Home Blog Page 101

খুলশীতে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

0

খুলশীতে নিখোঁজের ৩ দিন পর পশ্চিম জালালাবাদ আবাসিক এলাকার পাহাড় থেকে মো. রাসেল নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
মো. রাসেল (১৩) জালালাবাদ হাউজিং সোসাইটির বালুরপাড় প্রিন্স কলোনির হুমায়ূন কবিরের ছেলে। জানা যায়, গত ৩১ জুলাই বাসা থেকে বের হয়ে আর না ফেরায় খোঁজাখুঁজি করে রাসেলের পরিবার। পরে তার বাবা খুলশী থানায় রোববার (২ আগস্ট) সাধারণ ডায়েরি করেন
সোমবার (৩ আগস্ট) পাহাড়ের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। পুলিশ রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র রাসেলের পরিবার মরদেহ শনাক্ত করেছে। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে

কক্সবাজারের ১৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

0

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১১ টার দিকে কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রংয়ের পলিথিন তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের নিয়মিত অভিযানিক চৌকস দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ (আশি লক্ষ) টাকা প্রায়। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটক মাদক ব্যবসায়ী কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ব্লক-এ-১১) এর আঃ মোতালেবের পুত্র আনোয়ারুল হক (২৫)

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করেছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাব সূত্রে জানা যায়, রোহিঙ্গা ইয়াবা ডন মোহাম্মদ উল্লাহ কুতুপালং ১ নং ক্যাম্পের মর্গেজ পাহাড়ের চার শতাধিক রোহিঙ্গা নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে গেলেও রয়ে গেছে প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরে।

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭ জন,সুস্থ ১১২ : মৃত্যু ১ জনের

0

জনতার ডেক্স : করোনায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হলেও নতুন শনাক্ত হয়েছেন আরো সতের জন। গত সোমবার (৩ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই তথ্য জানা যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১৪০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ৩জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১২ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

পরীক্ষা বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ।

0

সিইউজে’র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে : তথ্যমন্ত্রী সংবাদপত্রকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার

0

সোমবার (৩ আগস্ট) সকালে সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন। তাদের ন্যায়সঙ্গত পাওনা থেকে বঞ্চিত করা মোটেই কাম্য নয়। সেই ঝুঁকি নেয়ার বিষয়টি মূল্যায়ন করা দরকার।

তিনি বলেন, সরকার করোনার সংকটকালে সাংবাদিকদের প্রণোদনা দিয়েছে। করোনায় মৃত্যুবরণকারি সাংবাদিক পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দিয়েছে। এ ধরনের প্রণোদনা ও অনুদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে সাংবাদিকদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তথ্যমন্ত্রীকে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করাসহ সাংবাদিকদের কল্যাণে বহু কাজ করেছেন। তা ভবিষ্যতেও করে যাবেন।

তিনি বলেন, করোনাকালে আমি পত্রিকা মালিকদের বার বার অনুরোধ জানিয়েছিলাম যাতে বেতন ভাতা নিয়মিতভাবে পরিশোধ করেন। কিন্তু কিছু কিছু পত্রিকা মালিক পরিশোধ করলেও অনেকে তা পরিশোধ করেনি যা দুঃখজনক। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। সংবাদপত্রকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করলে তাদের মনোবল ভেঙ্গে যায়। তাদের মনোবল টিকিয়ে রাখতে না পারলে কর্মপরিবেশ থাকবে না। আমি মালিকদের আবারো অনুরোধ করব যাতে সাংবাদিকদের দেনা পাওনা নিয়মিত পরিশোধ করেন। তিনি বলেন, অনেকে আশংকা প্রকাশ করেছিলেন করোনা মহামারিতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু তাদের সে আশংকা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই তা হয়েছে। উন্নত দেশ এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চাইতেও বাংলাদেশে মৃত্যু হার অনেক কম।

চট্টগ্রামসহ ১৬ অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস

0

চট্টগ্রামসহ ১৬ অঞ্চলে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। সেই সাথে সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ভোরের দিকে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাতকানিয়ায় মন্দির অবমাননা কারীদের বিচারের দাবীতে বন্দর ধোপাপাড়ায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

0

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ডের ধোপাপাড়া এলাকার সার্বজনীন রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে সাতকানিয়ায় মন্দির অবমাননা কারীদের বিচারের দাবীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি সোমবার (৩ আগস্ট) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।

বন্দর থানা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিপন দাশের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাধারন সম্পাদক অপু দাশ, অর্নব ধর , মানস, রাজীব, সৈকত, বন্দর ধোপা পাড়া কালী মন্দির কমিটির সদস্য পান্থ, সীমান্ত, তুষার, সৌরভ, টিপু পিপলু লিটনসহ এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে চট্টগ্রাম মহানগর বন্দর থানা সনাতন বিদ্যার্থী সংসদ সহযোগী সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকার আদী মন্দির শ্রী শ্রী সার্বজনীন রক্ষা কালী মন্দির,ফেন্ডস সাকের্ল,একতা সংঘ ।

মানববন্ধনে বিপন দাশ বলেন, গত ১ আগষ্ট চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাস্থ দক্ষিণ ধর্মপুর মা মগদেশ্বরী মন্দিরে রাতের অন্ধকারে কে বা কারা কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিরের পবিত্রতা নষ্ট করে। মন্দির অবমাননাকারী জড়িতদের বিচারের দাবীতে সাতকানিয়ায় প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। তারই অংশ হিসাবে আমাদের এ মানববন্ধন কর্মসূচি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কান্তি দে জনতার চট্টগ্রামকে জানান,এটা খুবই দু:খজনক ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা হিন্দু ধর্মীয় অনুভুতির উপর আঘাত করা হয়েছে । দোষীদের বিচারের দাবিতে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

চেষ্টা করে মঞ্চে উঠতে ব্যর্থ, বৃদ্ধের কাছে নিজেই গেলেন মাশরাফি

0

‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা জনতার মুখোমুখি হয়েছিলেন। এ সময় নিজামুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মাশরাফির সঙ্গে কথা বলার জন্য দুইবার মঞ্চে ওঠার চেষ্টা করেন, কিন্তু মানুষের ভিড়ে দু’বারই ব্যর্থ হন। বিষয়টি মাশরাফির দৃষ্টিগোচর হয়।

মাশরাফি তখনই মঞ্চ থেকে নেমে এসে দর্শক সারিতে বসা নিজামুদ্দিনের কাছে বসে কুশল বিনিময় করেন এবং তার সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। নিজামুদ্দিন নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট জামে মসজিদের মুয়াজ্জিন। জীবনে কোনোদিন কোনো সংসদ সদস্যের (এমপি) সঙ্গে কথা বলার সুযোগ পাননি তিনি।

এমপি মশিরাফির মানবিক আচরণে মুয়াজ্জিন নিজামুদ্দিন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি জীবনে এই প্রথম দেখলাম কোনো এমপি আমার মতো একজন মানুষের কাছে জানতে চাইলেন, আপনার কী সমস্যা? কেমন আছেন? কিভাবে সংসার চলে?’

দেশের সব জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা যদি সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার মতো মানবিক হতেন এবং জবাবদিহিতার কথা ভাবতেন, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এত সময় লাগতো না বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।

করোনায় মারা গেলেন টেলিভিশন ব্যক্তিত্ব বরকত উল্লাহ

0

বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি নন্দিত অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ’র বাবা। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন রয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ ও জিনাতের পরিবারে বিজরী ছাড়াও আরেক সন্তান কাজরী রয়েছেন। হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের প্রযোজক ছিলেন বরকতউল্লাহ। এই নাটকটিতে বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। নাটকে বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে রাজপথে আন্দোলন করেছিল সাধারণ মানুষ। তখন নাট্যকার হুমায়ূন আহমেদের সঙ্গে প্রযোজক বরকতউল্লাহর বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছিল।

এছাড়া ‘ঢাকায় থাকি ও সকাল সন্ধ্যা’ নাটকও প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ। তিনি দীর্ঘদিন বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, করোনা আক্রান্তের পর স্বাস্থ্যের অবনতি ঘটলে মোহাম্মদ বরকত উল্লাহকে রোববার রাতে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সে সময় ফেসবুকে এক স্ট্যাটাসে মেয়ে বিজরী লেখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’ এরপর সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি প্রযোজকের মৃত্যু হয়। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘বরকত আংকেল সকাল ৯টা ৩০ মিনিটে চলে গেছেন আমাদের ছেড়ে। অনেক প্রার্থনা। একটুপর মিরপুর নিয়ে যাওয়া হবে এই গুণী মানুষকে।’এদিকে অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তার ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘খ্যাতিমান নির্মাতা ও টেলিভিশন ব্যক্তিত্ব বরকত উল্লাহ ভাই মারা গেছেন।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ তার মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। তাকেও রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাকে হাসপাতালে ভর্তি করিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রী বিজরী। ওই সময় তিনি জানান, মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন তিনি। বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন।

এ নিয়ে বিজরী আরো বলেন, ‘এতটা অসহায় আগে কখনো লাগেনি। কী করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমার মায়ের জন্য প্লাজমা প্রয়োজন। এই সময় কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।’ কিন্তু তার বাবার অবস্থা সম্পর্কে তখনও কিছু জানান নি তিনি। এরই মধ্যে বাবা হারালেন অভিনেত্রী।

খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করবেন

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন মেয়াদ বাড়ানো এবং বিদেশে যাওয়ার অনুমতির জন্য আবেদন করবেন। এমনটিই জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রবিবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় তার সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তার এই আইনজীবী।

অবশ্য ঈদের দিন রাতে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন যে, তার চিকিৎসার দরকার। কিন্তু কোথায় চিকিৎসা নেবেন এটা এখনো ঠিক করা হয়নি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, তার শারীরিক অবস্থা এখনো এত ভালো না। হাতের আঙ্গুলে সমস্যা ছিল, হাতটা বাঁকা হয়ে গিয়েছিল। তারপর হাঁটুর রিপ্লেসমেন্ট বিদেশে হয়েছিল। হাসপাতালে থাকাকালে ব্যথা ছিল, এখন আরো বেড়ে গেছে। পায়ের হাটুতে রিপ্লেসমেন্ট করার কোন ব্যবস্থা নেই। লেখাপড়া করার কোন ব্যবস্থা নেই। হাতের আঙ্গুলে সার্বক্ষণিক ব্যথা করে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে তিনি চিকিৎসা করতে পারছেন না। চিকিৎসাকরা প্রতিদিন বাসায় এসে দেখতেছেন। কিন্তু ইম্প্রুভ করছে না। আরো জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এখন চিকিৎসা করাবেন। টেস্ট করার জন্য হসপিটালে যেতে হবে, কিন্তু হাসপাতাল ঝুঁকিপূর্ণ। ওনার যে বয়স তাতে আরো বেশী জঘন্য হয়ে যায়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, তার চিকিৎসা করতে হবে। আমরা আশা করি সরকার এটা বিবেচনা করবেন। বিশেষ করে বিদেশে ওনার যে হাঁটুর রিপ্লেসমেন্ট হয়েছে। সেটার জন্য পার্টিকুলারি বিদেশ যাওয়া লাগতে পারে। আমরা আশা করি, সরকার যেহেতু তাকে মুক্তি দিয়েছে চিকিৎসার জন্য। তো বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেজন্যে সরকার তাকে পারমিশন দিতে পারে। এজন্যে যখাসময়ে আবেদন করা হবে।

গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ফিরোজায় সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ওই সময়ে খালেদা জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার উপস্হিত ছিলেন।

Download Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeDownload WordPress ThemesDownload Premium WordPress Themes Freeonline free coursedownload samsung firmwareDownload Best WordPress Themes Free Downloadfree download udemy course
0
শেয়ারখালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করবেন
On Aug 3, 2020

খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করবেন
খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করবেন

0
শেয়ারFacebookTwitterPinterestEmailপ্রিন্ট
KSRM 920
সিটি নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন মেয়াদ বাড়ানো এবং বিদেশে যাওয়ার অনুমতির জন্য আবেদন করবেন। এমনটিই জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।