Home Blog Page 10

পতেঙ্গায় ইসরাফিল খসরু’র চিকিৎসা সেবা পেলেন এক হাজার রোগী

0

স্বাস্থ্য সেবা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)সকাল ১০ টায় সুমাইয়া কনভেনশন হলে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর সদস্য হাজী মুজিবুল হক।

এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির নেতা শাহাব উদ্দিন,ডা.নুরুল আবছার, ইসমাইল হোসেন, আব্দুস সাত্তার কন্ট্রাটর, মো.ইলিয়াস, সোলাইমান, আবু জাফর, হারুন কোম্পানি,রফিক, আলমগীর,শফি মেম্বার,ওসমান,নজরুল, আবদুল হাকিম, সুমন, পাবেল, সবুর,লিটন,ইকবাল, নাছির।

সভাপতির বক্তব্যে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপিকে জয়যুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ৩১ দফার মূল উদ্দেশ্য ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপি ৩১ দফা কর্মসূচির মধ্যে স্বাস্থ্যখাতে সংস্কার অন্যতম। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজারের অধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন,ডাঃ তাশদীদ, ডাঃ তাশদীদ, ডাঃসিফাত, ডাঃসাকিব, ডাঃ হান্নান, ডাঃঐশী, ডাঃ মেজবাহ, ডাঃ আবিদ, ডাঃ আশরাফ, ডাঃ আবরার,ডাঃ আতাহার।

জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই,বিএনপির ৩১ দফা-আমীর খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এর পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মূল লক্ষ্য জণগণের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।

১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ওয়ার্ড বিএনপির এ ইউনিটের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আজমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক, বিএনপি নেতা শাহাবুদ্দিন, সাবেক কমিশনর মো. ইসমাইল হোসেন, আবদুস সাত্তার, মো.লোকমান, মো.ইলিয়াছ, আবু জাফর, মো. রফিক সোলায়মান, সাইফুল ইসলাম সাবের, গিয়াসউদ্দিন, মো. শফি উল আলম, শরিফ কন্ট্রাক্টর, মো.লোকমান, নজরুল, মালেক, ইকবাল, দিদার, হারুন, ফারুক জাহাঙ্গীর, রিমনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিজয় ৭১ সঙ্গীত একাডেমির প্রতিযোগীতায় ২য় স্থান দখল করলো পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রীকর্না ধর

0
পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রীকর্না ধর

বিজয়’৭১ সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগীতায় সাধারণ নৃত্য (২০২৫) প্রতিযোগীতায় নৃত্য পরিবেশনা করে বিচারক মণ্ডলীর দেয়া প্রাপ্ত নম্বরে সেরাদের তালিকায় ২য় স্থান অধিকার করেছেন পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকর্না ধর।

৩১ আগস্ট বিকাল ৪টায় নগরীর চেরাগি পাহাড় মোড়স্থ বিজয়’৭১ সঙ্গীত একাডেমির নিজস্ব কার্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বিজয়’৭১ সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগীতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী সাধারণ নৃত্য
প্রতিযোগী অংশ নেন।

সাধারণ নৃত্য প্রতিযোগীতায়-ক,খ,গ বিভাগের প্রতিযোগীদের মধ্যে পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকর্না ধর ২য় হয়েছেন।

আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান বিজয়’৭১ সঙ্গীত একাডেমির প্রধান সমন্বয়কারী ডা.আর কে রুবেল।

উল্লেখ্য এর আগে গত ২৩ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করে সেরা হয়েছেন পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রীকর্না ধর।

মুসলিমাবাদ সামাজিক উন্নয়ন পরিষদের মতবিনিময়

0

মুসলিমাবাদ সামাজিক উন্নয়ন পরিষদের আয়োজনে নব গঠিত উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা ২৯ আগস্ট রাত ৯ টায় পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে হাজী মো. আলমগীরের সভাপতিত্বে এবং মো.আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সমাজ সেবক হাজী মুজিবুল হককে প্রধান উপদেষ্টা করে ১১ জন উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সুলতান মাহমুদ ,নুরুল আবছার, ইকবাল আমিন,জহুল আহমেদ, মো.সেলিম, মো.ইসমাইল,মো.জয়নাল আবেদীন, মো.ফোরকান, মো.বেলাল,নাজমুল হুদা নাজিম,
সংগঠনের সদস্য সচিব মো.সালাহউদ্দিন,নাছির সওদাগর, মনজুর আলম, গোলাম রসুল, মো.মারুফ, আলী নূর, মো.পারভেজ, মো.ইকু, আবু তোরাফ,নুরুল কবির, সাইফুদ্দীন, সোলাইমান, গোলাম মোস্তফা, আতিক, মনির, আজম।

মতবিনিময় সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মুজিবুল হক বলেন, দেশ ও সমাজের উন্নয়নে, মানবতার কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাদক,জুয়া,সন্ত্রাস প্রতিরোধে তিনি সবাই কে এগিয়ে আসার আহ্বান জানান।

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে সাবেক সাংসদ মোশাররফ হোসেন’র দোয়া মাহফিল

0

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম উদ্যোগে ২০ আগস্ট সন্ধ্যা ৭টা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাফর আলম লিঠনের সভাপতিত্বে ও নুরুল আবছার তৌহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা বি এন পি আহবায়ক কমিটির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক, সিরাজুল ইসলাম ভুইয়া,শাহাদাত হোসেন বাবুল,আবু আহমেদ মিয়া,শেখ সাজ্জাদুল হক,আবুল কালাম কোম্পানি, ইজ্ঞিনিয়ার শিমুল, এনামুল হক পাটোয়ারী মানিক, জানে আলমসহ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম,মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যান মুনাজাত করা হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব অনুষ্ঠানে নৃত্যে সেরা পতেঙ্গা পাবলিক স্কুলের শিক্ষার্থী শ্রীকন্যা ধর

0

শনিবার (২৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে মেয়র শাহাদাত হোসেন।

সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন,জুলাই বিপ্লব আমাদের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে এই চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা একটি উন্নত ও মানবিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন ও ওয়াহিদ জামান প্রমুখ।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগীদের মধ্যে জুলাই বিপ্লবের গান পরিবেশনা বিচারক ও অতিথিদের নজরে সেরা হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী পিউ ধর এবং নৃত্য পরিবেশনা করে সেরাদের তালিকায় এগিয়ে ছিলেন পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকন্যা ধর।

সবশেষে মেয়র শাহাদাত হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার তুলে দেন।

মুছাপুর ক্লোজার প্রজেক্ট দ্রুত পুননির্মাণের দাবি সোনাগাজী সমিতির

0

গত ১৬ আগস্ট সোনাগাজী সমিতি, চট্টগ্রামের উদ্যোগে সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই বাধ উন্নয়ন এর জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ জসিমউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন- সৈয়দ রবিউল হক শিমুল, কাজী এম এ হান্নান জিলানী, এড. আবদুল ওয়াহাব, মোঃ সাইফুল আলম, জাকিয়া সুলতানা, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মোঃ মেজবাহ, জহিরুল ইসলাম, ফেনী সমিতির সমাজসেবা সম্পাদক জামাল উদ্দিন মোল্লা, ইঞ্জিঃ আসরাফ উদ্দিন তালুকদার, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে

এতে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান-যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি।

মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ, তাঁরা যেন দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন। পরিশেষে, সোনাগাজী সমিতি মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়ন ও সোনাগাজী তথা বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পিপি হলেন এডভোকেট-মোকাররম হোসাইন

0

সুনামধন্য আইনজীবী মোকাররম হোসাইন দুর্নীতি দমন কমিশন-চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত হয়েছেন। তিনি কক্সবাজারের পেকুয়ার কৃতীসন্তান।

ইতিপূর্বে তিনি চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

এডভোকেট মোকাররম হোসাইন বলেন, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাস্ট্র পক্ষ দুর্নীতির ব‍্যপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক

0

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের মহানগর কমিটির সভাপতি লায়ন শংকর সেন গুপ্ত এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটু সূত্রধর। এতে আশীর্বাদক ছিলেন পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব ধর তমাল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সুমন পাল, সহ সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী,লিটন আচার্য, লিটন কুমার দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, সহ-সাধারণ সম্পাদক অজয় দে বলরাম ও সোমা রানী দাশ, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ বল, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দত্ত, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক সুকান্ত মজুমদার,
সাংস্কৃতিক সম্পাদক টুনটু দাশ বিজয়,আনন্দবাজার সম্পাদক দিবাকর সেনগুপ্ত, পূজা সম্পাদক রূপঙ্কর গুপ্ত, যুব উন্নয়ন সম্পাদক সঞ্চয় ধর সনজু, সহ-দপ্তর সম্পাদক নারায়ণ দে ও প্রাইম ঘোষ, প্রকৌশলী অভিজিৎ চৌধুরী অভি, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর, অভ্যর্থনা সম্পাদক রাজু বণিক, মহিলা বিষয়ক সম্পাদক অশ্রু চৌধুরী ও সহ-মহিলা সম্পাদক দীপ্তি দাশ, জয়া বল তপু ও মৌসুমী চৌধুরী, শিলা চৌধুরী,রিটন মহাজন, কার্যকরী সদস্য ইমন সেন। অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাঁচুরিয়া তপোবন আশ্রমের শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

বক্তারা বলেন, আগামী ১৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের আয়োজনে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা

0

পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ৪ জুলাই (শুক্রবার) বিকাল ৪টায় পতেঙ্গার টিএসপি ক্লাবে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. জসিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী
মুজিবুল হক ও নগর আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল,পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো.ইসমাইল।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন কোম্পানি,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো.ইলিয়াস, সাবেক ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো.লোকমান,সদস্য সচিব মন্জুর কাদের,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা নাজিম চৌধুরী, বিএনপি নেতা আব্দুল হাকিম।

পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, সহ-সভাপতি মো. ইলিয়াস, মো.আইয়ুব, আব্দুল আহাদ, আব্দুল মোনাফ,কবির আহমদ, সাইলো ঠিকাদার সমিতির সভাপতি মো.ইকবাল।

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন টিএসপি শ্রমিক দল,ইপিজেড থানা শ্রমিক দল,পদ্মা, মেঘনা,যমুনা ওয়েল কোম্পানির শ্রমিক দল, ইস্টার্ন রিফাইনারী ও ইস্টার্ন কেবলর্স শ্রমিক দল, জিএম প্ল্যান শ্রমিক দল,সাইলো শ্রমিক দল, ট্রাক মালিক শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।