Home Blog Page 42

ঐতিহ্য আর ইতিহাসের স্বাক্ষী বাংলাদেশ ছাত্রলীগ- দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে ৪ জানুয়ারি দিনব্যাপী বন্দর শাখা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


সাজিবুল ইসলাম সজিবের সভাপতিত্বে এবং হৃদয় কুমার দাশ ও জালাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।


এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ বায়জিদ হোসেন, বন্দর মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার শিক্ষক আমির হোসেন, বন্দর শ্রমিক নেতা এফ এ চৌধুরী বাদল, সাইফুর রহমান সোহেল, আখতারুজ্জামান ময়না ,সালাউদ্দীন বাবর, ফরহাদ আব্দুল্লা,অর্জুন, সোহেল, মোয়াজ্জেম, আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পী রমজান আলী, রোকন উদ্দীন, মোঃ সোহেল, মোঃ মাসুম, মোঃ ইমু, জামাল হোসেন, শহিদুল ইসলাম, রবিউল হোসেন,রহমত উল্লাহ, মিজানুল হক, হুমায়ন কবির,সাইফুল ইসলাম কৌশিক রয়,সুলতান ফাহিম, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ, ইসরাফিল, রাজা শাহ, দূর্জয়, সাহাব উদ্দীন, আউয়াল খান, ইমন, শামশেদ রাব্বি,ইমন,আবির রিফাত,রাব্বি, জয় দাশ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ঐতিহ্য আর ইতিহাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে আজকের ছাত্রলীগ। ছাত্র লীগের গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠান ৪ জানুয়ারি বুধবার চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান এরিয়া টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

০৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ০৫টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি ২-১ সেটে লেঃ কমান্ডার শাহিল রহমান কে পরাজিত করেন। টেনিস দ্বৈতে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ক্যাপ্টেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন জুটি কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার ও ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জুটিকে ২-০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন।

এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও কমডোর এম আতিকুর রহমান জুটি রিয়ার এডমিরাল এম আশরাফুল হক ও রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান জুটিকে পরাজিত করে বিজয়ী হন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এম ইয়াসির আরাফাত, কমডোর সামশেদ মোহাম্মদ জামিল কে ৩-২ গেম এ পরাজিত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন

0

মৎস্য সম্পদ ধংস্বকারী বেহন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল নির্মুলকরণে ৪ জানুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ ধাপে ৩০ দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৪ জানুয়ারি জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশ এর সমন্বয়ে উক্ত বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেল মিজানুর রহমান বলেন,কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে প্রচুর অবৈধ জাল দিয়ে জেলেরা মৎস্য আহরণ করে যা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। আজকের অভিযানে ২ টি অবৈধ জালবাহী ট্রলার মাঝিকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও জাটকা ইলিশ ধরার অপরাধে যথাক্রমে ২০০০ টাকা ও ৫০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

পাশাপাশি জব্দকৃত ৪০ টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিলি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মু.মাহমুদ উল্লাহ মারুফ , অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ সুদিপ্ত সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, লে.কমান্ডার হামিদ,বানৌজা,লে.রওনক, কোস্টগার্ড প্রমুখ।

শীতার্ত মানুষের পাশে-দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ আগ্রবাদ সিএমবি কলোনির মোড়ে ১ জানুয়ারি বিকাল ৩ টায় অসহায় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ২০০ অসহায় শীতার্তদের হাতে কম্বল বিতরণ করা হয়।

যুবলীগ নেতা সরওয়ার হোসনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো.সোয়েবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, মোঃওসমান,ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ,শাহিনুর আক্তার, নুরুল ইসলাম রাসেল, আবু নাসের জুয়েল, নুর এলাহী সানি, তোফায়েল আহমেদ বাপ্পি, মাঈনু উদ্দিন হাসান কাজল,শফিউল আজম,আলাউদ্দিন শিপু,আরাফাত, অভি,আবদুল মান্নান রিয়াদ,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আকিল চৌধুরী, জীবন, রাহাত, রিশাদ,সাজিদ, ফশসাল,সালাউদ্দীন প্রমুখ।

কম্বল বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবান ও যুবলীগের সকল নেতা কর্মীদের শীতার্ত মানুষের পাশে থাকার
আহবান জানায়।

পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেডের ৫ হাজার কম্বল বিতরণ

0

মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে দুস্থ ও এতিমদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

ডিপো ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। ডিপোর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর ৩৭, ৩৮ ও ৪০ নং ওয়ার্ডের হাজার অসহায় শীতার্তদের কম্বল নিতে দেখা যায়।

এতে আরও উপস্থিত ছিলেন ডিপোর মো. কাউছার আলম, ডিপো এডমিন সুনায়ন বডুয়া, সিএসডি ইনচার্জ সালে আহমদ শাহিন, সি ইউনিট আওয়ামী লীগে সভাপতি মোজাহের, হুমায়ুন কবির, ৪০নং যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কমিশনের একান্ত সচিব সাইফুদ্দিন রবি, হিন্দু-বৌদ্ধ পরিষদের সদস্য লিটন চৌধুরী, কাজল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রীর মোবাইল ছিনতাইকারীকে আটক করছে ট্রাফিক সার্জেন্ট

0

চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র দুছাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করছে ট্রাফিক সার্জেন্ট।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরের কোতোয়ালী থানাধীন ফলমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে আটক করেন। তিনি নগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত।

আটক ছিনতাকারীর নাম শরীফ (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো. বাহারের ছেলে।

সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুশিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমণ্ডি এলাকায় এলে তাদের গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে শরীফ নামে এক ছিনতাকারী। এসময় দুশিক্ষার্থীর চিৎকার শুনে আমি এগিয়ে যাই।

তিনি বলেন, ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করি এবং ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করি। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

বদলে গেছে পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের চিত্র-সাড়ে তিন মাসে ৩১ মামলার নিষ্পত্তি

0

সেবাগ্রহীতাদের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি -এসিল্যান্ড

বছরের পর বছর ধরে যেখানে ঝুলে ছিলো ভূমি জটিলতার মামলা। যুগ পেরিয়ে গেলেও নিস্পত্তি হয়নি মামলার, দূর হয়নি হয়রানী ও দূর্ভোগের। তবে এটি ছিলো সাড়ে তিন মাস আগের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের চিত্র। মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে বদলে গেছে পতেঙ্গা ভূমি অফিসের চিত্র। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান পাল্টে দিলেন এমন চিত্র।

সম্প্রতি নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা সত্তোরোর্ধ্ব জাহাঙ্গীর আলম। এক সময় থাকতেন বিদেশে। নিজের এলাকায় তিনি ২৪ একর জমি কিনেন। কিন্তু করণিকের ভুলের কারণে তাকে ভোগান্তি পোহাতে হয়েছে প্রায় এক যুগ। পতেঙ্গা সার্কেলে মিস মামলা করেও তিনি দ্রুত সমাধান পাননি। কয়েক মাস আগে তার দীর্ঘদিনের সমস্যাটি তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে এক মাসের মধ্যেই সুরাহা করে দিয়েছেন সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।

শুধু জাহাঙ্গীর আলম নন, পতেঙ্গার এমন অনেক মানুষের জমি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। আগে যেখানে দালালের দৌরাত্ম্যে অসহায় ছিল সাধারণ জনতা, সেখানে দালাল নির্মূলে এখন সিসিটিভি ক্যামেরায় নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষ সরাসরি কথা বলতে পারছেন তার সঙ্গে। প্রতি সপ্তাহে আয়োজন করা হচ্ছে গণশুনানিও। এছাড়া গত তিন মাসে ৩৪ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩১টি, বাকি তিনটি এখনও নিষ্পত্তির অপেক্ষায়। সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এরমধ্যে পতেঙ্গা সার্কেলের নিজস্ব ভবনের জন্য আবেদনও করেছেন।

জানা গেছে, মিজানুর রহমান পতেঙ্গা সার্কেলে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৩৪টি মামলা রুজু হয়েছে। এরমধ্যে ৩১ মামলার নিষ্পত্তিও হয়েছে, বাকি তিনটি চলমান। তিনি চালু করেছেন ঘরে বসে অনলাইনে খাজনা দেওয়া ও নামজারির আবেদন সুবিধা। সপ্তাহের প্রতি বুধবার চালু করেছেন গণশুনানি। ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে। ভুমি অফিসের সামনে সাঁটানো হয়েছে সিটিজেন চার্টার, সৌন্দর্যবর্ধনে টবে লাগানো হয়েছে নানান জাতের গাছের চারা।

সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করণিকের ভুল, নামজারি, মিস কেইস ছাড়াও নানান কারণে ভূমি সংক্রান্ত মামলার সমাধান হচ্ছে খুবই দ্রুত সময়ে। দালাল ছাড়াই নিসংকোচে মানুষ সমস্যা নিয়ে সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলতে পারেন। সুনির্দিষ্ট কাজ ছাড়া অযথা ভূমি অফিসে কেউ ঘুরাফেরা করলে তাদের বের করে দেওয়া হয়। এছাড়া একাধিক মামলা হলে উভয়পক্ষকে ডাকা হয় এবং প্রয়োজনে সপ্তাহে তিনদিন গণশুনানি হয়। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বতর্মান সরকার ভূমিসেবা সহজ করতে ডিজিটাল ভূমিসেবাসহ নানান উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবাসমূহ সেবাগ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সমস্যার সমাধান পেতে আমার দরজা সব সময় খোলা। বিধি বর্হিভুত বা কোন অন্যায় আবদারের কাছে আমি মাথা নত করি না।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের বিষয়ে এই মুহুর্তে কোনো মন্তব্য করবো না। আমি নিজেই সরেজমিন পতেঙ্গা ভূমি অফিস ভিজিট করবো, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবো। তবে কোনো এসিল্যান্ড ভালো কাজ করলে, ভালো লাগে।‘

বিএনপির বড়ধরনের বিশৃঙ্খলা রুখে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

0

চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে গণমিছিলের নামে বিএনপি-জামাত ঢাকা শহরে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু পুরো ঢাকা শহরজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। 

তিনি বলেন, এরপরও বিএনপির প্রধান সহযোগী জামাত ইসলামী পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে। পুলিশ বাহিনীর ধৈর্যের কারণে তারা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। 

শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি থেকে পুলিশের ওপর জামাত শিবিরের হামলার ঘটনা কেন হলো এবং পুলিশের কি প্রস্তুতি ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আসলে ১০ ডিসেম্বর বিএনপি বুঝতে পেরেছে তাদের সাথে জনগণ নাই। দশ লক্ষ মানুষের সমাবেশ করবে বলে তারা সেখানে বড়জোড় ৫০/৬০ হাজার মানুষ জমায়েত করতে পেরেছে। এরপর থেকেই বিএনপি আসলে হতাশ। তাদের রাজনীতি পুরোটাই ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল। সেই কারণেই তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্ঠা চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি বিদেশীদের পদলেহন করার নীতি অবলম্বন করেছে। সেটি করেও কোন লাভ হয়নি। তারা যেভাবে মনে করেছিল বিভিন্ন রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাদের পক্ষে নানা ধরনের কথা বলবেন, সেটি আপনারাও দেখতে পারছেন, হয় নাই। তাদের রাজনীতিটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। দেশের জনগণ সেটি কোনভাবেই হতে দিবে না। বিশৃঙ্খলা তৈরী করার উদ্দেশ্যেই তারা নানাধরনের কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে তাদের কর্মীদের যেভাবে আশা করেছিল সেভাবে হয়নি।

বিএনপি এখন আবার ২০১২/১৩ সালের রাজনীতির দিকে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তাদের রাজনীতি সেই একই জায়গায় আছে। গত ১০ ডিসেম্বরও তারা গাড়িতে আগুন দিয়েছে। এখনও সুযোগ পেলে একই কাজ করবে। তারা সেখান থেকে সরে আসতে পারেনি। তাদের উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা তৈরী করা। 

তিনি বলেন, আপনারা দেখেছেন পদ্মাসেতু উদ্বোধনের পর সারাদেশ কিভাবে উল্লসিত ছিল। সবাই পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ এমনকি পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে, কিন্তু বিএনপি সেই অনুষ্ঠানে যোগদান করেনি। মেট্রোরেল উদ্বোধনের পর ঢাকা শহরের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই মেট্রোরেল নিয়েও বিএনপি ধুম্রজাল সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। মানুষের উচ্ছ্বাসে তাদের সেই অপচেষ্টা ভেসে গেছে। সেই কারণে বড় উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে নানাধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। সবশেষে সবছাপিয়ে মেট্রোরেল,পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, চট্টগ্রামে বে-টার্মিনাল, কক্সবাজারসহ সারা দেশজুড়ে যে উন্নয়ন কর্মকাণ্ড এতে বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত।
 
আওয়ামী লীগের নতুন কমিটিতে আবারো এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আগামী একবছর বিএনপির নাশকতা প্রতিরোধের কোন পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, কোন নম্বর সেটা কোন বিষয় নয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছেন তখনই সে দায়িত্ব আমি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছি। আমি দশ বছর দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাত বছর প্রচার ও প্রকাশনা সম্পাদক, গত তিন বছর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। এসব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করেছি। আবারো আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমার দায়িত্ব হচ্ছে নিজেকে উজাড় করে দলের জন্য কাজ করা। প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দাঁড়ানো এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপির নাশকতা মোকাবেলা করেছি। বিএনপি কি করতে চায়, কতটুকু করতে পারে আমরা জানি। সেটাকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে কি করতে হবে সেটাও আমরা জানি। সুতরাং বিএনপি ওই ২০১৩, ১৪ ও ১৫ সালের পরিস্থিতি আর কখনো সৃষ্টি করতে পারবে না।

চিত্রনায়িকা মাহিয়া মাহির নমিনেশন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নীতি মতাদর্শে বিশ্বাস করে এমন যে কেউ নমিনেশন চাইতে পারে। সেক্ষেত্রে কোন চিত্র নায়ক-নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পাশের বাড়ি পশ্চিম বাংলাসহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেককেই নমিনেশন দেয়া হয়। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সবসময় আওয়ামী লীগের ফোঁড় খাওয়া নেতাকর্মী তাদেরই অগ্রাধিকার। পাশাপাশি দলকে আরো অনেক বিষয় বিবেচনায় আনতে হয়। 

থার্টি ফার্স্ট নাইট-সন্ধ্যার পর পতেঙ্গা পারকিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

0

ইংরেজি নববর্ষকে ঘিরে চট্টগ্রামে উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন বা সমাবেশ বা নাচ, গান বা অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় অবস্থানে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সিএমপি থেকে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা বলা হয়েছে, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত-সমাবেশ না করা। থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে অনুমোদিত স্থানে আয়োজিত সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহে করোনা সংক্রান্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন বা সমাবেশ বা নাচ, গান বা অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান না করা। কোথাও কোন ধরনের আতশবাজি-পটকা না ফোটানো। কোন ভবনের ছাদে আতশবাজি/পটকা ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় অবস্থান না করা এবং লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা। উচ্চস্বরে গাড়ির হর্ণ না বাজানো কিংবা বেপরোয়া গতিতে গাড়ী বা মোটরবাইক না চালানো। আনন্দ উদযাপনের ক্ষেত্রে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখা। মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে থাকা। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড হতে বিরত থাকা। অশোভণ আচরণ এবং বে-আইনী কার্যকলাপ হতে বিরত থাকা। হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া। জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোন ধরনের কর্মকাণ্ড পরিহার করা এবং সকল ফার্স্ট ফুডের দোকানসহ মার্কেট বন্ধ রাখা। থার্টি ফার্স্ট নাইটের আগের দিন বিকেল ৪টা থেকে নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন না করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করা হলো।

নির্দেশনা পালনে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়াও যে কোন গুরুত্বপূর্ণ সংবাদ-দুর্ঘটনা সংক্রান্ত তথ্য তাৎক্ষণিক সিএমপির পুলিশ কন্ট্রোল রুমে (০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর জন্য অনুরোধ করা হলো।

বিএনপি,জামাতের অপপ্রচারের বিরুদ্ধে যুবসমাজকে জেগে উঠতে হবে-দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর সাগরিকা মোড়ে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সারাদেশে বিএনপি -জামাতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল অলংকার, একে খান গেইট, কর্নেল হাট, সিটি গেইট হয়ে পুনরায় সাগরিকা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মহানগর যুবলীগ নেতা মোঃ ইমরান হোসেন হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা যুবায়ের হোসেন অভি এবং মোঃ শরিফ যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, আব্দুল মতিন, আবু সাঈদ, ইমতিয়াজ বাবলা, ইমতিয়াজ সুমন, মোঃ ইসমাইল,ফরহাদআবদুল্লাহ,কাজী মোঃ আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ সরোয়ার হোসেন, আবু নাছের জুয়েল।

এতে উপস্থিত ছিলেন, সাইফুল হাবিব, হোসেন আহমদ কিরন, মনিরুল হক মনির, কায়সার,নুরুল আজিম বাবুল, মোঃ আমির হোসেন,মাইনুল হাসান, মোঃমোস্তাফা মামুন ভুঁইয়া, রমজান আলী, তানভির বিন হাছান, মনির হোসেন টিটু সাজিবুল ইসলাম সজিব, মোঃ আরমান, মোঃ মুছা, মাহমুদুর রহমান বাপ্পি, মাকসুদুর রহমান মাকসুদ, মোঃ দিদার, অহিদুল ইসলাম রুবেল, ফরহাদ আহমেদ সিফাত, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ , আবিদ হাছান, সৈয়দ হোসেন, আমির হোসেন জুয়েল, মোঃ টিপু, মনির, রুবেল, বদর শাহ, আকবর হোসেন, মোঃ হানিফ,সোহেল, মাসুম, জালাল, উদ্দীন, রেহমান রাব্বী, মেহেদী হাসান, রিপন বিশ্বাস,জাবেদ, আজাদ,রায়হান, রিমন,নিশাত, এরশাদ উল্লাহ সুমন, মোঃ রনি, পারভেজ, মামুন,লিটন, আরিফ, শামীম, নুর উদ্দিন রাসেল, আলাউদ্দিন আলো, আলী হায়দার, নুর আলম, শাহরিয়ার মামুন, আব্দুল মমিন রাজু, আরাফাত, রাহাত, ফাহিম, জয় দাশ, অন্তর, রাজা শাহা, সুমন, রুবেল, রিদয়,শাকিল, মেহেদী হাসান, মোঃ অভি, মোঃ নাজিম, রাজু, রুবেল দাশ, মোঃ জুয়েল, মোঃ নোমান, মোঃ বক্কর, রানা, রিদয়, মমিনুল হক মাসুম, আলাউদ্দিন সোহেল, ফিরোজ মৃধা, সুমন ভুঁইয়া,রবিউল ইসলাম, জিকু,সুজন, বাবু, সাগর প্রমুখ।


এসময় দেবাশীষ পাল দেবু বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে, অগ্রগতি, বেকার সমস্যা দূরীকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গীবাদের অবসান সহ সার্বিক উন্নয়নের আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই,অনলাইন এবং অফলাইনে বিএনপি-জামাতের অপ-প্রচারের বিরুদ্ধে যুবসমাজকে জবাব দিতে হবে, সবাইকে জেগে উঠতে হবে”।