Home Blog Page 12

নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই : দীপক কুমার পালিত

0

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ(বাগীশিপ)’র ২য় বর্ষপূর্তি গত ৩ মে (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বাঁশখালী শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।

বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক শিপুল দে’র সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব লায়ন রিমন কান্তি মুহুরী।

উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি (কক্সবাজার, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা) পরিমল কান্তি শীল।

এতে প্রধান অতিথি ছিলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর ও বান্দরবান জেলার ট্রাস্টি
দীপক কুমার পালিত।
প্রধান আলোচক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।

ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের বিভিন্ন জেলার ট্রাস্টিদের মধ্যে তাপসী দত্ত, সন্তোষ দাশ গুপ্ত, মন্টি রানী সরকার, মানিক চন্দ্র দাশ (ওমান)।

আরও অতিথি ছিলেন, বাগীশিপ-চট্টগ্রাম জেলার উপদেষ্টা রুবেল দাশ, বাগীশিপ- চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য, ডা. অসীম সরকার, সুজিত সরকার।

এসময় উপস্থিত ছিলেন, মাস্টার রণজিত কুমার দাশ, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, অশ্রু চৌধুরী, অজিত কুমার দে, চন্দন কুমার মজুমদার, সেবক পাল, উত্তম দত্ত, লায়ন স্বপন বিশ্বাস, রাজু মজুমদার, উজ্জ্বল শুক্লদাশ, রুবেল দাশ, ডাক্তার রাসেল নন্দী, লায়ন রণধীর চৌধুরী ভূলন, বিপ্লব দাশ বাবু, লায়ন দেবাশীষ দাশ এমজেএফ, ড. জুয়েল আচার্য্য, রাজীব দে, প্রনজিত সাহা, সুব্রত সেন টিংকু, সুপায়ন সুশীল, অ্যাডভোকেট জনি দে, অরুণ পালিত বাসু, মেম্বার নিখিল দে, শিক্ষক রূপক শীল, বিকাশ দাশ বিষু, সাগর মিত্র, উত্তম দত্ত, মাস্টার অজিত কুমার শীল, রিংকু ভট্টাচার্য্য, অধ্যাপক রুবি বিশ্বাস, তৃষা আচার্য্য, শুক্লা আচার্য্য, শংকর প্রসাদ চৌধুরী, ছোটন সরকার, শিক্ষক দীপক কান্তি শর্মা, মৃদুল কান্তি মল্লিক, শাপলা বসাক, অরূপ বসাক,উজ্জ্বল রুদ্র, মিলন বিশ্বাস, মাস্টার রাজীব দত্ত, শিবু চক্রবর্ত্তী, অনুজিৎ দে, উত্তম দত্ত, সুশান্ত শীল, বিজন বিহারী নাথ, স্বপন চন্দ্র দে, বাবন চৌধুরী, পোপন দাশ, রূপন দাশ, মনোরঞ্জন দাশ, অধীর দাশ, জনি আইচ, শুভ দাশ, অসীম সেন, জুয়েল দাশ, নরেন সাহা, নিভু সেন, অপর্ণা রায় চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। নৈতিকতা ও মূল্যবোধই ধর্মের মূল শিক্ষা। যার নীতি-নৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই,সে ধার্মিক হতে পারে না।

চন্দনাইশের শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়িতে মহানামযজ্ঞ

0

চট্টগ্রামের চন্দনাইশের শুচিয়ার পাঠানদন্ডী গ্রামের সার্বজনীন শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ মে) অনুষ্ঠানের প্রথমদিনে মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, মায়ের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রম, সমবেত গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলদ্বীপ প্রজ্বলন এবং মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে মঙ্গল আরতি, মহানামযজ্ঞ, শ্রীশ্রী গোকুলেশ্বরী মায়ের ও গোবিন্দ পূজা-অর্চনা করা হয়। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আশীষ কান্তি চৌধুরী, শ্রীশ্রী লোকনাথ মন্দির কালিয়াইশের প্রতিষ্ঠাতা সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ।

উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি সমীরণ চৌধুরী, সাধারণ সম্পাদক অলক ভট্টাচার্য, পুরোহিত পুলক ভট্টাচার্য, সুমন দাশ, রাজীব সেন, শিক্ষক সলিল চক্রবর্ত্তী, লক্ষণ সদ্দার, দেবব্রত চৌধুরী তাপস, সমাজ সেবক উজ্জ্বল ধর।

আগামীকাল রোববার (৪ মে) অনুষ্ঠানের সমাপনী দিনে নাম সংকীর্তনসহ নগর পরিক্রমার মাধ্যমে মহানামযজ্ঞ সম্পন্ন হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইস্টার্ন কেবলর্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা

0

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইস্টার্ন কেবলর্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ১ মে সকাল ১০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইস্টার্ন কেবলর্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো.লোকমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মো.আবু জাফর,পতেঙ্গা থানা বিএনপি সাবেক সহ-সভাপতি মো.সাবের,পদ্মা অয়েল কোম্পানি শ্রমিকদল শাখার সভাপতি মো.আবদুল নূর, চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল।

এসময় বক্তব্য রাখেন,রাজ্জাক মন্ডল, মো.পাবেল,মো.ইসমাইল,মো.হানিফ, মো.বক্কর, মো.সেলিম, সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মালেক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মো.নেওয়াজ,আলম মুন্না।

আলোচনা সভা বক্তারা ইস্টার্ন কেবলর্সে কর্মরত শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নে জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

মহান মে দিবস উপলক্ষে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের প্রস্তুতি সভা

0

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন,মহান মে দিবস উপলক্ষে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় কাটগড় বাজার সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.আবু জাফরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো.সোলাইমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন কোম্পানি,সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের।

এসময় বক্তব্য রাখেন,পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল চৌধুরী,হাজী নূর মোহাম্মদ, মো.আইয়ুব, এম এ আহাত, মোস্তাক আহমেদ,মো.লোকমান।

প্রস্তুতি সভায় বক্তারা পহেলা মে বিকাল তিনটায় কাজির দেউরি চত্ত্বরে মহা সমাবেশ সফল করার লক্ষ্যে সবাই কে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।

পতেঙ্গা নাগরিক পরিষদের মতবিনিময় সভা

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পতেঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে কাটগড় সৈকত কমিউনিটি সেন্টারে নয় দফা দাবি বাস্তবায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা নাগরিক পরিষদের সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা নাগরিক পরিষদের মতবিনিময় সভায় ওয়াসার সুপেয় পানি,বহুতল ভবনের অনুমতি, সরকারি হাসপাতাল, বয়েজ কলেজ, পানি নিষ্কাসনের ব্যবস্থা,কন্টেইনার ডিপোর সৃষ্টি যানজট, অবৈধ ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও দখলমুক্ত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনসহ ৯ টি যৌক্তিক দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আদায়ের লক্ষ্যে জোর দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো.রিয়াজুল হক শাহীন, মুন্সি মিয়া, শওকত হাসান, খুরশিদ আলম, মোজাহের আলম ফোরকান,ইয়াহিয়া তারেক, মো.দেলোয়ার হোসেন,এস এম দিদারুল আলম, সাইফুদ্দিন খালেক,আবুল খায়ের,মো.ইলিয়াস, নেছার আহমেদ, আলী নওশাদ,নূর নাহার,নুরুল আবছার ভুট্টো,রফিকুল ইসলাম খোরশেদ, আলী নূর,মোশারফ উদ্দিন খালেদ,আল আমিন।

এসময় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠন, মুসলিমাবাদ সমাজিক উন্নয়ন পরিষদ, সৈকত হাউজিং সোসাইটি, পতেঙ্গা মানব কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা, নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে অবহেলিত পতেঙ্গাবাসী মানববন্ধন,সংবাদ সম্মেলনসহ রাজপথে অবস্থান কর্মসূচির কথা জানান।

চট্টগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মশালা

0

হিন্দু ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সেবাইত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত ১৬ এপ্রিল চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের দেওয়ানজীপুকুর পাড়স্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের হল রুমে প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট সুকুমার দাশ’র সভাপতিত্বে ও রুমা দত্ত বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন অনিমেষ রায় চৌধুরী, অধ্যাপক রুপন ধর, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রশিক্ষক দিলীপ চক্রবর্তী, বজেন্দ্র লাল শীল প্রদীপ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জেলার বিভিন্ন মঠ, মন্দিরের ২৫ জন সেবাইত প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত

0

চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা,চণ্ডীযজ্ঞ সহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন। এ সময় তিনি বলেন ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। মানবজীবনকে আলোকিত করার জন্য ধর্মীয় শিক্ষার কোনও বিকল্প নেই। আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি প্রতিটি ঘরে ঘরে গীতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

গত ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিলো প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা, মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও ধর্মীয় নাটক দেবী দুর্গা প্রদর্শন করা হয়।

চন্দনাইশ গাছবাড়িয়ায় হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

চন্দনাইশ গাছবাড়িয়ায় কবিয়াল বিভূতি দেবনাথ বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ৩ এপ্রিল(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় সুকেন্দু বিকাশ নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

মহান অতিথি ছিলেন, লায়ন সুজিত কুমার দাশ,প্রধান বক্তা রুপম চক্রবর্তী,উদ্বোধক মৃত্যুঞ্জয় গোস্বামী।

বিশেষ অতিথি ছিলেন, বিকাশ দাশ বিশু, বিশিষ্ট শিক্ষাবিদ দীপক শর্মা,শিক্ষক মানিক সরকার।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়, তিনি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হযে সামনের দিনগুলো এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র অন্তবর্তী কালীন সরকারের সফলতা এবং সাংগঠনিক দিকগুলো তুলে ধরেন।

চন্দনাইশ শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে শুরু হলো বাসন্তী পূজা

0

চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ বাসন্তী পূজা।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের পক্ষে বসন্ত উৎসব পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা সকল ভক্ত বৃন্দদের বর্ণাঢ্য আয়োজনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানান।

৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে রয়েছে প্রতিমা প্রদর্শন, শ্রী শ্রী গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ,সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা,মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও বিশেষ আকর্ষণ ধর্মীয় নাটক দেবী দুর্গা।

আমীর খসরুর সঙ্গে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাক্ষাৎ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ২য় দিন সকালে নগরের মেহেদীবাগস্থ বাসভবনে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে বিএনপির আর্ন্তজাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধরীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ আনসারি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর,সাবেক যুবদলের সদস্য সচিব এ জে এম সোহেল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমসহ নেতা-কর্মীরা।