পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

চট্টগ্রাম মহানগরপতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন'র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট বিকাল ৪ টায় পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ -সভাপতি হাজী নুরুল আবছারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন,ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা হাজী রাশেদ বাল্লা, হাজী মো.আজিজ, শ্রমিক নেতা রাশেক, হাজী আবুল খায়ের,হাজী কাশেম, মো. রফিক , হাজী ফোরকান, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

এসময় আরও উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন পতেঙ্গা থানার আহ্বায়ক, মো.তৌহিদ, মো.আব্দুল খালেক, মো.মাসুদ খানসহ নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ, এল ডি জি সিনিয়র, এল ডি জি জুনিয়ার, মুসলিমাবাদ ফ্রেন্ডর্স সার্কেল সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব একলাজ উর রহমান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles