ভক্তদের ভালোবাসা আমার শ্রেষ্ঠ উপহার-মুসাফা রাসু

অনলাইন ডেস্ক

ভক্তদের ভালোবাসাই আমার জীবনে শ্রেষ্ঠ উপহার বলেছেন একাধারে গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলাম(মুসাফা রাসু)।
বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা শিল্পী মুসাফা রাসু বেশ ব্যস্ততম দিন পার করছেন।

ইতোমধ্যে তিনি কখনো নিজের লেখা গান গাইছেন। কখনো অন্যের কথা-সুরেও দিয়েছেন কণ্ঠ। আবার শিল্পীদের জন্য তৈরি করছেন নতুন নতুন গান। পাশাপাশি যুক্ত হয়েছে নাটক ও সিনেমায় অভিনয়ে । নিয়মিত লিখছেন নাটকের জন্য গল্প। এ পর্যন্ত সিনেমায় তিনটি গান গেয়েছেন তিনি।

ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’ এ ‘মাটির মানুষ’ শিরোনামের একটি গান
গেয়েছেন। এছাড়াও ‘জাল’ এবং ‘ঠিকানা’ সিনেমার জন্যও গানে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। শুধু তাই নয়- ইতিমধ্যে জহির খানের কথায়, রিছিল যাদুর সুরে ‘ঈশ্বরের অনলে’সহ আরো বেশ কয়েকটি নতুন গান নিয়ে আসছেন। তার সুরে গান গেয়েছন-কণ্ঠশিল্পী বাউল সুকুমার, রাজু মন্ডল, সাহেদ আলমসহ অনেকেই। শুধু তাই নই ছোট শিশুরা ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন তার সুরে। মুসাফা রাসুর ছোটবেলা থেকেই গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দূর্বলতা ছিল।

সঙ্গীত জীবনে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন তার বাবা। বাবার সে ইচ্ছে পূরণেই কাজ করে যাচ্ছেন তিনি। তবে তার ইচ্ছে,যতদিন বেঁচে থাকবেন ততদিন গান গাইবেন আর লিখবেন। আগামীতে দর্শক ও শ্রোতাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসবেন তিনি।
মানুষের ভালোবাসাই তার জীবনে শ্রেষ্ঠ উপহার। তাই ভালো কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিবেন বলে বিশ্বাস করেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর