ইপিজেডে ৫’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সর্বশেষইপিজেডে ৫'শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ২০ জানুয়ারি মধ্যেরাতে ইপিজেড থানাধীন সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিডিএ বালুর মাঠ এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার মৃত শাহাবুদ্দিন পুত্র, মো. মিনহাজ নামের এক মাদক কারবারিকে ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক কারবারি ব্যবসায়ী। সে আকমল আলী রোডের সিডিএ বালুর মাঠ এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করতে আমাদের ইপিজেড থানার অভিযান অব্যাহত থাকবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles