শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা থানার সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আওতাধীন পতেঙ্গা ও ইপিজেড থানার বার্ষিক সাধারণ সভা গতকাল ৩ অক্টোবর (শনিবার) রাত ৮ টায় ইপিজেড এলাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মহাজন নব’র সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা পূজা পরিষদের কর্মকর্তা অ্যাডভোকেট রাজু চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।

প্রধান আলোচক ছিলেন, মহানগর পূজা পরিষদের সহ-প্রচার সম্পাদক উত্তম শীল।

এসময় বক্তব্য রাখেন, পূজা পরিষদের সহ-দপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য সমীর মহাজন লিটন, লিটন চৌধুরী,ডাক্তার নেহেরু লাল ধর,এডভোকেট শ্যামল চৌধুরী, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,বাসুদেব সেনগুপ্ত, এডভোকেট সুজিত মহাজন, অমূল্য কুমার দাস বিটু ,রুপন কর্মকার।

স্বাগত বক্তব্য রাখেন, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল, ইপিজেড থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীলসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং থানা পরিষদের নেতৃবৃন্দ। সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী বাপন দে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর