মাপুজায় আসছে সৌরভ ও সোমার “একবার বিরাজ গো মা”

অনলাইন ডেস্ক

 

আসন্ন শ্যামাপুজা ও দীপাবলীতে আসছে সঙ্গীতশিল্পী সৌরভ ও সোমার যুগলকন্ঠে “একবার বিরাজ গো মা” ভক্তিমূলক শ্যামাসংগীত। গানটির রচয়িতা এবং সুরকার হলেন স্বামী কৃষ্ণানন্দ। বহুল প্রচলিত এই ভক্তিমূলক গানটি নিয়ে শিল্পীযুগল বলেন-গানটি অনেক প্রখ্যাত শিল্পী অনেক সময় করেছেন,আমরা কেবল কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, আশা করি দর্শক শ্রোতাদের ভাল লাগবে।
শিল্পীরা আরো বলেন, তারা উক্ত গানটি গোলপাহাড় মহাশশ্মান কালীবাড়ীর কালীমাকে নিবেদন করে এবং এই মন্দিরের উপর সম্পূর্ণ গানটি চিত্রায়িত করে তাদের মনের অঞ্জলী নিবেদন করেছেন।উক্ত ভক্তিমূলক শ্যামাসংগীতটি আগামী ৭ নভেম্বর শ্যামাপুজার প্রাক্কালে গানটি উন্মোচিত হবে। গানটি সঙ্গীত পরিচালক সৃজন রায়ের তত্বাবধানে, কে.এস ডিজটালের কর্ণধার কনক রাজবরের আওতাধীন অডিও এবং হিমেল বড়ুয়া স্বপনীলের সহযোগীতায় ভিডিওগ্রাফী সম্পন্ন হয়েছে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর