চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব অনুষ্ঠানে নৃত্যে সেরা পতেঙ্গা পাবলিক স্কুলের শিক্ষার্থী শ্রীকন্যা ধর

চট্টগ্রাম মহানগরচট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব অনুষ্ঠানে নৃত্যে সেরা পতেঙ্গা পাবলিক স্কুলের শিক্ষার্থী শ্রীকন্যা ধর

শনিবার (২৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে মেয়র শাহাদাত হোসেন।

সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন,জুলাই বিপ্লব আমাদের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে এই চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা একটি উন্নত ও মানবিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন ও ওয়াহিদ জামান প্রমুখ।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগীদের মধ্যে জুলাই বিপ্লবের গান পরিবেশনা বিচারক ও অতিথিদের নজরে সেরা হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী পিউ ধর এবং নৃত্য পরিবেশনা করে সেরাদের তালিকায় এগিয়ে ছিলেন পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকন্যা ধর।

সবশেষে মেয়র শাহাদাত হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার তুলে দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles