৩৭ নং মুনির নগর ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আগামীকাল

চট্টগ্রাম মহানগর৩৭ নং মুনির নগর ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আগামীকাল

নগরীর বন্দর থানাধীন ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি আসন্ন চসিক নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবরের সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি সফল করতে ২৭ আগস্ট এলাকার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে । ৩৭নং মুনির নগর ওয়ার্ডে বসবাসরত এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানান কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles