Home Blog Page 34

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধের ইতিহাস রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-আয়ান শর্মা

0

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধের ইতিহাস রক্ষায় সরকারের পাশাপাশি প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

শুক্রবার (১৪ এপ্রিল) কাট্টলীর ছোট কালিবাড়ি আর এম মডেল একাডেমিতে কাট্টলী স্পেশালম্যান রিক্রিয়েশন ক্লাবের (কেসমার্ক) উদ্যোগে ও প্রজন্ম কাট্টলীর সমন্বয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও মৌলবাদ গোষ্ঠীর শেকড় একেবারেই নির্মূল হয়নি। তারা যাতে আমাদের নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখাতে না পারে এজন্য আমাদের পারিবারিক ও সামাজিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলা—বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় উত্তর কাট্টলীর সামাজিক সংগঠন কেসমার্ক ও প্রজন্ম কাট্টলীর সঙ্গে সংশ্লিষ্টের সকলে ভূমিকার প্রশংসাও করেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক।

অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবী বলেন, সামাজিক অবক্ষয় রোধে কেসমার্কের সংগঠকদের ভূমিকা অনন্য। দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার মাধ্যমে প্রজন্মকে ঐক্যবদ্ধ করে রেখেছেন।

বাংলা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই নারী কাউন্সিল বলেন, সামাজিক অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে মা বাবাকেও ভূমিকা রাখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে মা বাবাদের প্রতি আহবান জানান তিনি।

ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের ঈদ বস্ত্র বিতরণ

0

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১১ টায় অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের পক্ষে এসব বস্ত্র বিতরণ করেন নগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকসানা বেগম,সাধারণ সম্পাদক কামরুন নাহার বেবি,নাছিমা বেগম,সাংগঠনিক সম্পাদক কাবুনন্নেছা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, সহ-সভাপতি শামসুর নাহার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রোমা,যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক বিলকিস আলম,মায়া কুসুম।

ইউনিট মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন, মুসরাত সোহানা,শাহেদা বেগম,মাহামুদা জামান নিশী,সেলিনা আক্তার, বিবি আয়েশা পপি,সাধনা বড়ুয়া, পারভীন আক্তার, শামীমা, খতিজা বেগম, রোকেয়া, কোহিনূর, মিনুআরা, পিংকি, রুজি,শাহীন প্রমুখ।

বোয়ালখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপরজন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি।

এ সময় বাস চালক জাগের হোসেনকে আটক করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। অটোরিকশার চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিলো। সকালে তা বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।’

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা-শ্রদ্ধা নিবেদন

0

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে। এরপর বেলা আড়াউটায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাফরুল্লাহ চৌধুরীর প্রথম নামাজে জানাজা। পরদিন শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পরিবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।

লাশ দাফন হবে না মরণোত্তর দেহদান করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহদান করেছেন শোনা গেলেও কোনও আইনি কাগজপত্র নেই। এ জন্য জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তবে আজ তার পরিবারের সদস্যরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নিয়ে পরিবারেরর সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর বন্ধু মুক্তিযোদ্ধা ইলতাফ আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি নাজিম উদ্দিন, অধ্যাপক আফিস নজরুল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল হোসেন প্রমুখ।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

৩৬ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের নির্দেশনায় রাস্ট্র নায়ক শেখ হাসিনার খাদ্য সহায়তার অংশ হিসেবে ১৩ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বারিক মিয়া স্কুল প্রাঙ্গনে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে পবিত্র রমজান উপলক্ষে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মোঃ ইমতিয়াজ বাবলার সভাপতিত্বে ও আলী নুর রুবেলের সঞ্চালনায় ৩৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিসু মল্লিক,নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল,গোসাইলডাঙ্গা ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ,১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুয়েল,নিমতলা আওয়ামী লীগ নেতা মোঃ দিদার উদ্দিন,সিজিকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল,সুফিউর রহমান টিপু,নূরনবী পারভেজ,নেসার বিন ফয়সাল রিমন,ফরহাদ আব্দুল্লাহ্, মাসুদুল আলম জিকু,জাহাঙ্গীর সৈয়দ,মোশারফ শাবলু,মোঃ রুবেল, মোঃ সোহেল,মোঃ সাজিবুল ইসলাম সজিব,,জাবেদ খাঁন জুয়েল,মোস্তফা মামুন ভুঁইয়া,মোঃ আরমান,নুরউদ্দিন জনি,শাহনেওয়াজ সাকিন,ইব্রাহীম খলিল,হোসনে মুরাদ,মোঃ সাইমন,মোঃ শামসু,মোঃ আরফাত,মোঃ লিটন,মোঃ শুভ,মোঃ আলতাব,রুহুল আলামিন,শাহরিয়ার রুবেল,নুর শরীফ রকি,সৈয়দ সুলতান ফাহিম,নুরুল ইসলাম রিয়াদ,মাইনুল হাসান সোহান,মোঃ ইয়াছিন আরাফাত,চৌধুরী আকিল, সালাউদ্দিন অনিক,মোঃ সামিউল,পলাশ মোঃ সজিব,মোঃ আলী,আব্দুল্লাহ্ আল হাসান,মোঃ রিয়াদ,মোঃ আরিফ প্রমুখ।

আমাদের আলোকিত সমাজ সংগঠনের উদ্যোগে (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ইফতার ও সেহেরীসামগ্রী উপহার পেলেন পাঁচশ দুস্থ ব্যক্তি।

মঙ্গলবার আমাদের আলোকিত সমাজ নামের একটি সংগঠনের উদ্যোগে নগরীর এক কিলোমিটার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর আমাদের আলোকিত সমজের নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থাভাবে যাতে কারো রোজা পালন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র জাবেদ নজরুল ইসলাম। এড. শাহরিয়ার তানিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এড. এ এস এম বজলুর রশিদ মিন্টু, মো. নজরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, শেখ সরওয়ার্দী, মিটুল দাস গুপ্ত।

বাকলিয়ায় দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবন প্রাঙ্গনে পবিত্র রমজান উপলক্ষে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাউল,আলু,ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

সাবেক যুবলীগ নেতা বখতিয়ার ফারুকের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক আবু ছালেহ নুর চৌধুরী রিমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া,১৭,১৮ ও ১৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রেজী।

মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মারুফ আহমেদসিদ্দিক,মোঃবাদশা,ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লা,জিৎকর বাবু,সাজিবুল ইসলাম সজীব,নুর শরীফ রকি,সৌড়েন বড়ুয়া রিও,ইফতেখার উদ্দিন ইফতি মনিরুজ্জামান মনির জয়নাল, আবেদীন জুয়েল, সেঙ্গাীস খান, ওমর ফারুক,আব্দুল্লাহ্ আল হাসান ইফতি প্রমুখ।

রাউজান পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল পূজা শুরু বৃহস্পতিবার

0

রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল পূজা শুরু বৃহস্পতিবার রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষেত্রপাল বিগ্রহ পূজা উপলক্ষে দু’দিনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন, বিকাল ৪টায় গীতাপাঠ ও প্রতিযোগিতা, বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ উত্তোলন ও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা ও রাত ১০ টায় মহাপ্রসাদ বিতরণ।

পরদিন ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৬টায় চণ্ডীপাঠ, সকাল ৭টায় পূজা গ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান ও ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।

আয়োজিত সকল অনুষ্ঠানে ভক্তদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।

জেসি

পতেঙ্গায় দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১০ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর উত্তর পতেঙ্গা মাইজপাড়া শহীদ আল্লাহুম্মা সোলাইমান আল কাদেরী হাফেজিয়া মাদ্রাসা এবং উত্তর পতেঙ্গা কাঠগড়”তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাউল, আলু পেয়াঁজ,ছোলা চিনি সেমাই ডিম,সয়াবিন তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ছিলেন উত্তর পতেঙ্গা মাইজ পাড়া শহীদ আল্লাহমা সোলাইমান আল-কাদেরী হাফেজিয়া মাদ্রাসার
পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদেরী,উত্তর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন,সারাদিনের মাদ্রাসা পরিচালক হাফেজ শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, দিদার আলম ,ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজিব,হেললা উদ্দিন, আরফিন ইরফান,রানা মোতালেব, নুর শরিফ রকি,আবির ইন্তিসার ইকু,সম্রাট আকবর,রাহাত,
সজিব,জুয়েল আকবর, আবিদ হাসান,সুলতান ফাহিম,রবিউল হাসান,আল আমিন, জুনায়েদ, জালাল,রিয়াদ,মারুফ প্রমুখ।

আগ্রবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ৮ এপ্রিল শনিবার বিকাল ৩টায় নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড হাতে খড়ি স্কুল প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে চাউল, আলু,পেয়াঁজ,ছোলা চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা কাজী মোঃ আরিফের সভাপতিত্বে ও আরমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম।

আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ মোল্লা, আখতার হোসেন, নুরনবী পারভেজ, শাহীনুর আখতার, ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লা,জুয়েল, টিপু,মনির, সরওয়ার হোসেন,সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাকসুদুর রহমান, রনি নুর শরীফ রকি, নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সজীব কান্তি দাশ, আলাউদ্দিন, নবী,সাকিব, হিমেল, মারুফ, হৃদয়, ইরফান প্রমুখ।