আমীর খসরুর সঙ্গে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাক্ষাৎ

চট্টগ্রাম মহানগরআমীর খসরুর সঙ্গে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ২য় দিন সকালে নগরের মেহেদীবাগস্থ বাসভবনে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে বিএনপির আর্ন্তজাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধরীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ আনসারি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর,সাবেক যুবদলের সদস্য সচিব এ জে এম সোহেল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমসহ নেতা-কর্মীরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles