২১ এপ্রিল বিকাল ৩ টায় ভারটেক্স মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল বারেক কোম্পানি।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারটেক্সের অপারেশন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সমন্বয়ক কাউসার আলম, লোকমান কন্ট্রাক্টর,আনিসুর রহমান, আইটি তানভীর, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, সোলায়মান কন্ট্রাক্টর, সেলিম কন্ট্রাক্টর, তৌহিদুল ইসলাম, সাইফুদ্দিন প্রমুখ।
নগরীর ইপিজেড এলাকায় গত ২১ এপ্রিল রাত সাড়ে ১১টায় আকমল আলী রোডের খালপাড় থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ সরদার (৩৭) নামে এক যুবককে আটক করে ইপিজেড থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। এসময় চাঁদাবাজির ৪ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।
সোহাগ সরদার ঝালকাঠি জেলা সদর থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ইপিজেডের নব্বই কলোনির বাসিন্দা। আটকের পর সোহাগ নিজেকে ‘দৈনিক সংবাদে আমরা’ নামের একটি অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধির পরিচয় দেন।
উল্লেখ্য এর আগেও ২০১৯ সালের ৪ জুলাই নিজেকে ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ২৫০ পিস ইয়াবাসহ পিরোজপুরে আটক হন সোহাগ সরদার।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সোহাগ দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছে। তিনি আরও বলেন, ইপিজেড থানাধীন এলাকায় যারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে নানাভাবে চাঁদা দাবি ও আদায় করছে। আমরা তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
করোনা মহামারীকালীন গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে ২০ এপ্রিল সকাল ১১ টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন নতুন রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের অতিরিক্ত সম্পাদক মো. ইকবাল হোসেন সোহেল,ষোল শহর শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এ আর জুয়েল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো.সিদ্দিক আলী,মো.এমদাতদুল হক ,মো.আবদুল আলী আজিম , মো. শাহাব উদ্দিনসহ নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে আলী নুর মানিক বলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনা মহামারীকালীন সময়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের নানা মুখী কর্মসূচি অব্যাহত থাকবে।
ফিরিঙ্গি বাজার জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠে ও কোর্ট বিল্ডিং শহীদ স্মৃতি স্তম্ভে চত্বরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,লকডাউনে মানুষের কষ্ট লাঘবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর আহ্বানে মাসব্যাপী আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজ বেলা ৩টায় কোর্ট বিল্ডিংস্থ ২৪ জানুয়ারি শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভ চত্বরে” এবং বেলা ৪টায় ফিরিঙ্গি বাজারস্থ জাকির হোসেন হোমিও প্যাথি কলেজ প্রাঙ্গণে প্রায় ১২০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নিশাত চৌধুরী, রায়হান রেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, মঈন উদ্দিন মঈনুআমিনুল ইসলাম, শামীম আজাদ রুবেল,টারজান,আজাদ, নোমান শিহাব, সাদ্দাম হোসেন আমিনুল ইসলাম আমিন,ফরহান, আরিফুল হক,ইমন,রাব্বি,জিসান,ইমাম, দিবলু দাশ,শুভগুহ,মাহিন,জাহেদ, ইমরান,অপু দাশ, মিজান মিথু,সুমন দাশ,রিপন দাশ,স্বপন দাশ,অনু দাশ,মোঃ হুমায়ুন মোর্শেদ,মোঃ রুবেল, ফারুক সাগর, সুমন প্রমুখ।
করোনাকালীন সংকটে অসামরিক লোকদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা ক্যাম্প চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় সোমবার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতির এ সংকট হতে উত্তরণ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী জনগণের পাশে থেকে এই চিকিৎসা সেবা চালু রাখবে।
এতে আরো উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক কোম্পানি, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীসহ বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাসব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরী খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, আমাদের এই কর্মসূচী মাসব্যাপী চলবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা খাবারের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ প্রদানের কাজও চলবে। নগরীর মধ্যম হালিশহরের আবদুল হাই তালিমুল কোরআন হেফজ খানা ও এতিম খানা, তালিমুল কুরআন নুরানী ইসলামী কিন্ডারগার্টেন ও হেফজ খানা, এবং বেগম জান উচ্চ বিদ্যালয়ে জনসাধারণের জন্য এক হাজার প্যাকেট হাতে তৈরি করা খাবার বিতরণ কর্মসূচী নিমতলা বিশ্বরোড মোড়ে ৩৬ ও ৩৮ নং ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারপার্সন শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খানের আহ্বানে চট্টলার যুব সমাজ এই প্রতিকূল পরিবেশেও জনগনের পাশে থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, রঞ্জিত কুমার শীল, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, মো: ইসমাইল, ইমতিয়াজ সুমন, মাসুদ আলম জিকু, আলী নুর রুবেল, মো: জাবেদ, মো: আরমান, মো: সাদ্দাম, মো: আরাফাত, মো: আবির, মো: মিজান, মো: এরশাদ, আবু নাছের জুয়েল, মো: জসি, মো: ইমন, মাইনুল, জালাল উদ্দীন, আলী নুর রুবেল, দিদার, শাবলু, বাপ্পী, মাহীন, আরিফ, লিটন, মো: রেজা, নুরুল ইসলাম রিয়াদ, মো: তারেক, মো: রিফাত, মো: ফরহাদ, মো: রায়হান, রাজা শাহ্, আওলাদ হোসেন বাবু, মো: অনুর, মো: সাজ্জাদ, মো: ইমন, মো: নিভাল, মো: জিন, সৌরেন বড়–য়া প্রমুখ।
বৈশ্বিক মহামারী করেনাকালীন সময়ে সরকার ঘোষিত লকডাউন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গফফার-আমেনা -খালেক ফাউন্ডেশন’র পক্ষ থেকে ১৩ এপ্রিল ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল, পেয়াজ, ছোলা, সেমাই বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক ব্যাংকার আব্দুল গফফার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ ওমর চৌধুরীসহ অতিথিবৃন্দ।
উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবী সমবায় সমিতির উদ্যোগে ৯ এপ্রিল সকাল ১০ টায় উত্তর পতেঙ্গা জেলে পাড়া সার্বজনীন মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাটে ভক্তবৃন্দের মাঝে করোনা জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি কাঞ্চন জলদাশ,সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ,পচার সম্পাদক বাপ্পি জলদাশ, সদস্য পান্না জলদাশ,মন্টু জলদাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণকালে সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ বলেন, করোনা পরিস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধনে মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে আমাদের জেলে পরিবারদের মানবেতর জীবনযাপন করতে হয়। সাগরে মৎস্য আহরণকালে জলদস্যুর কবলসহ জেলেদের নানা ভাবে হয়রানীর শিকার হতে হয়।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সাখাওয়াত হোসেনের নির্দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে সচেতন করতে পতেঙ্গা এলাকায় ৮ এপ্রিল সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নূর মানিকের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো.হান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি এস কে সাগর, সহ-সভাপতি, হাজী নুরুল আবসার,বিপিডিএ চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ-সভাপতি ডা.জামাল উদ্দিন খাঁন কাজল, নগর যুগ্ম সাধারণ সম্পাদক এস বি দেব লিটন,সোনা বাবুসহ নেতৃবৃন্দ।
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইপিজেড থানাধীন বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মো.আলী নুর মানিকের উদ্যোগে গত ৫ এপ্রিল জনগণকে সচেতন করাসহ তাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।