মহাজনঘাটায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি শম্ভুনাথ মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

সংগঠন সংবাদমহাজনঘাটায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি শম্ভুনাথ মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

ইপিজেড থানাধীন মহাজনঘাটায় ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বর্ণাঢ্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসী।

দুই দিনব্যাপী আয়োজনে মধ্যে প্রথম দিন ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় থাকছে সন্ধ্যা আরতি, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি (শুক্রবার) ভোরে নগর পরিক্রমা, শ্রীশ্রী চণ্ডীপাঠ,পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রাসাদ বিতরণ।

শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতি বছরের মত এবারও ৫ হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটবে বলে জানান আয়োজক কমিটির সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসী।

২৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে
শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের
৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাধন বাবু, সনজিতানন্দ,জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর, নগর সদস্য, উজ্জ্বল ধর,নির্মল মজুমদার, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি আজালা দাস,সুগন্ধি দাস,গুরুধন দাস,সুকুমার শীল,কালু পালিত,সমর চন্দ্র মজুমদার,খোকাবাবু, দিলীপ দাস, শিল্পী দাস,দেবী সেন,বেবী দাস,রত্না চৌধুরী, কল্পনা দাস,ঝর্ণা দাস,স্বপ্না দাস,শুভ দাস,হৃদয় চৌধুরী,পুতুল বালা,জীবন দাস,জবা দাস,টিপু ধর ক্ষুধীরাম শীল,রনি আইচ,রুবেল দাস,প্রেম দাস,অন্তর দাস,রজনী শীল।

শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু অতীতের মত এবারও অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
দীপিকা সংঘের সভাপতি এডভোকেট মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল। ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজুসহ পার্থ মহাজন ও রাজু মহাজনের কাছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles