লেডি গ্যাং লিডার সিমি পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক

তরুণীকে শাসানো ও মারধরের ঘটনায় লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমিকে হেফাজতে নিয়েছে পুলিশ। ১৩ মার্চ শনিবার বিকেলে নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় পতেঙ্গা থানা পুলিশ। সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার নুর ইসলামের মেয়ে।

সম্প্রতি এক তরুণীকে শাসানো ও মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ফের আলোচনায় আসেন তিনি, এর আগে বাসায় গিয়ে এক তরুণীকে মারধরের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট গ্রেফতার হয়েছিলেন সিমি। এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার। ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।

ভিডিওতে দেখা গেছে, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ভিডিওটি নজরে আসার পর সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর