চট্টগ্রাম নগরীর কাটগড় মোড়ে চট্টগ্রাম বাস, মিনিবাস,হিউম্যান হলার চালক ও সহকারি শ্রমিক ইউনিয়নের আয়োজনে ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ১৩টি সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা,৯ দফা দাবি মধ্যে নিয়োগ ও নিয়োগ পত্র, অবৈধ গাড়ি চলাচল বন্ধ, দূরপাল্লার গারি শহরে চলাচল বন্ধ,ঢাকার সঙ্গে মিল রেখে অভারল ২ হাজার টাকা বাড়ানো,নো পাকিং এর নামে মামলা না দেয়া,বাস ও মিনিবাস এর জন্য কাটগড়ে টামিনাল,ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিটের বিআরটি এ ঘুষ বাণিজ্য বন্ধ,রোড পারমিট অনুযায়ী গাড়ি চলাচলসহ রাস্তার ওপর অবৈধ দোকান পাট উচ্ছেদের বিষয়ে প্রসাশনের সহযোগীতা কামনা করেন।
সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক ইউসুফ নবী সুমনের সভাপতিত্বে এবং মোহাম্মদ মামুনের
সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ফেডারেশনের কার্যকরী সভাপতি রবিউল মাওলা।
এসময় বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহ আলম হাওলাদার ও সাধরণ সম্পাদক হারুন উর রশিদ, আবুল ফয়েজ, মোহাম্মদ জাহেদ, বেলাল হোসেন শান্ত,মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আফসার, সোহাগ, মোরশেদ, রুবেল।


