Home Blog Page 33

পতেঙ্গায় জাতীয় হিন্দু মহাজোটের আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আওতাধীন পতেঙ্গা থানা কমিটির আলোচনা সভা ৯ জুন সকাল ১১ টায় কাটগড় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানা কমিটির সভাপতি সত্য কুমার ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ফণী ভূষণ দেবনাথ। উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগ্গা দাশ,প্রধান বক্তা ছিলেন, নগর কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ,বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর।

এসময় আরও উপস্থিত ছিলেন,
অসীম বিশ্বাস ,সোনা বাবু জলদাস,সুমন চৌধুরী, নারায়ণ দাস, কৃষ্ণ চক্রবত্তী,আজালা জলদাস,জিশু দে,মানিক দাশ,রাজু ধর,স্বপন ধর,সুমন পাল রনি,উত্তম কুমার নাথ, কাবুল মজুমদার, কাজল ধর,শেখর দেব,শংকর, পাপ্পু জলদাস,লাভলু জলদাস,আবির বিশ্বাস,প্রান্ত কুমার ধর প্রমুখ।

৬ দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবাশীষ পাল দেবুর শ্রদ্ধা নিবেদন

0

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ৭ জুন বিকাল ৪টায়
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘীর ৬ দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগনেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, মারুফ আহমেদ ছিদ্দিকী,ইমতিয়াজ বাবলা, এস.এম রাশেদ চৌধুরী,মোঃ ইসমাঈল,আবুল কাশেম,সাজ্জাদ আলী জুয়েল,মোঃ এমরান,মোঃ শরীফ,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,যুবায়ের হোসেন অভি,আবু নাছের জুয়েল,হোসেন আহমদ কিরণ,তানভীর বিন হাসান,মোঃ আরমান,মোঃ মাকসুদুর রহমান, জাবেদুলাহ রনি,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,ইফতেখার উদ্দিন ইফতি,হারুনুর রশীদ সামিউল,সৌরেন বড়ুয়া রিও,প্রান্তি ভট্টাচার্য,পলাশ চক্রবর্তী,চন্দ্রিকা ভৌমিক,মল্লিকা বিশ্বাস,মামুন হোসেন আবির,সজীব কান্তি দাশ,মাহমুদুল হাসান,রাজা শাহ্,
মাহমুদুল ইসলাম রাসেল,শিহাব উদ্দিন,আকাশ দাশ প্রমুখ।

কাটগড় জেলে পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

0
বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদানকালে অতিথিবৃন্দ।

কাটগড় জেলেপাড়ায় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের বাড়ির আঙ্গিনায় ২ জুন (শুক্রবার ) সকাল ১০ টায় থেকে শুরু হয় এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। এসময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ পরিক্ষার পাশাপাশি ভিটামিন ক্যাপসুল,কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইল জন্স।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা।

উদ্বোধক ছিলেন, ডা.যিশুময় দেব।

চিকিৎসা সেবা দিচ্ছেন ডা.যিশুময় দেব।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর,সমাজ সেবক মেম্বার মো. নিজাম, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মো.সাইফুদ্দীন এবং উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাস।

এসময় আরও উপস্থিত ছিলেন,কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সদস্য রুবেল মাস্টার, রানা জলদাস,বাপ্পী জলদাস,বিবেক জলদাস,অরণ্য জলদাস প্রমুখ।

অতিথিবৃন্দ

বিনামূল্যে চিকিৎসা সেবা শেষে হুইল জন্স অবহেলিত
জেলে পাড়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এবং লায়ন প্রনব সাহার সার্বিক সহযোগীতায় ডা.যিশুময় দেব মাসে একবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।

ওয়াইডাব্লিউসিএ’র পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি

0

যত্রতত্র ময়লা-আবর্জনা যেখানে, সেখানে না ফেলতে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে ওয়াইডাব্লিউসিএ।

পরিবেশ ন্যায্যতা প্রকল্পের আওতায় পরিবেশ রক্ষার এ সচেতনতামূলক পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
কর্মসূচি ১ জুন সকাল ১০ টায় ওয়াইডাব্লিউসিএ স্কুলের সামনে থেকে শুরু করে মুসলিমাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯,৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাহানুর বেগম ।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির বিষয়ে ওয়াইডাব্লিউসিএ কর্তৃপক্ষ জানান,চট্টগ্রাম ওয়াইডাব্লিউসিএ একটি অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারী, যুব, কিশোর কিশোরী ও শিশুর ক্ষমতায়নের পাশাপাশি সমাজের অবহেলিত পিছিয়ে পরা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এ সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
আগামীতেও সামাজিক, মানবিক,সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রোগ্রাম অর্গানাইজার পান্না সেন, কমিউনিটির যুবসদস্য, ওয়াইডাব্লিউসিএ কমিউনিটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, দলীয় সদস্য, ওয়াইডাব্লিউসিএ’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পলিথিনের ব্যবহার বন্ধ করার বিষয়েও সচেতনতামূলক মাইকিং করা হয়।

দস্তরখানা’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিরতন

0


সামাজিক সংগঠন দস্তরখানা’র ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বড়পুল থেকে শুরু করে এ কে খান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রায় দুইশতাধিক ভাসমান পথচারী, পথশিশু ও রিক্সাচালকদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।


উল্লেখ্য যে ঘূর্নিঝড় সিত্রাংয়ের পর থেকে প্রায় প্রতি মাসে মানুষের মুখে একদিন একবেলা খাবার বিতরন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ২৫০০ জন মানুষ সুবিধা পেয়েছেন।


সংগঠনের মুখপাত্র কাজী মাকছেদুল আরেফিন আসিফ বলেন, ” এই সংগঠনটি একান্তই মানবিক ও স্বেচ্চােসেবা মূলক একটি সংগঠন। এই সংগঠনের কর্মীরা নিজেদের সরাসরি অংশ গ্রহন ও গোপন দানের মাধ্যমে পরিচালিত। আমরা কারো কাছ থেকে কোন রকমের অনুদান গ্রহন কিংবা সংগ্রহ করি না। ইহা একান্ত স্বইচ্চায় সর্বোচ্চ মানবিকতায় পরিচালিত সংগঠন”।


এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক আবু নাছের জুয়েল, রায়হান খান, সজীব কান্তি দাশ, আব্দুলাহ আল ফয়সাল, মোঃ রাহাত, আউয়াল খান শাহীন, মোঃ সিয়াম সহ প্রমূখ।

পদ হারালেন রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় ৫ নেতা

0

আদালতের নির্দেশে কেন্দ্রীয় রেল শ্রমিকলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫জন রেল শ্রমিকলীগ নেতাকে তাদের পদ থেকে সরিয়ে গঠনতন্ত্রানুযায়ী কমিটি গঠনের নির্দেশ দিলেন হাইকোর্ট।

ফলে দীর্ঘদিন পর রেল শ্রমিকলীগ অবসরপ্রাপ্ত নেতাদের রাহুমুক্ত হলো। বঞ্চিত এক শ্রমিকলীগ নেতা ২০২২ সালের ৩০শে জুন হাইকোর্টে বাদী হয়ে রীট পিটিশন করেন।২৫জানুয়ারী হাইকোর্ট পিটিশন
শুনানি শেষে ৩ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়ে
রায় দেন।

সোমবার (২৮ মে) রেল শ্রমিক লীগ সাবেক কার্যনিবাহী সদস্য মাসুম বিল্লাহ বাদী হয়ে (পিটিশন ৮১৭১/২০২২) রায়ের পূর্ণাঙ্গ কপি বুঝে পান।

বিচারপতি মো: খসরুজ্জামান, মো:ইকবাল কবির দ্বৈত ব্রেন্চ এ আদেশ দেন।

মামলার বাদী মাসুম বিল্লাহ জানান,চাকুরী থেকে অবসর
নিলেও শ্রমিকলীগ নেতারা শীর্ষ পদপদবী আঁকড়ে ধরে
পরিবারের সদস্যদের পদপদবী দিয়ে কমিটি করে যাচ্ছে,বঞ্চিত হচ্ছে মাঠকর্মী।ন্যায় বিচার পেতেই মামলা করি।

জানাযায়,রেল শ্রমিকলীগের অব্যাহতি প্রাপ্ত ৫ নেতা হলেন,সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি লোকমান হোসেন ও ওয়ালী খান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, অতিরিক্ত সা:সম্পাদক গোকুল চন্দ্র চক্রবর্ত্তী।

আদেশে বলা হয়,বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান।এটি কোন অবস্থায়ই শিল্প প্রতিষ্ঠান নয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের তালিকায় রেলওয়ে নেই। রেল শ্রমিকলীগে অবসর প্রাপ্ত ১০% থাকার কোনো বিধান নাই। বর্তমান কমিটির ৫ জন সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে আইন অনুযায়ী মহাপরিচালক শ্রম অধিদপ্তর কে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে কমিটি গঠনের আদেশ দেয়।

অব্যাহতি পাওয়া সভাপতি হুমায়ুন কবির বলেন,আমরা
রায়ের কপি হাতে পেলেই উচ্চ আদালতে যাব। ২০০৬ সাল থেকে সভাপতির দায়িত্ব এবাং ২০১৫ সালে রেলের চাকুরী থেকে অবসর নিয়েছেন বলে জানান এ নেতা।

ইপিজেডে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

0

প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর নিলু নাগ।

ইপিজেডে বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তৃতা রাখছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতান।

স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্রগ্রাম জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

0

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাদঁ এর গ্রেফতারের দাবিতে স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্রগ্রাম জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাস্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাদঁ এর গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনী নতুন মার্কেট চত্বর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রয়ী কার্যনিবাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মেঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিজান ও আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, জমিল আহমেদ মিলন, সালাউদ্দিন মিন্টু,মোঃ লোকমান, মোঃ ইমতিয়াজ বাবলা,এম. রাশেদ চৌধুরী,জাহিদ হোসেন খোকন,ফরহাদ আব্দুল্লাহ্, কাজী মোঃ আরিফ,সোহেল রানা, এমরান হোসেন,মোঃ শরীফ সারোয়ার হোসেন,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,ফারুক হোসেন সুমন,রেজাউল করিম মামুন, মোশারফ আলী শাপলু,শাহাজাহান বাপ্পি, নুরুল আজিম বাবুল,হোসেন আহমদ কিরন,মনিরুল হক মনির আমির হোসেন জুয়েল,আবদুর জব্বার জনি,টিপু খাঁন, মোস্তফা মামুন ভূঁইয়া,তানভীর বিন হাসান,মোঃ হনিফ,মাহামুদুর রহমান বাপ্পি,আলী নুর রুবেল, মোঃ আরমান,মোঃ শোয়েব, নুরে এলাহী সানি,ওমর ফারুক, মিন্টু আহমেদ,মোহাম্মদ ফরিদ ইউসুফ সানি,ইমরান জনি, জাওয়াদ আল হাসিব বাবন, নজরুল ইসলাম,প্রণব নাথ, মোমিনুল হক মাসুম,মোঃ রোকনউদ্দিন,মোঃ সোহেল সুজন কুমার দাশ,শাহনেওয়াজ শাকিন,ইব্রাহীম খলিল সাদ্দাম, হোসনে মুরান মাহিন,জাবেদ খান জুয়েল,মোঃ সাগর,মোমিনুল হক বাপ্পি,জাবেদ উল্ল্যাহ রনি, আলাউদ্দিন সোহেল,আরিফুল হক,মাসুদ আরাফাত,মোহাম্মদ সায়মন,ইউনুস শুভ,ফিরোজ আলমহৃদয় কুমার দাশ, জালাল উদ্দিন রাফসি, রবিউল হোসেন,আকবর জুয়েল সৈয়দ সুলতান ফাহিম,নুরুল ইসলাম রিয়াদ,আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও,কৌশিক রায় পলাশ চক্রবর্তী,জয় দাশ, সজীব কান্তি দাশ,মোঃ ইসরাফিল নজরুল ইসলাম সোহেল, দিদারুল আলম,আলাউদ্দিন চৌধুরী,মোঃ রাসেল, মোহাম্মদ শামসু,মোহাম্মদ মোশাররফ,আতাউল্লাহ্, জাহিদ হাসান অনন্ত,রুমন মাইনুদ্দীন,ইসমাইল হোসেন শামীম আশরাফ,তামিম,মাসুদ রানা রেহমান রাব্বী,মোঃ নবী মোঃ সাকিব,শাহাব উদ্দীন শাবু মোঃ শিহাব উদ্দিন,ফাতিন প্রমুখ।

দেবাশীষ পাল দেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা।যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নেতৃত্বে যুবলীগ মাঠে থাকতে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের অসৎ উদ্দেশ্য সফল হতে দিবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা- ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন সম্ভব নয়

0

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। শনিবার (২০ মে) বিকাল ৫টায় চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরের একটি কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন বলেন, পূর্ব পাকিস্তানেও আমাদের পূর্ব প্রজন্মের সময় হতে এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সম-অধিকারের বিপদর্যয় ঘটে। ১৯৮৮ সালের এই দিনে রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে যুক্তকরার মধ্য দিয়ে সেই ’৭২ এর সংবিধানকে যেমনি কলঙ্কিত করা হয়েছে তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করা হয়েছে। তিনি বলেন, এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তার প্রতিবাদ করতে গিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনালের (অব.) সি আর দত্ত বীর উত্তমের নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মিলিত হয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদ গঠন করে ’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের দাবিতে ৩৫ বছর অতিক্রম করেছে। যা ইতিহাসে বিরল। বাংলাদেশের সকল প্রগতিশীল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে ’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে দেবদুলাল ভৌমিক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সকল ব্যক্তি ও রাজনৈতিক দল যার যার স্ব-স্ব অবস্থান থেকে জোরালো আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে অসম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ও’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হবে।

পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত, সুমন কান্তি দে, অ্যাডভোকেট রুবেল পাল, অমিত পালিত। সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বিকাল ৪টায় নগরের আন্দরকিল্লা হতে এক বর্ণাঢ্য র‌্যালি মোমিন রোড, চেরাগী পাহাড় ও জামালখান হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। এছাড়া চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।