ঢাকা চট্টগ্রামসহ দেশের প্রায় সকল জায়গাতে বিশ্ব নারী দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নারী দিবসের এবারের প্রতিপাদ্য– “নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” কে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ বিভিন্নি কর্মসূচি পালন করে। দলের প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে এই কর্মসূচির বিষয়ে অবহিত করেন।
০৮ মার্চ ২০২৪ আন্তর্জাতিক নারী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহেদা তারেক দিপ্তি এবং সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করে।
এর মধ্যে প্রধান কার্যক্রমগুলো ছিল- সকালে ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আয়োজিত মূল শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা (যেমন: মিরপুর, পল্লবী, গুলশান, উত্তরা) ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ বিশাল মিছিলসহ অংশ নেন। সকাল ১১ টায় ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের নারী ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের অবদান ও শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪ টায় তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নারী-বান্ধব ও সামাজিক নিরাপত্তা বলয়ের (যেমন: মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্ড) প্রচারণার অংশ হিসেবে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং নারী সমাবেশের আয়োজন করা হয়।


