এখনও খোঁজ মেলেনি রবিউলের

অনলাইন ডেস্ক

চাঁদপুর থেকে চট্টগ্রামের আসার পথে নিখোঁজ হন মোঃ রবিউল ইসলাম।

তার পিতা মোঃ মাহাবুর রহমান চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলার কসাই গলিতে পরিবার নিয়ে বসবাস করতেন।

গত ২ মে শুক্রবার সকালে চাঁদপুর থেকে চট্টগ্রামের আসার পথে নিখোঁজ হন তিনি। এর আগে কুমিল্লায় নাস্তা করতে ট্রেন থেকে নেমে যান।

পরবর্তীতে মনের ভুলে অন্য ট্রেনে উঠলেও এখনও পর্যন্ত রবিউলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর রবিউলের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্তানের সন্ধান পেতে রবিউল ইসলামের পরিবার থেকে সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মোবাইল- ০১৮৯০৮১৩৮৩৪-০১৬৩১৬৩৩১৫০ নম্বরে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর