মানসিক স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর ২০২৬

চট্টগ্রাম মহানগরমানসিক স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক মানসিক সহায়তা সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘Mental Health Ambassador 2026 – Chattogram’। শনিবার (৪ জুলাই) নেভি কনভেনশন সেন্টারে “LifeSpring Consultancy Ltd.” -এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ আলোচনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞরা। ডা. মুনমুন জাহান, তিন বছরের শিশুর দুশ্চিন্তা, মননশীলতা (Mindfulness) এবং মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। সেশনের শেষে তিনি অংশগ্রহণকারীদের নিয়ে একটি মেডিটেশন পরিচালনা করেন।

ডা. আরাফাত আজিম তার বক্তব্যে “Maslow’s Hierarchy of Needs” তত্ত্বের আলোকে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেন।

অন্যদিকে ডা. মৌমিতা পাল তথ্যসমৃদ্ধ একটি স্লাইড উপস্থাপনার মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রায় ৫০০ জনের প্রাণবন্ত উপস্থিতিতে দিনভর ট্রেনিং এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাইকিয়াট্রিস্ট ডা. মুনমুন জাহান, লাইফস্প্রিং চট্টগ্রাম ব্রাঞ্চের সাইকিয়াট্রিস্ট ডা. আরাফাত আজিম, ডা. মৌমিতা পাল, ডা. শাফিকা আফরোজ, ডা. মাশ্রুরা মাহজাবিন, ডা. তাসনুভা মাহবিন এবং সাইকোলজিস্টদের মধ্যে ছিলেন ইমরান হোসাইন, সাবিনা আক্তার এবং আফরোজা আফরিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, নেভী অ্যাংকারেজ স্কুল অ্যান্ড কলেজ, রোভার্স স্কাউট, আশার আলো, শিশু নিকেতন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিনিধিবৃন্দ।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে *Mental Health Ambassador* হিসেবে ভূমিকা রাখতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles