পতেঙ্গায় মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন-হাজী নুরুল আবছার

অনলাইন ডেস্ক

পতেঙ্গা মুসলিমাবাদে আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৩ অক্টোবর বিকাল ৪ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডশনের উদ্যোগে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি হাজী মো.নুরুল আবছার।
প্রধান বক্তা ছিলেন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নিজামুদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী আবুল খায়ের, সমাজ সেবক হাজী জাহিদ হোসেন জহুর, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না প্রমুখ।
মুসলিমাবাদ ফ্রেন্ডর্স সার্কেল,মুসলিমাবাদ প্রজন্ম-৭১ ও শেখ রাসেল ক্লাবের নেতৃবৃন্দদের হাতে মেয়র প্রার্থী এম রেজাউল চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণকালে হাজী মো.নুরুল আবছার বলেন,আমাদের আগামী প্রজন্মকে মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আগামী চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে আমরা কাজ করে যাবে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর