ইপিজেডে জলাবদ্ধতা নিরসন ও‌ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে-মেয়র শাহাদাত

চট্টগ্রাম মহানগরইপিজেডে জলাবদ্ধতা নিরসন ও‌ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে-মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ব্যারিস্টার সুলতান আহাম্মদ কলেজ, সিইপিজেড মোড়,২ নং মাইলের মাথা, নারিকেল তলা এলাকায় বর্ষায় জলাবদ্ধতা নিরসন ও সিডিএ এর চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

গতকাল ২০ জুন জুমার নামাজ শেষে ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ ইপিজেড থানা,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে সরজমিনে জলাবদ্ধতা নিরসন ও‌ সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সিটি মেয়র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles