ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সংযোগ সড়ক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম নেতা ও যুব সংগঠক মোহাম্মদ সাদ্দাম হোসেনের তত্ত্বাবধানে সামাজিক, রাজনৈতিক এবং সেবামূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে অফিস উদ্বোধন করা হয়েছে।

জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর সন্ধ্যায় ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিস উদ্বোধন করেন, সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি ও ইপিজেড থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হোসেন টিটু।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা ও যুব সংগঠক মোহাম্মদ মনির হোসেন ইমন, যুব সংগঠক মোহাম্মদ ছাদেক হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অফিস উদ্বোধনকালে সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটু বলেন, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের উন্নয়নে,মানবতার কল্যাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি যুবসমাজকে সামাজিক ও মাববিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর