Home Blog Page 31

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান’র সংগীতানুষ্ঠান ৩০ জুলাই

0

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান-এর সংগীতানুষ্ঠান আগামী ৩০ জুলাই (রবিবার) বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মাননীয় চট্টগ্রাম জেলা জজ ড. আজিজ আহমেদ ভূয়া অন্যান্য বিচারকবৃন্দসহ উপিস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

বাচিক শিল্পী আয়েশা হক শিমুর উপস্থাপনায় পরিবেশনায় থাকবে কিংবদন্তি শিল্পী সাগর সেনের গাওয়া রবীন্দ্র সংগীত ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানের ঝুলি।

সংগীতানুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

নাজনীন চৌধুরী পদক পেলেন দেবু ও ডিউক

0

বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত নাজনীন চৌধুরীর স্মরণে “নাজনীন চৌধুরী ফাউন্ডেশন ” ও এমবি গ্রামার স্কুলের যৌথ আয়োজনে আজ ২৭শে জুলাই “নাজনীন চৌধুরী পদক” প্রদান করা হয়।

নগরীর হালিশহরস্থ এম বি গ্রামার স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয় ও ফাউন্ডেশনের উদ্যোক্তা বদরুল হাসানের সভাপতিত্বে এই পদক তুলে দেয়া হয় বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক ও সমাজকর্মী কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর হাতে।

করোনাকালে মানবসেবার পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রাখায় তাদের এই পদক প্রদান করা হয়।

শিক্ষাউদ্যোক্তা নাজনীন চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শতাধিক শিশু অংশগ্রহণ করে। পদক প্রদানের পাশাপাশি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোহিনূর রহমান আশা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শাহানা পারভীন রিনা ও গুলশান আক্তার।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন হাসিনা আক্তার ও কোহেলি দাশগুপ্তা। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জোহরা খাতুন, নাহিদ সুলতানা, মাহমুদা আক্তার কাকলি, সিতারা সুলতানা, তানজিলা আক্তার, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা মুন্নি, শাহিনা আক্তার, সুপ্রিতি কায়স্থগীর, সাবরিনা সুলতানা, আয়েশা আক্তার, রাবিকা সুলতানা মেরিনা৷ মরিয়ম বেগম, মাহমুদা বেগম, শাহানা আক্তার, তহুরা খানম সোহানা।

জীবনের মায়া তুচ্ছ করে মৃত্যুর মুখোমুখি হয়েছিল যে প্রেম তার নাম বাংলাদেশ-কমডোর এ ডব্লিউ চৌধুরী

0

মহান মুক্তিযুদ্ধে আত্মঘাতী এক শ্বাসরুদ্ধকর সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’।

২২ জুলাই (শনিবার) বিকেল ৩ টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অবিশ্বাস্য এই অভিযানের অধিনায়ক কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নিজ মুখে সেই আত্মঘাতী অভিযানের কথা বর্ননা করতে গিয়ে সেদিনের রোমাঞ্চকর গল্পে বলেন,আমি মারা গেলে কেউ দায়ী নয় ,সেরকম দলিলে স্বাক্ষর করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়েছিলাম। প্রধান বক্তা ছিলেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, হাজী মো. ইলিয়াস, মো. আলী ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

সভায় সভাপতিত্ব করেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন,
একক গান পরিবেশন করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ও বিটু শীল।

মঞ্চে ২১ জন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

আলোচনা সভায় বন্দর কলেজ, বেপজা কলেজ, বিএন কলেজ, সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষার্থী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

0

চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা জাতীয় পার্টি(জাপা)’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২১ জুলাই সন্ধ্যায় বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে পার্টির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাপার সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, নগর যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন জেকি।

এসময় বক্তব্য রাখেন ইপিজেড থানা জেপির সাধারণ সম্পাদক আইনজীবী এম. বরকত উল্লাহ খান, হালিশহর থানা জাপার সভাপতি মোঃ নুরুল ইসলাম, জাপা নেতা মোঃ জাহিদ হোসেন কোং, মোঃ মনিরুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী মারুফা আক্তার,সাজু আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬৮ হাজার গ্রাম ও উপজেলা করণের রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণমানুষের হৃদয়ে চিরদিন অমর হয়ে বেঁচে থাকবেন। তিনি পল্লীর উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে অমরণ চেষ্টা করে গেছেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সনাতনী সমাজের আয়োজনে সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের স্মরণ সভা

0

চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ও সাবেক সফল মন্ত্রী ডা. আফছারুল আমীনের স্মরণে পাহাড়তলী ও হালিশহর থানাধীন সনাতনী সমাজের আয়োজনে এক স্মরণ সভা
গত ১৪ জুলাই বিকেল ৪ টায় বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গাণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আহ্বায়ক সুনীল বরণ দাশের সভাপতিত্বে এবং অশোক দাশ, রিপন চৌধুরী ও সুজন সর্ববিদ্যার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডাঃ অনুপম সেন।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভোমিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সমর কান্তি দাশ ও শোক প্রস্তাব পাঠ করেন সুজিত দাশ।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ১০ আসনের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, কাউন্সিলর মোঃ ইলিয়াস, মহিলা কাউন্সিল হুরে আরা বিউটি, মোরশেদুল আমিন, ওহেদুল আমীন, এরশাদুল আমীন, ডাঃ মোঃ আরিফুল আমিন, ডাঃ মাহিদ বিন আমীন,সুকান্ত দও, নিধু চন্দ্র শীল, সুমন দেবনাথ, মোঃ নুরুল আবছার, সাবেক কাউন্সিল মোরশেদ আক্তার চৌধুরী, দেবাশীষ চৌধুরী, বাবুল কান্তুি নাথ, ডাঃ বিজন কান্তি নাথ, ডাঃ সুমন তালুকদার, নারায়ণ মজুমদার, সমীরণ দাশ,শেখ আব্দুল মান্নান,সুমন মজুমদার, মাষ্টার টিটু কান্তি চৌধুরী, স্বরূপ বড়ুয়া জয়,পংকজ মহাজন,মাষ্টার অজ্ঞন মহাজন,মিনু রাণী দেবী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তও্বাবধায়নে ছিলেন,সদানন্দ ভট্রচার্য্য, বাবুল দেবনাথ, অলক নাথ চৌধুরী, অলক কুমার দাশ,অনিল কান্তি নাথ প্রমুখ।

চট্টগ্রামে ‘অপারেশন জ্যাকপট’-প্রসঙ্গে আলোচনা সভা ২২ জুলাই

0

মহান মুক্তিযুদ্ধে আত্মঘাতী এক শ্বাসরুদ্ধকর সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’।

২২ জুলাই (শনিবার) বিকেল ৩ টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। আলোসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অবিশ্বাস্য এই অভিযানের অধিনায়ক কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নিজ মুখে সেই আত্মঘাতী অভিযানের কথা বর্ননা করবেন। প্রধান বক্তা থাকবেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

সভায় সভাপতিত্ব করবেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক।

‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ নতুন প্রজন্মকে ইতিহাস চর্চায় আগ্রহী করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ

0

চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

শ্রমিক দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি ,গাজী আইয়ুব আলী ও হাসান মাহমুদের নেত্রীত্বে সিআরবি থেকে বিক্ষোভ মিছিল বের অনুষ্ঠানস্থলে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দল , চট্টগ্রাম মহানগর প্লাস্টিক শ্রমিক ইউনিয়ন , চট্টগ্রাম মহানগর অটো রিক্সা অটো টেম্পু ও সিএনসি চালক দল, বন্দর পতেঙ্গা ইপিজেড শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি বলেন,বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়েও আজকে আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমেছি।

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের আর্থিক অনুদান

0

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উদ্যোগে ৫ জুলাই (বুধবার ) দুপুর ২ টায় অসহায় হতদরিদ্র রেজিয়া খাতুনের হাতে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর, আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের সাইফুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোনা বাবু জলদাস, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক পান্না জলদাস প্রমুখ।

আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, একঝাঁক মানবিক যোদ্ধাদের নিয়ে এগিয়ে যাবে আলোকিত পতেঙ্গা। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যাব।

অসুস্থ জাবেদকে আর্থিক সহায়তা দিলো নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ

0

উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ নিবাসী অলি বেগ বাবুর্চির ছোট ছেলে মোহাম্মদ জাবেদ কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার হার্টে ৫ টি ব্লক ধরা পড়েছে চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছিুদিন চিকিৎসা সেবা নিলেও আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন জাবেদ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহায়তার হাত বাড়ালেও আরো টাকার প্রয়োজন। তারই ধারাবাহিকতায় জাবেদের সু-চিকৎিসার জন্য বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ ২০ হাজার টাকা আর্থিক ভাবে সহায়তা করেছেন।

৫ জুলাই (বুধবার)সকাল ১০ টায় নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদের পক্ষে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা মোহাম্মদ জাবেদের হাতে তুলে দেন ৪০ নম্বর ওয়ার্ডের আওতাধীন বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ নাছির আহম্মদ,আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম,সমাজ সেবক মোহাম্মদ জামিল উদ্দিন রাসেল।

বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ জানান,মানুষ মানুষের জন্য তাই মানবতার কল্যাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।

ডা. হোসেন আহমদ ইপিজেড থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক

0

চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গত রোববার (২৫জুন) সকালে ইপিজেড থানার নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে সম্মেলনের অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের স্বাক্ষরিত তিন বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পর তালিকা প্রকাশ করা হয়।

এসময় হাজী মো. সুলতান নাছির উদ্দিনকে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়।

এতে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. হোসেন আহমদকে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদে মনোনীত করা হয়।