কক্সবাজার জেলা শাখার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভজন্ম উৎসব উপলক্ষে ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী
ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠসহ নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রবীন ঋত্বিক তিমির বরণ সেন, সহ সহপ্রতি ঋত্তিক সঞ্জয় বিশ্বাস, শুভাশিস দাশ রকেট, সাংবাদিক বলরাম দাশ,কক্সবাজার প্রিপ্যাডরি হাই স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম মানিক। ভক্তবৃন্দের সমাগমে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন।
