শেখ জামালের জন্মদিনে ৬০০ মানুষকে শাড়ি ও লুঙ্গি উপহার দিলো যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৮ এপ্রিল বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের মুন্সি পাড়া ফাতেমা স্কুলের মাঠে পবিত্র রমজান মাসে ঈদ উল ফিতর সামনে রেখে ৬০০ অসহায় ও দুস্থ মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে রেজাউল করিম মামুনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জানে আলম,ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, যুবলীগ নেতা নুরুন্নবী পারভেজ, জনি,মামুন, মিজান,এরশাদ,তারেক, তপু,লাভলু,রিদয় প্রমুখ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর