Home Blog Page 88

পতেঙ্গায় বিমান বাহিনীর চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

0

করোনাকালীন সংকটে অসামরিক লোকদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা ক্যাম্প চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় সোমবার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতির এ সংকট হতে উত্তরণ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী জনগণের পাশে থেকে এই চিকিৎসা সেবা চালু রাখবে।

এতে আরো উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক কোম্পানি, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীসহ বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাসব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরী খাবার বিতরণ কর্মসূচী

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাসব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরী খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, আমাদের এই কর্মসূচী মাসব্যাপী চলবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা খাবারের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ প্রদানের কাজও চলবে। নগরীর মধ্যম হালিশহরের আবদুল হাই তালিমুল কোরআন হেফজ খানা ও এতিম খানা, তালিমুল কুরআন নুরানী ইসলামী কিন্ডারগার্টেন ও হেফজ খানা, এবং বেগম জান উচ্চ বিদ্যালয়ে জনসাধারণের জন্য এক হাজার প্যাকেট হাতে তৈরি করা খাবার বিতরণ কর্মসূচী নিমতলা বিশ্বরোড মোড়ে ৩৬ ও ৩৮ নং ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারপার্সন শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খানের আহ্বানে চট্টলার যুব সমাজ এই প্রতিকূল পরিবেশেও জনগনের পাশে থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, রঞ্জিত কুমার শীল, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, মো: ইসমাইল, ইমতিয়াজ সুমন, মাসুদ আলম জিকু, আলী নুর রুবেল, মো: জাবেদ, মো: আরমান, মো: সাদ্দাম, মো: আরাফাত, মো: আবির, মো: মিজান, মো: এরশাদ, আবু নাছের জুয়েল, মো: জসি, মো: ইমন, মাইনুল, জালাল উদ্দীন, আলী নুর রুবেল, দিদার, শাবলু, বাপ্পী, মাহীন, আরিফ, লিটন, মো: রেজা, নুরুল ইসলাম রিয়াদ, মো: তারেক, মো: রিফাত, মো: ফরহাদ, মো: রায়হান, রাজা শাহ্, আওলাদ হোসেন বাবু, মো: অনুর, মো: সাজ্জাদ, মো: ইমন, মো: নিভাল, মো: জিন, সৌরেন বড়–য়া প্রমুখ।

সাতকানিয়ায় সাবেক ব্যাংকার আব্দুল গফফার চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

0

বৈশ্বিক মহামারী করেনাকালীন সময়ে সরকার ঘোষিত লকডাউন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গফফার-আমেনা -খালেক ফাউন্ডেশন’র পক্ষ থেকে ১৩ এপ্রিল ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল, পেয়াজ, ছোলা, সেমাই বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক ব্যাংকার আব্দুল গফফার চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ ওমর চৌধুরীসহ অতিথিবৃন্দ।

উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবী সমবায় সমিতির মাস্ক বিতরণ

0

উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবী সমবায় সমিতির উদ্যোগে ৯ এপ্রিল সকাল ১০ টায় উত্তর পতেঙ্গা জেলে পাড়া সার্বজনীন মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাটে ভক্তবৃন্দের মাঝে করোনা জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি কাঞ্চন জলদাশ,সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ,পচার সম্পাদক বাপ্পি জলদাশ, সদস্য পান্না জলদাশ,মন্টু জলদাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণকালে সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ বলেন, করোনা পরিস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
মা ইলিশ রক্ষা ও জাটকা নিধনে মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে আমাদের জেলে পরিবারদের মানবেতর জীবনযাপন করতে হয়।
সাগরে মৎস্য আহরণকালে জলদস্যুর কবলসহ জেলেদের নানা ভাবে হয়রানীর শিকার হতে হয়।

পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

0

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সাখাওয়াত হোসেনের নির্দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে সচেতন করতে পতেঙ্গা এলাকায় ৮ এপ্রিল সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নূর মানিকের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো.হান্নান।


এসময় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি এস কে সাগর, সহ-সভাপতি, হাজী নুরুল আবসার,বিপিডিএ চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ-সভাপতি ডা.জামাল উদ্দিন খাঁন কাজল, নগর যুগ্ম সাধারণ সম্পাদক এস বি দেব লিটন,সোনা বাবুসহ নেতৃবৃন্দ।

ইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মাস্ক বিতরণ

0

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইপিজেড থানাধীন বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মো.আলী নুর মানিকের উদ্যোগে গত ৫ এপ্রিল জনগণকে সচেতন করাসহ তাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মো. ইয়াছিন আমিনুল, মো বেলাল, মো.আলমগীর,মো. নয়ন, লিটন,হাসান, ইমন,তুষার, মনির ,কালা খোকন, সুমনসহ নেতৃবৃন্দ।

স্টিলমিল কাঁচাবাজার পরিদর্শনে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক

0

ঈদ পর্যন্ত ব্যবসা পরিচালনার করার সময় পেল ঐতিহ্যবাহী স্টিল মিল কাঁচাবাজার সমিতি। আজ সোমবার সকালে বাজার পরিদর্শনে গিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক কোম্পানি গণমাধ্যমকর্মীদের জানান, বেপজা কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক বহুতল ভবন নির্মাণের জন্য স্টিলমিল কাঁচাবাজার উচ্ছেদের কথা থাকলেও বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে বেপজার জিএম মেজর (অব.) রেজাউল রহমান বিশ্বাস ও ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের দুই মাস সময় দেওয়া হয়েছে। যাতে তারা বাজার থেকে বাকী টাকা ও লেনদেন পরিশোধের সুযোগ পায়।

এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার জন্য কাউন্সিলর বারেক সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ীমী লীগের সাবেক সভাপতি হাজী শাহাদাত হাসান, যুবলীগ নেতা ওয়াহিদ হাসান, আ.লীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন, মো. বেলাল, মো. ফাহাদ, নুরুল আফসার, জয়নাল আবেদীন। আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সাইফুদ্দিন, মাবুদ, জসিম, মো. আলী, মহিবুল্লাহ প্রমুখ।

৩০ মার্চ পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার আলোচনা সভা

0

সমাজে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকার্ন্ডের জন্য ইতোমধ্যে সকলের প্রসংশা কুড়িয়েছেন পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা। করোনাকালীন সময় ও তার আগেও শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা সামগ্রী, বিতরণ,শীত বস্ত্র বিতরণ,বৃক্ষরোপন অভিযানসহ নানামূখী কর্মসূচির মধ্যদিয়ে তাদের মহৎ উদ্যোগগুলো বাস্তবায়ন করেছেন।

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির জানান,আগামী ৩০শে মার্চ ২০২১ মঙ্গলবার রাত ৯ টায় পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা’র মাসিক বৈঠকের দিন ধার্য্য করা হয়েছে। মাসিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হবে। আসন্ন রমজানকে সামনে রেখে সমাজের দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে।
পরিচালনা পরিষদের সকল সদস্য এবং সংগঠনের সকল সদস্যদের উক্ত আলোচনায় উপস্থিত থাকার আহ্বান জানান সংস্থার সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির।

নিউ মার্কেট এলাকায় সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে হরতাল বিরোধী অবস্থান

0

বি.এন.পি জামায়েতের ইন্ধনে সারা দেশে হেফাজতে ইসলাম, বামপন্থী ও বিভিন্ন উগ্রবাদী সংগঠনের ডাকা অবৈধ ও অনৈতিক হরতালের বিরুদ্ধে
সকাল ৯টা থেকে নিউ মার্কেটস্থ জিপিও মোড়
চৌধুরী টাওয়ার এর সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মো. ঈসমাইলের পরিচালনায় হরতাল ও নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

এতে বক্তব্য রাখেন, রায়হান রেওয়াজ সজীব,মারুফ আহমেদ,ইরশাদ ইফতেখার মামুন, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃরাশেদ চৌধুরী, মঈন উদ্দিন মঈনু,আবু নাঈম, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান, সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মোঃআরমান,আলী নুর,মো;মাসুম,আল আমিন,মোঃফয়সাল,মোঃরাশেদ, মোঃসম্রাট,মোঃ মনির, মোঃরাশেদ,হৃদয় কুমার দাস, নাজমুল হক নোমান, আকবর জুয়েল সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মোঃসামিউল, সৌরেন বড়ুয়া রিও,শামীম উদ্দীন, মোঃনুর নবী, মোঃমুন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, হরতাল নৈরাজ্য সৃষ্টি করে সোনার বাংলাকে ধ্বংস করা যাবে না। ৭১ এ বীর বাঙালি যেমন দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলো ঠিক তেমনি এখনো জামাত শিবিরের সৃষ্টিকারী নৈরাজ্য হরতাল রুখতে প্রতিরোধ গড়ে তুলবে।

দেশব্যাপী হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামীলীগের হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি

0

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও নিলু নাগের নেত্রীত্বে রাজপথে থেকে দেশব্যাপী হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ। ২৮ মার্চ সকাল ১০ টায় ইপিজেড থানাধীন বে-শপিং সেন্টারের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেন মহিলা আওয়ামীলীগ।

অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি নাছিমা বেগম, রোকসানা বেগম, সহ সম্পাদক বেগম খায়রুন নেচ্ছা, সাংগঠনিক সম্পাদক কাবুননেচ্ছা, ৩৯নং ওয়ার্ড সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা, ফাতেমা নার্গিস কাকন, শাহিন বেগম, মাহমুদা জামান নিশী, সুলতানা জামান, হাসিনা আক্তার, পারভিন আক্তার, সদস্য সহ মহিলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচির মাধ্যমে সন্ত্রাসী কর্মকার্ন্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি যার যার অবস্থান থেকে সবাইকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।