শ্রী শ্রী সার্বজনীন শিব সংঘ মন্দির কমিটির সাবেক সভাপতি সুনীল কান্তি দে’র মৃত্যু বার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কান্ত চোকিদার বাড়ির বাসিন্দা সমাজ সেবক স্বৰ্গীয় বাবু সুনীল কান্তি দে’র তৃতীয় তম মৃত্যু বার্ষিকী আজ। জীবদ্দশায় তিনি ছিলেন, একজন নিবেদিত প্রাণ সমাজসেবক, সৎ ও সাহসী মানুষ। দীর্ঘদিন সভাপতির পদে থেকে দায়িত্ব পালন করে ছিলেন শ্রী শ্রী সার্বজনীন শিব সংঘ মন্দির পরিচালনা কমিটির।

২০২৩ সালের ২০ অক্টোবর দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান পরপারে চিরতরে।

সমাজ সেবক স্বৰ্গীয় বাবু সুনীল কান্তি দে’র রেখে যাওয়া স্মৃতিগুলো এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে পরিবারের স্বজন থেকে শুরু করে এলাকাবাসী ও শ্রী শ্রী সার্বজনীন শিব সংঘ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর