুল রশিদ, মোশারফ,মহিলা দল নেত্রী,সখিনা বেগম, আকবরশাহ থানা মহিলা দলের সভাপতি জোহরা বেগম,মর্জিনা খসরু, নারগিস বেগমসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ,স্বেচ্ছাসেবক নেতা আবু শহীদ, লিটন,মোতালেব রনি বাবু,যুবদল নেতা নাজিম উদ্দিন ইমাম, রিপন,সাঈদ।

শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজের পূনাঙ্গ সন্যাস গ্রহন

0

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ পূনাঙ্গ সংস্কারের মাধ্যমে সন্যাস গ্রহন করেছেন।

পটিয়ায় পাঁচরিয়া তপোবন আশ্রমে পুর্নাঙ্গ সংস্কারের মধ্যদিয়ে ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুই দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে তিনি এ পূনাঙ্গ সন্যাস গ্রহন করেন।

পূনাঙ্গ সংস্কারে এই সন্যাস গ্রহন অনুষ্ঠানের মাধ্যমে এখন থেকে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের নাম পরিবর্তন হয়ে বর্তমানে গুরুপদক্ত নতুন নাম শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজ।

শ্রী শ্রীমৎ স্বামী সনজিতানন্দ পুরী মহারাজ পূনাঙ্গ সন্যাস গ্রহন করার মধ্যে দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবার খবর জানতে পেরে ভক্ত বৃন্দদের মনে আবেগ আপ্লূত হয়ে খুশির জোয়ার বয়ছে।

এর আগে গত ৭ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতের কাছ থেকে তিনি
পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ গ্রহন করেন।

পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও প্রতিনিধি সভা

0

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পতেঙ্গা থানা ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মশালা ও প্রতিনিধি সভা ১৫ মার্চ বিকাল ৩ টায় বি কে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মাদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বয়াক
শওকত,নগর সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ নুরুল আবছার,সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, সাবেক কমিশনার মোঃ ইসমাইল, মো.রফিক, আতিকুর রহমান,সাবেক বিএনপি নেতা মো. সোলাইমান, নাজমুল হুদা চৌধুরী নাজিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল ও তাঁতিদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম

0

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম প্রায় ৭৯ বছর পর সরকারিভাবে তালিকা ভুক্ত হয়েছে।

৭ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত তার নিজস্ব অস্থায়ী কার্যালয়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের হাতে গুরুকূল আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ তুলে দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২১০,চট্টগ্রাম/১৩।

এসময় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশানের উন্নয়ন রক্ষণাবেক্ষন, দেশে-বিদেশে তীর্থভ্রমন, ধর্মীয় উৎসব পালন, দুঃস্থ হিন্দুদের আর্থিক সহযোগীতা, পুরোহিত ও সেবাইতগণের প্রশিক্ষণ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,প্রাচীন তীর্থস্থান ও পীঠস্থান সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ নানা কার্যক্রম রয়েছে।
তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে মেধস মুনির আশ্রম ও পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমকে সরকারি ভাবে তালিকা ভুক্ত করা হয়েছে,পর্যায়ক্রমে এসব উন্নয়ন মূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

সাতকানিয়ায় উত্তর ঢেমশা রক্ষাকালী মন্দিরে ধর্মীয় সভা

0

সাতকানিয়ায় রক্ষাকালী বাড়ী মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান গত ১ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

শিবু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সরকারি হাফেজ মোঃ নাজিম উদ্দিন।

প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, সম্বর্ধিত অতিথি দীপক কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন,রাজিব দাশ।

বিশেষ অতিথি ছিলেন,সাতকানিয়া বাংলাদেশ জামাত ইসলামের সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম,ঢেমশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ঢেমশা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান ডাক্তার রহিম,অধ্যাপক শিপুল কুমার দে,এল ডিপি সেলিম উদ্দিন, উৎসব কমিটির সভাপতি বিজয় আইচ,সম্পাদক সৈকত পালিত রাসেল,মন্দির কমিটির সভাপতি রতন দাশ,সাধারণ সম্পাদক রানা চৌধুরী, নরেন সাহা, মন্দির কমিটির উপদেষ্টা মিলন চৌধুরী, রঞ্জিত চৌধুরী।

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে ধর্মীয় সভা ও গীতাযজ্ঞ সম্পন্ন

0

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারী (বুধবার ও বৃহস্পতিবার) দুদিন ব্যাপী বিশ্ব শান্তি কামনার গীতাযজ্ঞ,সমবেত প্রার্থনা ও গুরুপুজা, মহাপ্রসাদ বিতরণ ও নগর কীর্তনসহ সকল ধর্মীয় আয়োজনের পুরোহিতত্ব করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ।

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দে এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, সমকাল পত্রিকার ডিজিএইম সাংবাদিক সুজিত কুমার দাশ,মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ্য পাল, সংগঠক ডাক্তার অসীম সরকার, প্রবাসী সুমন আচায্য,লায়ন রিমন মহুরি, সৈকত চক্রবর্তী, মিলন রুদ্র, রবিন মন্ডল,কানু শুল্কদাশ,বাবলু দাশ।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার পালিত বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করবো। তিনি গুরুকূল আশ্রমের শিব মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন পাশাপাশি মহাশ্মশান, গীতা স্কুল ও কলেজ করার ঘোষণা দেন।

পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সম্পন্ন

0

পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে মহাজন ঘাটা ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে ২০ ও ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) ২ দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকাল থেকে হাজারো ভক্তের সমাগমে প্রাতপূজা থেকে শুরু করে সারাদিন ব্যাপী নগর পরিক্রমা, চন্ডীপাঠ, পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ ও তুলশী দাশ বলেন,মানব কল্যাণে ও গৃহশান্তির জন্য প্রতি বছরের মত এবারও শ্রীশ্রী শম্ভুনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ বলেন,ভক্তবৃন্দরা পাশে থাকলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। হাজারো প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান পরিচালনা করতে আয়োজক কমিটিকে হিমশিম খেতে হয়। শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের উন্নয়নের জন্য তিনি সমাজের ধনী ও বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আয়োজন কমিটির সদস্য রাজু মহাজন, সাধন বাবু,সুকুমার, সুগন্ধি বাবু,অম্রিত শীল,সুব্রত সেন,রনি আইচ, লিটন চক্রবত্তী, মঙ্গল দাস,জীবন, মাতাজি জবা দাস।

৪০ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১দফা বাস্তবায়নে কর্মশালা

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সভা ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো.হারুন কোম্পানির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ নুরুল আবছার,সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন,সাবেক সহ-সভাপতি পতেঙ্গা থানা বিএনপি মো.ইউসুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কক্সবাজারে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

0

কক্সবাজারের টেকনাফ হতে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।

স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জনতে পেরে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়।

পাহাড়ের বিভিন্ন স্থান হতে দুই জন বাংলাদেশি নাগরিকসহ ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী।

পরবর্তীতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকির অভিযোগও পাওয়া যায়।

মানব পাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

ড্রীম সেভেনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও পিকনিক

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন রাজার পুকুর পাড় এলাকায় গত ১৯ জানুয়ারি দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে ৪০, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল ড্রীম সেভেন।

ড্রীম সেভেনের আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

ড্রীম সেভেনের সার্বিক সহযোগিতায় এই মিলন মেলার আয়োজনের মধ্যে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রতীভোজ ও কাওয়ালী গান।

আগামীতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান ড্রীম সেভেনের নেতৃবৃন্দ।