Home Blog Page 48

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসতে হবে-ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম

0

মুনির নগর ওয়ার্ডে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডে এই কার্যক্রমের শুভ সুচনাকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মশক নিধন পদক্ষেপটিই হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। আমাদের চারপাশের যেসব স্থানে এডিস মশা জন্ম নেয় সেসব স্থান সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা দিতে হবে যাতে এডিস মশা জন্মাতে না পারে এবং নগরবাসী সচেতন হতে হবে। আবহাওয়াগত কারণে নগরীতে এখন মশার উপদ্রব বেড়েছে। এই ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ঝোঁপ-ঝাড় পরিষ্কার করা ও নালা-নর্দমায় জমাটবদ্ধ পানিতে মশার প্রজজন বৃদ্ধি পায় সেখানে ওষুধ ছিটানো হবে। ক্রাশ প্রোগ্রাম ছাড়াও চসিকের নিয়মিত কার্যক্রমের মধ্যে প্রতিদিন মশক নিধনে স্প্রে চলমান থাকবে। উত্তর-মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডের সমন্বিত মশকনিধন কার্যক্রমের উদ্ধোধনকালে তিনি একথা বলেন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, পরিষ্কার ও বদ্ধ পানি এডিশ মশার প্রজনন ক্ষেত্র। তাই বাসা বাড়ির আশেপাশে ডাবের খোসা, ফুলের টব, ছাদ বাগান, ফ্রিজের ট্রে, এসির জমা পানি, পরিত্যাক্ত টায়ার, প্লাস্টিক বোতল ও পানির ড্রামে যাতে তিন দিনের বেশী সময় পানি জমে না থাকে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। ভারপ্রাপ্ত মেয়র বলেন, ডেঙ্গ্ ুএকটি ভাইরাসজনিত রোগ। সাধারণত বর্ষার মধ্যে জুলাই থেকে অক্টোবরের মাঝে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। বর্তমানে কারও জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সাথে সাথে চসিক জেনারেল হাসপাতাল ও আরবান হেলথ সেন্টারে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তিনি পরামর্শ দেন। এবং কার্যকরভাবে ডেঙ্গু দমন করতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন হতে হবে। ইতিমধ্যে চসিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও মোবাইলকোর্টের মাধ্যমে ছাদবাগান, নির্মাণধীন ইমারতসহ বিভিন্ন বসতবাড়ীতে অভিযান শুরু করেছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র নগরবাসীর সহযোগীতা কামনা করেন। ভারপ্রাপ্ত মেয়র ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে জনসচেতনাতার লক্ষ্যে র‌্যালী, স্কুলের ছাত্র-ছাত্রী, দোকান পাটে, বাসাবাড়িতে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ঘরের ছাদ বাগান পরিদর্শন করেন।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা

0

পতেঙ্গা থানাধীন ছড়িহালদা মোড় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বাঁশখালী কমিটির সভাপতি আজগর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, অলিয়ার রহমান, মো.পান্না মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন চট্টগ্রামের জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের মধ্যে পতেঙ্গা থানার সভাপতি মো. জাশেদ, বাঁশখালী কমিটির সাংগঠিক সম্পাদক মো. আলী হোসেন,দপ্তর সম্পাদক মো. মামুন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জাহাজী শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকা,মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লাখ টাকা,নৌ পথে চাঁদাবাজি,ডাকাতি,শ্রমিক হয়রানীবন্ধ সহ ১১ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে পতেঙ্গা থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে একটি সিন্ডিকেট নৌ-শ্রমিকদের হয়রানী,চাঁদাবাজি,মারধর করে শ্রমিকদের জাহাজ থেকে নামিয়ে দেয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নৌ-পথকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান তিনি।

চট্টগ্রামে প্রতিটি আসনে জাতীয় নির্বাচনে দলীয় সিংহ মার্কায় প্রার্থী দিবে এনডিএম-ববি হাজ্জাজ

0

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চট্টগ্রাম জেলা ও মহানগর ত্রিবার্ষিক সম্মেলন গত ১০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজন করা হয় । এনডিএম চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক এবং দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রধান ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন – এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম এর দলীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করার ঘটনা প্রমাণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো দখল করতে মরিয়া সরকার।”

তিনি আরও বলেন,“রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি না করেই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা এবং জাতীয় দৈনিক গুলোতে ইভিএম ব্যবহারের পক্ষে ইসির প্রচারণা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরেক দফা অস্থিতিশীল করে তুলবে। একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে ইসির সংলাপে আমরা যে প্রস্তাব করেছিলাম সেই ব্যাপারে আমরা জনমত গঠন করতে চাই। চট্টগ্রামের প্রতিটি আসনে আগামী নির্বাচনে দলীয় “সিংহ” মার্কায় প্রার্থী মনোনয়ন দিবে এনডিএম। নিরপেক্ষ নির্বাচন হলে চট্টগ্রামের মাটি থেকে আমরা খালি হাতে ফিরব না ইনশাআল্লাহ।”

এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম বি এইচ চুন্নু খান। সম্মেলন শেষে এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের নতুন কমিটিতে এমরান_চৌধুরীকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে জুয়েলারি সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

চট্টগ্রাম নগরের প্রেস ক্লাবের সামনে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে নিজেদের সকল ব্যবসা প্রতিষ্ঠান স্বর্ণের দোকানও বন্ধ রেখে গত রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাজুস চট্টগ্রাম জেলা শাখা ।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যানার নিয়ে যোগ দেন বাজুসের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাজুস চট্টগ্রাম জেলা শাখার সদস্য বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিমান ধর বাকলিয়ার কেবি আমান আলী সড়কের রাহাত্তারপুল নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের স্বত্বাধিকারী।

গত ৬ সেপ্টেম্বর দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়ার উপজেলার গৈড়লায় রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের ছেলে।

এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে বলেন, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।

এসময় বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজিৎ সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুজিত কর্মকার প্রমুখ।

উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ সভাপতি সিদুল কান্তি ধর, দীলিপ কুমার ধর, লিটন কুমার ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, যুগ্ম সম্পাদক প্রদীপ গুহ, কাজল বণিক, অমিত ধর, খোকন ধর, সুকুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ কুমার ধর, কার্যকরী সদস্য শম্ভু ধর, তপন ধর, রাজীব ধর তমাল প্রমুখ।

সাজেদা চৌধুরীর পুরো জীবনটাই বর্নাঢ্য একটা ইতিহাস-নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস‍্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার পুরো জীবনটাই বর্নাঢ্য একটা ইতিহাস। এই ইতিহাস আমাদের ধারন করতে হবে। তিনি নির্লোভ জীবন কাটিয়ে গিয়েছিলেন। এটা আমাদের জন্য অনুকরণীয়। প্রতিমন্ত্রী ১২ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, একজন মানুষ কতটুকু দেশপ্রেমিক ও দলের প্রতি আনুগত্য এবং ভালোবাসা থাকতে পারে-সেটা আমরা দেখেছি এক-এগারোর সময়ে। এক-এগারো সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গৃহবন্দী ছিলেন তখন সাজেদা চৌধুরী তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময়ের ঘটনা তুলে ধরেন প্রতিমন্ত্রী বলেন, এরকম একটা সাহসী চরিত্র বাংলাদেশে বিরল। আমরা তার জীবনের দিকে তাকালে দেখবো সব সময় তিনি সাহসের পরিচয় দিয়েছেন। বর্তমান প্রজন্ম এবং আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তাকে অনুসরণ করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।

চসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১২ সেপ্টেম্বর সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পাহাড়তলীস্থ ঝাউতলা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলে খাবার তৈরী ও বিক্রির দায়ে আবু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর মোহরা কামাল বাজার, কাজীর হাট এলাকায় আরকান রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

পতেঙ্গা মডেল থানার ওসির সঙ্গে কমিউনিটি পুলিশিং ও স্পীড বোট মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

0

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পতেঙ্গা সী বিচ কমিউনিটি পুলিশং ও পতেঙ্গা সমুদ্র সৈকত স্পীড বোট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।


গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা সী-বিচ কমিউনিটি পুলিশং ও পতেঙ্গা সমুদ্র সৈকত স্পীড বোট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মুসা আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীচ কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি মোরশেদ আলমগীর, মামুন, সাইমুন, হাকিম, রুবেল সাজ্জাদ, মারুফ, রমজান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন,পতেঙ্গা সী বিচ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দকে কমিউনিটি পুলিশের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সর্বদা পতেঙ্গা মডেল থানাকে অবহিত করণসহ অপরাধ দমন ও একটি আধুনিক পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপহার দিতে আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

চিটাগাং চেম্বারে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি-কে সংবর্ধনা

0

ভূমি ব্যবস্থাপনায় ‘ডিজিটাল কর ব্যবস্থা’ প্রবর্তনের জন্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২২ এ সেরা প্রকল্প হিসেবে বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এই অর্জনে বলিষ্ঠ নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি-কে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।

১০ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলাম দোভাষ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক সভাপতিদ্বয় ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও এস. এম. আবুল কালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, দৈনিক আজাদী সম্পাদক ও চেম্বারের সাবেক পরিচালক এম. এ. মালেক, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও হাসনাত মোঃ আবু ওবাইদা, সাবেক পরিচালকদ্বয় এস. এম. আবু তৈয়ব ও এম. এ. মোতালেব, দৈনিক পূর্বকোণ’র ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রিহ্যাব’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মিয়া গ্রুপের চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, বি.এস.এম. গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, ইউরো পেট্রো প্রোডাক্ট লিঃ’র চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, চট্টগ্রাম প্রেস ক্লাবের মহাসচিব চৌধুরী ফরিদ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম কমান্ডার মোজাফফর আহমদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বিডার পরিচালক সুমন চৌধুরী, চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার, চিটাগাং চেম্বার পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক সিনিয়র সহ-সভাপতিদ্বয় মোঃ নুরুন নেওয়াজ ও ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালকবৃন্দ, ফিলিপাইনের অনারারী কনসাল এম.এ. আউয়ালসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ট্রেডবডি নেতৃবৃন্দ এবং নেতৃস্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি চিটাগাং চেম্বারে দার্য়িত্বরত অবস্থায় ব্যবসায়ীদের সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার নেতৃত্বগুণ অর্জন করেছেন উল্লেখ করে চেম্বারের জ্যেষ্ঠ ও সাবেক পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রযুক্তিগত বিপ্লবের পাশাপাশি মন্ত্রণালয়ের কাজের পদ্ধতি এবং পলিসি রিফর্ম নিয়ে কাজ করেছেন বলে জানান যা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। ‘দলিল যার জায়গা তার’ এই উদ্দেশ্যকে সামনে রেখে ভূমি দখলদারদের দৌরাত্ম্য ও শোষণের হাত থেকে প্রকৃত খতিয়ানভূক্ত মালিকদের রক্ষার্থে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১’ প্রণয়ন করা হচ্ছে যা শীঘ্রই জাতীয় সংসদে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রীত্বের দায়িত্ব পালনকালে সকল ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে কাজ করে গেছেন উল্লেখ করে তিনি জানান ব্যবসায়ীরা ক্যাবিনেটে আছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন-চলমান ডিজিটাল সার্ভের ফলাফল খুবই ভালো। আশা করছি আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী ডিজিটাল সার্ভের পূর্ণাঙ্গ উদ্বোধন করবেন। এই সার্ভের মাধ্যমে সারা বাংলাদেশের ভূমি বিষয়ক সকল তথ্য এবং সংকট দূর হবে। চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী বাণিজ্য মেলার জন্য স্থায়ী ভেন্যুর আবশ্যকতা উপলব্ধি করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ভূমি মন্ত্রী।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিশেষ অতিথি এম. এ. লতিফ এমপি বলেন-তিনি সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করে গেছেন এবং তাঁর অঙ্গীকার থেকে বিচ্যুত হননি। যার ফলশ্রুতিতে তাঁর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। তাই নেতৃত্বের এই ধারাবাহিতকা বজায় থাকলে আগামী ১০ বছরের মধ্যে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ভূমি মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যত অব্যবহৃত ভূমি রয়েছে তার সদ্ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন যাতে দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-সরকার জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপীল বোর্ড, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর ভূমি মন্ত্রণালয় এর অধীনে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের ডিজিটাল সার্ভে বাস্তবায়িত হলে দেশের ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিরসন হবে। চট্টগ্রামে বাণিজ্য মেলা কোন স্থায়ী ভেন্যু নেই। তাই আন্তর্জাতিক বাণিজ্যের নিরিখে চট্টগ্রামে মেলা আয়োজনের একটি স্থায়ী ভেন্যুর জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন-বর্তমান ভূমি মন্ত্রী চিটাগাং চেম্বারের দায়িত্ব থাকাকালীন বন্দর ব্যবস্থাপনায় প্রাইভেটাইজেশনে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আশা করি, ভূমি মন্ত্রীর নেতৃত্বে ভূমির যে ডিজিটালাইজেশন করা হচ্ছে তাতে সমস্ত ভূমি একটি প্ল্যাটফর্মে চলে আসবে। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-দেশের নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যে দিন দিন আমদানি নির্ভরতা বাড়ছে, যা নিরসনে খাদ্য মন্ত্রণালয় ও বিভিন্ন কৃষি জাতীয় গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে ভূমি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা দরকার। এর মাধ্যমে সরকারি খাস জমি ব্যবহার করে প্রয়োজনীয় কৃষি শস্য উৎপাদন করে কিছুটা হলেও আমদানি নির্ভরতা কমানো ও দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে বলে মন্তব্য করেন। অন্যান্য বক্তারা বলেন-এক সময় ভূমি মন্ত্রলালয় ছিল হয়রানীর মন্ত্রণালয়। ছিল প্রতি পদে পদে ভোগান্তি। কিন্তু বর্তমানে এক ক্লিকে জানা যাচ্ছে ভূমি সংক্রান্ত সকল তথ্য যা বর্তমান ভূমি মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের সুফল। এই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়ছে বহির্বিশ্বে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতির মর্যাদা যা শুধুমাত্র চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ বা সাধারণ জনগণ নয় সমগ্র দেশের জন্য গৌরব ও অহংকারের।

লন্ডনে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের একক সঙ্গীতা অনুষ্ঠান স্বর্ণ যুগের গানের আসর অনুষ্ঠিত

0

লন্ডনে প্রবাসী বাংলাদেশি শ্রোতাদের আমন্ত্রণে লন্ডন সফরকালে বেঙ্গল সেন্টার ইউকের আয়োজনে বাংলাদেশ বেতার ও টিভি সঙ্গীত শিল্পী ব্রিটেনের বাঙালী কমিউনিটির প্রিয় চেনামুখ ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এর পরিবেশনায় একক সঙ্গীতা অনুষ্ঠান স্বর্ণ যুগের গানের আসর গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনের ব্র্যডি আর্টস সেন্টারে (192-196, Hanbury St. London EI SHU) সন্ধ্যা ৬ টায় একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় ইতিপূর্বে ইস্ট লন্ডনের বেথনাল গ্রীনের অক্সফোর্ড হলে শিল্পীর একাধিক সঙ্গীত পরিবেশনা সুধি মহলে প্রশংসা
কুড়িয়েছিলো। ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশে স্থায়ী হলেও গড়নের ভক্তদের ভুলে যাননি। তিনি লন্ডনের বাঙালী কমিউনিটিতে পরিচিত একটি নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে শিল্পীর রয়েছে অসংখ্য গানের ভক্ত।

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য এবং শিকড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। পেশায় তিনি একজন আইনজীবী হলেও তার গানের দক্ষতা বেশ প্রশংসনীয়। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গান পরিবেশনা করেও তিনি আলোচনায় ওঠে এসেছেন। স্বর্ণ যুগের গানের আসরের উপস্থাপনা করেন সংবাদ পাঠিকা ও বাচিক শিল্পী তানজিনা নূর- ই সিদ্দিকী। গানের আসরে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনসহ দর্শক ও অতিথিবৃন্দ।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে জামায়েত-বিএনপির নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে
সারাদেশে জামায়েত-বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়ে কালী বাড়ির মোড় হয়ে নিউ মার্কেট নতুন ষ্টেশন ঘুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কোতোয়ালি মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সফিউর রহমান টিপু,মোস্তাকিন আহমেদ গুড্ডু, এস এম আতিকুর রহমান, মোঃ লোকমান,রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ ছিদ্দীকী, মোঃ ইমতিয়াজ বাবলাজাহিদ হোসেন খোকন, মোঃইসমাল, কাজী মোঃ আরিফ, মোঃসালাউদ্দিন, মোঃসোহেল,সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃশরীফ, মোঃসোহেল,এমরান হোসেন,মনিরুল হক,
যুবায়ের হোসেন অভি,ফারুক হোসেন সুমন,রমজান আলী,সাদ্দাম হোসেন জয়, আবু নাছের জুয়েল, আলী নুর,মোঃ জুয়েল, মাকসুদুর রহমান, আবদুল মোমিন রাজু, জাবেদ, রাশেদ, সাজ্জাদ, তানভীর বিন হাসান, মোঃআরমান, শহীদুল ইসলাম শহীদ,অপু দাশ, কোরবানি আজাদ, তারিকুল ইসলাম টারজান, আরজু, খোকন, মোমিনুল হক, মোঃ রোকন উদ্দিন,আনিসুর রহমন শরীফ,জাহিদুল আলম আলো,মোঃ মাসুম,আলাউদ্দিন সোহেল,হৃদয় কুমার দাশ,জুয়েল আকবর, সৈয়দ সুলতান,আবিদ হাসান,ইফতেখার ইফতি,সৌরেন বড়ুয়া রিও, নজরুল ইসলাম টিপু,হারুন রশীদ সামিউল,মোঃ সাইফুল হাসান,ইমরানুল ইসলাম তুহিন,সৈয়দ হাসান,মোঃ রিমন, মামুন হোসেন আবির, রুবি আক্তার,সজীব কান্তি দাশ মোঃ নবী, মোঃ সাকিব, কামরুল হাসান, অজিত দাস, আরাফাত হোসেন, আলাউদ্দিন দিপু আলী, সাইদুল,ফজল,মাহাবুব হাসান জনি,দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন,কায়সার অভি, আরাফাত রাহাত, তারেক,জাহিদ হাসান, মোবারক.রিপন বিশ্বাস,
রাহুল,সাকিল,আকাস,তুষার,ফয়সাল, আশিকএরশাদ রুবেল,মানিক, জাবেদ, বাপ্পা,সোহাগ,আজিজ,ইফতি
মোঃ আবছার,মেহেদী হাসান শুভ ফাহিম, রায়হান সামিন ফয়সাল রাতুল,কাওসার রাজু, মোঃ পারভেজ,অপু সরকার রাকেশমাসুদ রাজেশ দাশ
ইমরান প্রমুখ।

সমাবেশ দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি পাঠ্যপুস্তকসহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন চার বছর ধরে আপনাদের খবর নেই এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এদেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।’