Home Blog Page 30

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

0

মানবতার সেবায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা বন্যা কবলিত এলাকাযর বিভিন্ন স্থানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, মহানগর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল দে ,সহ সভাপতি তিমির চৌধুরী,
জেলার সাধারণ সম্পাদক বলভদ্র অনূগা দাস বাচ্চু, নগর সাধারণ সম্পাদক রতন দাশ সজল, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সুমন দে, সীতাকুণ্ড উপজেলার সমন্বয়কারী জিকু কর্মকার, মহানগর ছাত্র মহাজোটের বিশাল দাশ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রথম ধাপে চন্দনাইশ উপজেলা সুচিয়া ,বরমা ,বাতাজুড়ি এবং সাতকানিয়া উপজেলার মধ্যে পশ্চিম নলুয়া ,মধ্যম নলুয়া, পুর্ব নলুয়া, ঢেমশা, মাহালিয়া, কেওচিয়া প্রায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।

এতে সার্বিক সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলার সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজিব আচার্য, পটিয়া উপজেলার সহ সভাপতি লায়ন শংকর দাশ ,সাতকানিয়া উপজেলার প্রবীর ধর, জয় দাশ ,সুজন দাশ, বিপ্লব দাশ প্রমুখ।

জাতীয় শোক দিবসে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যাগে ফ্রী হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রী হেলথ ক্যাম্পে নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ,ডা.বদরুন নাহার,লেঃ কর্ণেল ডা.মো.নেছার উদ্দিন, ডা.মো.মঈন উদ্দীন, ডা.মো.ইমরান বিন শওকত, ডা.মো.মিনহাজ উদ্দিন রাজু, ডা.মো.সাজ্জাদ হোসাইন, ডা.মো.হুমায়ুন কবীর রাসেল, ডা.সায়মা,ডা.নশিন।

সকাল থেকে মেডিসিন, হৃদরোগ, গাইনী, নাক কান ও গলা রোগ,শিশু রোগ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তরা রোগী দেখেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর দিনব্যাপী কর্মসুচী

0

শোকাবহ আগষ্ঠ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৭ নং মুনির নগর ওয়ার্ড বন্দর নতুন মার্কেটের সামনে ও আদর্শ পাড়ায় ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের নিমতলা মোড়ে,২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ আবুলিয়া বিদ্যালয় প্রাঙ্গনে এবং ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ উম্মুল কোরা তাহফিজুল কুরআন একাডেমিতে ২০০০ জন অসহায় ও দুঃস্থ এতিম শিশু ও কর্মজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় ১৫ই আগষ্টের কালরাত্রিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াস উদ্দিন।

এতে আরো যারা উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ রিফাত আলম ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিশু মল্লিক, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, নিমতলা ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ দিদার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর সৈয়দ, মোঃ মোরশেদ আলম, মোঃ সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, মতিউর রহমান, নেছার বিন ফয়সাল রিমন, মাসুদুল আলম জিকু, সালাউদ্দিন রনি, মোঃ সগীর, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান বাপ্পি ফরহাদ আবদুল্লা, এমরান হোসেন,কায়সার,মারুফুল ইসলাম,মুনির,রাজু মোমেন,রুবেল,সোহেল রানা,ইসমাঈল হুরান,সালাউদ্দীন,রমজান আলী,কাজীআরিফ,টিপু,জুয়েল,আমির,,মো:মাসুম,হ্রদয় কুমার দাশ,আরমান, আলাউদ্দীন,সোহেল রানা,ফিরোজ মৃধা,মোঃ ওসমান হায়দার, সৈয়দ,এনামুল হক, জসিম,ওমর ফারুক, জাবেদ উদ্দিন, রবিউল হোসেন তানিম, মিন্টু আহমেদ, আলী নূর রুবেল, ইউসুফ সানি, মোঃফরিদ, নুর উদ্দিন জনি, শাহনেওয়াজ সাকিন, ইব্রাহিম খলিল সাদ্দাম, হোসনে মুরাদ মাহিন, আরিফুল হক, হাসনাত সাইমন, মাসুদ আরাফাত, শাহারিয়ার রুবেল, ইউনুস শুভ, মোহাম্মদ মোশারফ, শামসুল আলম, রুহুল আমিন, মোহাম্মদ আলতাফ, নাজমুল হক নোমান, নূর হোসেন রায়হান, , মিজান, আলাউদ্দিন, এরশাদ, মঞ্জুর, জিকু,হৃদয়, রায়হান, নয়ন, টিপু,অন্তর,আব্দুল্লা আল হাসান ইফতি,ওমর ফারুক,মোহাম্মদ ইমু,সাইফুল ইসলাম।সাকিব,নবী,অনিক,পারভেজ,মিরাজ প্রমুখ।

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভারটেক্স গ্রুপের বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ

0

সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৪ আগস্ট সকাল ১০ টায় বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করে ভারটেক্স গ্রুপ।

কৃষকদের মাঝে বীজ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, সহকারী অফিসার প্রকাশ দত্ত,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন,আওয়ামী লীগ নেতা আবচার উদ্দিন, নুরুল কবির সওদাগর, আহমদ ছফা,শামসুল ইসলাম খায়ের আহমেদ আলী আহমদ আবু তাহের, ভারটেক্স গ্রুপের পক্ষে কাউছার আলম প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’র ফ্রী হেলথ ক্যাম্প

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ
ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর উদ্যাগে ফ্রী হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ আগস্ট (মঙ্গলবার ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রী হেলথ ক্যাম্পে নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ। তিনি বিনামূল্যে এই চিকিৎসা সেবায় সবাই কে অংশ গ্রহন করার আহ্বান জানান।
বিনামূল্যে চিকিৎসা সেবায় মেডিসিন, হৃদরোগ, অবস এন্ড গাইনী, নাক কান ও গলা রোগ,শিশু রোগ ও দন্ত রোগ বিশেষজ্ঞ রোগী দেখবেন।

জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে খেলাঘর’র কর্মসূচি

0

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপে আতংকিত দেশের জণগন। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরবাসী অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসণে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোতোয়ালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন করণীয় ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আজ খুব ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, মশা নিধনে সংশ্লিষ্ট সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এডিস মশা নিধনে বাস্তব উদ্যোগ সর্বদিক হতে নিতে হবে। যতদ্রুত সম্ভব সব এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হোক, সব নালা-নর্দমা পরিষ্কার করা হোক। নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার-নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার দাবি জানান। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, জনগণকেও সচেতন হতে হবে। ঘর ও বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে এবং বাসায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। অন্যদিকে নগরীর জলাবদ্ধতা নিরসণে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির উপদেষ্টা ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দ্দন বনিক, প্রবাল চৌধুরী মানু, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, নীলাম্বরী খেলাঘরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান, বৈশাখী খেলাঘরের আজিজুল হাকিম ইমরান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন শাহ। 

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যানের প্রস্তাবনা

0

জলাবদ্ধতা নিরসনে নাগরিক ফোরামের চেয়ারম্যানের ব্যারিস্টার মনোয়ার বলেছেন, অনতিবিলম্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা/ জলজট স্থায়ীরূপ ধারণ করেছে, প্রতি বছরই নগরবাসীকে এ সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্প নেয়া হলেও কার্যকর কোনো ফল এখনও আসেনি। যার ফলে বর্ষার মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীকে নাকাল হতে হচ্ছে। ‘বর্ষা শহরও আশপাশের মানুষের জন্য অভিশাপ হিসেবে আসে। মাঝারি ধরনের বর্ষায়ও হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, সড়কসহ একাধিক এলাকা। এতে চট্টগ্রামের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে প্রতি বছর। চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেতে মুক্তি দিতে কার্যযকর পদক্ষেপ নিতে হবে।


চট্টগ্রামে রাস্তা উঁচু করে জলাবদ্ধতা নিরসন হয়নি। উপরন্তু সাধারণ মানুষের তিলে তিলে গড়া বাড়িগুলোকে অকেজো করে ফেলা হয়েছে। বিশেষ করে নীচতলা। বাধ্য হয়ে এগুলো পুন: নির্মাণ সংস্কার করতে গিয়ে আবারও বাড়ির মালিকেরা ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাড়াটিয়ারা বিরাট ক্ষতির মাসুল গুনছে।

নগরীতে ৭০টি খাল ছিল ১৯৬৯ সালের এক জরিপ অনুযায়ী। বেশ কিছু খাল হয়ে গেছে বিলীন বা ভরাট , অবৈধ দখলদারদের কবলে পড়েছে খাল ড্রেনগুলোর অনেক অংশের উভয় পাড়ে।
অপরিকল্পিত নগরায়ন জলাবদ্ধতার ঝুঁকির অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন। অপরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তোলায় আগ্রাবাদ, হালিশহর, বাকালিয়া, মোহরা, খাতুনগঞ্জ ও চাক্তাইসহ নগরীর নিম্নাঞ্চল শুষ্ক মৌসুমেও জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। তিনি দু:খ প্রকাশ করে বলেন, ১৯৯৫ সালের সংশোধিত  মাষ্টার প্লান


জলাবদ্ধতা নিরসনের  ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২০ বছর কোন উদ্যোগ সিটি কর্পোরেশন বা সিডিএ নেয়নি। ২০১৫ সালে আমরা সর্বস্তরের নাগরিকদের নিয়ে নাগরিক ফোরাম গঠন করে আন্দোলনের পর সরকারের টনক নড়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯৯৫ সালের সংশোধিত  মাষ্টার প্লানের আলোকে মেগাপ্রকল্প নেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ  দিয়েছিলেন দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করার জন্য, কিন্তু আজ ২০২৩ সালে মাঝামাঝি এসেও আমরা দেখছি প্রকল্পের কাজ
সম্পন্ন হয়নি ।  

এই প্রেপ্রেক্ষাপটে জনগণের দাবী:
জলাবদ্ধতা নিরসন কল্পে নেগা প্রকল্প বাস্তবায়নে সব সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।
অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে হবে।সিটি করপোশেন ও সিডিএ একে অপরের ইপর দোষ চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।রাস্তার পাশের ড্রেনগুলোকে সংস্কার করতে হবে, পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, পরিষ্কার রাখতে জনগণকে বাধ্য করতে হবে।রাস্তা উচু করা সমস্যার সমাধান নয়, রাস্তা উঁচু করার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া বন্ধ করতে হবে।খাল খনন ও পুনরুদ্ধার করতে হবে,খালের দু’পাশ অবৈধ দখলমুক্ত রাখতে হবে।শহরে উম্মুক্ত জলাশয় সৃজন করতে হবে, খালি জায়গা বিল রক্ষা করতে হবে। একটি শহরের ১০ থেকে ১৫ শতাংশ এলাকা জলাভূমি থাকা প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম শহরে রয়েছে খুবই নগণ্য শতাংশ জলাভূমি এলাকা।কর্ণফুলী নদীর গভীর ড্রেজিং করতে হবে ও এর তীর অবৈধ দখলমুক্ত করে বনায়ন করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ চলবে না।সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও এ সংক্রন্ত কঠোর আইন করে তা বাস্তবায়ন করতে হবে।পাহাড় কাটা বন্ধ করতে হবে,পাহাড়ে গাছের কাটিং না লাগিয়ে শিকড়যুক্ত গাছ লাগাতে হবে।প্রশাসনকে দূর্নীতিমুক্ত হয়ে জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ দায়িত্ব পালনে একনিষ্ঠ হতে হবে। এবং যোগ্য ও নগরবাসীর উপর দায়িত্বশীল মানুষকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে হবে।প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা সৃষ্টি করতে হবে এবং জনগণকে প্রতি মাসে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করতে হবে

বৃহস্পতিবার অভিনেতা শাহীনুর সারোয়ার স্মরণে টেলিফিল্ম ‘জান্নাত’র প্রদর্শনী

0

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রয়াত অভিনয়শিল্পী শাহীনুর সারোয়ার স্মরণে জীবদ্দশায় তারই অভিনীত সর্বশেষ পূর্ণাঙ্গ কাজ ‘জান্নাত’ টেলিফিল্মের প্রদর্শনী। সেই সাথে মঞ্চে ও চলচ্চিত্রে ব্যাপক ভূমিকা-অবদান রাখার স্বীকৃতস্বরূপ শাহীনুর সারোয়ারকে আজীবন শিল্পী সম্মাননা (মরণোত্তর) প্রদান অনুষ্ঠান। আ-কার ই-কার চলচ্চিত্র এ প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাহিত্য ও সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিরা। সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়। টেলিফিল্ম ‘জান্নাত’ এর দুটি প্রদর্শনী হবে বিকাল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।

আহমেদ কামাল অফতাবের রচনা ও আশরাফুল করিম সৌরভ পরিচালিত টেলিফিল্ম ‘জান্নাত’ এর চিত্রধারণ করেছেন প্রান্ত শর্মা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনুর সারোয়ার, সাবিরা সুলতানা বীণা, শামীম আহমেদ, শেখ আনিস মঞ্জুর সেন্টু, তৌহিদ হাসান ইকবাল, শাহীন চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রামিতা ভৌমিক, রূপায়ণ বড়ুয়া, নাসরিন আক্তার হীরা, মো. ফোরকান, জুয়েনা আফসানা, বিপ্লব ভট্টাচার্য্য, বনানী শেখর রুদ্র, তুলি, বাপ্পী হায়দার, মোশারফ ভুঁইয়া পলাশ, পূর্ণিমা, তাসনুভা শাওরিন, বিকিরণ বড়ুয়া, আশিক আরেফিন, মিরাজ, ফরহাদ শাহরুখ, বীণা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, সাদিয়া করিম, জান্নাতুল পিংকী, মান্নান হিমেল, আবদুল্লাহ চিশতি, সালমা, মামুন খান রাহী, রাবেয়া জামান এঞ্জেলা, জেমিমা খাঁন, আহনাফ আল আরাফ, প্রিয়াঙ্কা, সানজারাহ, প্রাচী, মালিহা, সুহিতা সায়েদা, জয়শ্রী সরকার পূর্ণিমা, ইলমা, অদ্বিতিয়া দে, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফার ইয়াসমিন, সালমা আক্তার প্রমুখ।

চন্দনাইশে লক্ষ্মী ফাউন্ডেশনের অর্থায়নে জাতীয় হিন্দু মহাজোটের বৃক্ষ রোপণ কর্মসূচি

0

মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত হয় লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশন।

৩০ জুলাই সকাল ১০ টায় বৈলতলী সার্বজনীন শ্রী শ্রী সত্য নারায়ন বিগ্রহ মন্দির, বৈলতলী শ্রী শ্রী মগধেশ্বরী ও জ্বালাকুমারী মাতৃমন্দির, সুচিয়া সার্বজনীন মহাশ্মশান, বরমা মাইগাতা লোকনাথ ধামে ফলজ,বনজ ও ঔষধি চারা গাছ বিতরণের মধ্য দিয়ে লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

বিভিন্ন মন্দির ও মহাশ্মশানের পক্ষে মাষ্টার অমল চৌধুরী, সুকেশ দাশগুপ্ত,মাষ্টার অশোক সুশীল,সাবেক ইউ পি সদস্য রুপন বিশ্বাস, বিকাশ বিশ্বাস, তপু বিশ্বাস, সৈকত বৈরাগী গাছের চারা গ্রহণ করেন।

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের উদ্যোগকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চন্দনাইশ উপজেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি শ্রী সুজন দত্ত, সাধারণ সম্পাদক শ্রী রাজীব আচার্য্য,সহ সাধারণ সম্পাদক, শ্রী রিপন দেব, শ্রী পলাশ পাল,শ্রী শৈবাল দাশ,সহ প্রচার সম্পাদক শ্রী বাবলু দাশ,সহ অর্থ সম্পাদক শ্রী বাবুন দাশ, উপজেলা সমন্বয়ক শ্রী আপন দাশ, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী রাজু দেব,কার্যকরী সদস্য শ্রী সুভাষ দাশ,পৌরসভা সভাপতি শ্রী নন্দন শিকদার , আকাশ দাশসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ।

ফাউন্ডেশনের পক্ষে যুগ্ম আহ্বায়ক প্রবাল চক্রবর্তী বলেন, প্রায় প্রতিদিনই বৃক্ষ নিধনের কারণে প্রকৃতি উজাড় হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচায়।

আরও সহযোগিতায় ছিলেন, চন্দনাইশ উপজেলা মহাজোটের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবব্রত ধর (দেবু)।

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় আগামীতে শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি ,আর্থিক সহায়তা,ধর্মীয় শিক্ষার প্রসার ও বৈদিক স্কুল প্রতিষ্ঠা,আইনি সহায়তা, ধর্মীয় কুসংস্কার প্রতিরোধে এলাকা ভিত্তিক ধর্মসভা, মন্দির ও মহাশ্মশান ভিত্তিক বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা গত ২৮ জুলাই শ্রী শ্রী সাধু তারা চরন মন্দিরে অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি তিমির বরন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক রতন দাশ।

পরিচিতি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ছাত্র মহাজোটের সভাপতি রবিন হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র মহাজোটের সাধারণ সন্পাদক নয়ন চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অজয়,ডেবিট, অদিন্ত, বিশাল, মহিলা সম্পাদিকা নিটু গুপ্তসহ ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকলের সর্বসন্মতিক্রমে আগামী একমাসের মধ্যে ছাত্র মহাজোটের সন্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটি।