চন্দনাইশে লক্ষ্মী ফাউন্ডেশনের অর্থায়নে জাতীয় হিন্দু মহাজোটের বৃক্ষ রোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত হয় লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশন।

৩০ জুলাই সকাল ১০ টায় বৈলতলী সার্বজনীন শ্রী শ্রী সত্য নারায়ন বিগ্রহ মন্দির, বৈলতলী শ্রী শ্রী মগধেশ্বরী ও জ্বালাকুমারী মাতৃমন্দির, সুচিয়া সার্বজনীন মহাশ্মশান, বরমা মাইগাতা লোকনাথ ধামে ফলজ,বনজ ও ঔষধি চারা গাছ বিতরণের মধ্য দিয়ে লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

বিভিন্ন মন্দির ও মহাশ্মশানের পক্ষে মাষ্টার অমল চৌধুরী, সুকেশ দাশগুপ্ত,মাষ্টার অশোক সুশীল,সাবেক ইউ পি সদস্য রুপন বিশ্বাস, বিকাশ বিশ্বাস, তপু বিশ্বাস, সৈকত বৈরাগী গাছের চারা গ্রহণ করেন।

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের উদ্যোগকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চন্দনাইশ উপজেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি শ্রী সুজন দত্ত, সাধারণ সম্পাদক শ্রী রাজীব আচার্য্য,সহ সাধারণ সম্পাদক, শ্রী রিপন দেব, শ্রী পলাশ পাল,শ্রী শৈবাল দাশ,সহ প্রচার সম্পাদক শ্রী বাবলু দাশ,সহ অর্থ সম্পাদক শ্রী বাবুন দাশ, উপজেলা সমন্বয়ক শ্রী আপন দাশ, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী রাজু দেব,কার্যকরী সদস্য শ্রী সুভাষ দাশ,পৌরসভা সভাপতি শ্রী নন্দন শিকদার , আকাশ দাশসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ।

ফাউন্ডেশনের পক্ষে যুগ্ম আহ্বায়ক প্রবাল চক্রবর্তী বলেন, প্রায় প্রতিদিনই বৃক্ষ নিধনের কারণে প্রকৃতি উজাড় হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচায়।

আরও সহযোগিতায় ছিলেন, চন্দনাইশ উপজেলা মহাজোটের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবব্রত ধর (দেবু)।

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় আগামীতে শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি ,আর্থিক সহায়তা,ধর্মীয় শিক্ষার প্রসার ও বৈদিক স্কুল প্রতিষ্ঠা,আইনি সহায়তা, ধর্মীয় কুসংস্কার প্রতিরোধে এলাকা ভিত্তিক ধর্মসভা, মন্দির ও মহাশ্মশান ভিত্তিক বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর